Debolinaa Nandy Update: হাসপাতাল থেকে ফিরতেই বড় সুযোগ, কেরিয়ারের মোড় ঘুরল দেবলীনার

একেই বলে ভাগ্য। কখন কার শিকে কোথায় ছিঁড়বে তা বলা খুবই মুশকিল। যেভাবে জীবনের মোড় ঘুড়ে গেল দেবলীনা নন্দীর। কিছুদিন আগেই দাম্পত্য জীবনের সমস্যার কথা সামনে এনে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন গায়িকা।

Advertisement
হাসপাতাল থেকে ফিরতেই বড় সুযোগ, কেরিয়ারের মোড় ঘুরল দেবলীনারদেবলীনা নন্দী
হাইলাইটস
  • যেভাবে জীবনের মোড় ঘুড়ে গেল দেবলীনা নন্দীর।

একেই বলে ভাগ্য। কখন কার শিকে কোথায় ছিঁড়বে তা বলা খুবই মুশকিল। যেভাবে জীবনের মোড় ঘুড়ে গেল দেবলীনা নন্দীর। কিছুদিন আগেই দাম্পত্য জীবনের সমস্যার কথা সামনে এনে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন গায়িকা। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে এরপরই যে ভাগ্য সোজা ৯০ ডিগ্রি ঘুরে যাবে, তা জানতেন না দেবলীনা। সদ্য সুস্থ হয়ে ফের চেনা ছন্দে ফিরেছেন গায়িকা। আর তারই মাঝে সুযোগ এসে গেল বাংলা ছবিতে গান গাওয়ার সুবর্ণ সুযোগ। 

শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রানা সরকার একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর অফিসে বড়পর্দার ‘মহুয়া’ অঙ্কিতা মল্লিক। পাশে হাসিমুখে দাঁড়িয়ে দেবলীনা। এই ছবি সামনে আসার পরই এটা বুঝতে অসুবিধা হয় না যে নতুন কিছু ঘটতে চলেছে। রানা সরকারের মহুয়া রায়চৌধুরীর জীবনী ছবিতে গান গাইবেন দেবলীনা। আর এটাই তাঁর প্রথম বাংলা ছবিতে প্লেব্যাকের ডেবিউ। 

বহুদিন ধরেই টলিপাড়া সরগম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক নিয়ে। খবর ছিল আগেই যে প্রযোজক রানা সরকার মহুয়া রায় চৌধুরীর জীবন নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন। এবং আগেই প্রকাশ্যে এসেছিল পর্দায় মহুয়া হয়ে ধরা দেবেন জনপ্রিয় টেলি ধারাবাহিক জগদ্ধাত্রীর অঙ্কিতা মল্লিক।  যার নাম ‘গুন গুন করে মহুয়া’। ছবির পরিচালক রাজদীপ ঘোষ। আর এই ছবিতেই গান গাইবেন দেবলীনা। এটা যে গায়িকার কেরিয়ারের বড় ব্রেক তা নিঃসন্দেহে বলা চলা। 

গত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেবলীনা নন্দীকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। সাংসারিক সমস্যার কথা সকলের সামনে তুলে ধরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা। বেশ কিছুদিন ভর্তি ছিলেন হাসপাতালে। কিন্তু সেই সময়ে তাঁকে নিয়ে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। দেবলীনার ব্যক্তিগত জীবন নিয়ে খাপ পঞ্চায়েত বসানো হয়, চলে একাধিক কাঁটাছেঁড়া। তবে সেইসব পর্যায় পেরিয়ে দেবলীনা সুস্থ হয়ে ফিরেছেন আর ফিরেই অনুষ্ঠান শুরু করে দিয়েছেন। আর তারপরই এই সুযোগ এল তাঁর কাছে। শনিবার প্রযোজকের অফিসে গিয়ে ছবি ও গান নিয়ে সমস্ত কথাবার্তা সেরে ফেললেন দেবলীনা। মহুয়া রায়চৌধুরী অভিনীত সব হিট ছবির গানই এবার শোনা যাবে দেবলীনার কণ্ঠে।

Advertisement

দেবলীনা এ প্রসঙ্গে একাধিক সংবাদমাধ্যমকে বলেছেন যে এই সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি। তবে একই সঙ্গে নার্ভাসও। রেকর্ডিং কবে, সেটাও ঠিক হয়নি। ছবির গান প্রসঙ্গে কথা বলেছেন প্রযোজকও। ছবির গান কে লিখবেন, এখনও ঠিক হয়নি। সুরকার সপ্তক সানাই দাস। মহুয়ার ছবিতে ব্যবহৃত কিছু পুরনো গান আর কিছু নতুন গান এই ছবিতে ব্যবহারের পরিকল্পনা তাঁর। প্রযোজক রানা সরকারের কথায়, মহুয়ার জীবনীর সঙ্গে দেবলীনার জীবনের অনেক মিল রয়েছে। তাই সেই যন্ত্রণা দেবলীনাই ভাল করে ফুটিয়ে তুলতে পারবে, তাই তাঁকে নেওয়া। 

POST A COMMENT
Advertisement