Durnibar Saha: স্নান করা পছন্দ নয় দুর্নিবারের, ফাঁস প্রাক্তন স্ত্রীর, 'বিগ বসেও কি...', প্রশ্ন নেটিজেনদের

গায়কের ব্যক্তিগত জীবন বেশ বিতর্কে ভরা। দুটো বিয়ে নিয়ে তাঁকে মাঝে মধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'দিদি নম্বর ওয়ান'-এর পুরনো একটি পর্ব। যেখানে দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন।

Advertisement
স্নান করা পছন্দ নয় দুর্নিবারের, ফাঁস প্রাক্তন স্ত্রীর, 'বিগ বসেও কি...', প্রশ্ন নেটিজেনদের  দুর্নিবার ও তাঁর প্রাক্তন স্ত্রী মীনাক্ষী
হাইলাইটস
  • 'বিগ বস' বাংলার অন্যতম সেরা প্রতিযোগীদের মধ্যে একজন হলেন গায়ক দুর্নিবার।

'বিগ বস' বাংলার অন্যতম সেরা প্রতিযোগীদের মধ্যে একজন হলেন গায়ক দুর্নিবার। বিগ বস বাংলা সিজন ৩-এর প্রথমদিন থেকেই দুর্নিবার সবাইকে অবাক করে দিয়ে নিজের মতো করে খেলা খেলছেন। হাসি-ঠাট্টা, দুষ্টুমি, কূট বুদ্ধি, কৌশল সবই দেখা গিয়েছে দুর্নিবারের মধ্য়ে। আর যে কারণে বিগ বস বাংলার দর্শকদের কাছে তিনি ক্রমেই প্রিয় প্রতিযোগী হয়ে উঠেছেন। গায়কের ব্যক্তিগত জীবন বেশ বিতর্কে ভরা। দুটো বিয়ে নিয়ে তাঁকে মাঝে মধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'দিদি নম্বর ওয়ান'-এর পুরনো একটি পর্ব। যেখানে দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন।

রচনা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি নম্বর ওয়ানে' এসেছিলেন দুর্নিবার ও স্ত্রী মীনাক্ষী। সেখানেই রচনার কাছে গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগের সুরে বলেন, তোমার কাছে আমি একটা অভিযোগ করছি সেটা হচ্ছে যে দুর্নিবার স্নান করাটা পছন্দ করেন না। এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন রচনা। এরপর মীনাক্ষী আরও বলেন, শীতকালে একমাসটা কোনও ব্যাপার নয়, গরমকালে এক সপ্তাহটাও কোনও ব্যাপার নয়। এই ভিডিও ভাইরাল হতেই অনেকে কমেন্টে লেখেন, তাহলে কি বিগ বস-এও স্নান করেন না দুর্নিবার? আবার কেউ লেখেন, স্নান না করেই এর রান্না সবাই খাচ্ছে। আবার কেউ লেখেন, বিগ বস-এর বাড়িতেও মনে হয় স্নান করছে না। 

প্রসঙ্গত, প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সঙ্গে দুর্নিবারের সামাজিক বিয়ে হয় ২০২১ সালে। এর আগে তাঁরা লিভ-ইন রিলেশনে থাকতেন। আর প্রথম বিয়ের দু বছরের মাথাতেই ডিভোর্স নিয়ে ফের দ্বিতীয় বিয়ে করেন গায়ক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন তাঁর বর্তমান স্ত্রী। তবে দুর্নিবার-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে কম কাঁটাছেঁড়া চলেনি। মীনাক্ষীকে সমর্থন করে অনেকেই গায়কের দ্বিতীয় বিয়ে নিয়ে কটাক্ষ করেছিলেন। দুর্নিবার ও ঐন্দ্রিলার বিয়েতে হাজির ছিল গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন কনেকর্তা হয়ে। নিজে দাঁড়িয়ে থেকে সবটা তদারকি করেন তিনি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পিঁড়ি ধরা, শাঁখ বাজানো– কোনও কিছুই বাদ দেননি তিনি। অন্যদিকে বসেছিল চাঁদের হাট। দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই হাজির ছিলেন ওই বিয়েতে। বিয়ের আটমাসের মাথাতেই প্রেগন্যান্ট হন ঐন্দ্রিলা। দুর্নিবার ও ঐন্দ্রিলার মিষ্টি ছেলে রয়েছে, যে প্রসেনজিতের কোলে করেই ঘুরে বেড়ায়। 

Advertisement

বিগ বস-এ দুর্নিবারের যাওয়া নিয়ে প্রথম থেকেই গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল। বিগ বস-এর ঘরে ঢোকার পর থেকেই দুর্নিবার নিজের কৌশল প্রয়োগ করে খেলা চালিয়ে যাচ্ছেন। ঝিলম ও সৃজলার সঙ্গে তাঁর সবচেয়ে ভাল বন্ধুত্ব এই বাড়িতে। তবে সবকিছুর ঊর্ধ্বে দুর্নিবার নিজের খেলার দিকেই বেশি ফোকাস। তিনি যে দারুণ খেলছেন তার প্রমাণ হল, প্রতি সপ্তাহেই কেউ না কেউ তাঁকে নমিনেট করছেন। এই সপ্তাহেও নমিনেট দুর্নিবার। তবে দর্শকদের বিপুল ভোটে এইবারও বেঁচে যেতে পারেন গায়ক।    

POST A COMMENT
Advertisement