Iman Chakraborty: গান ছেড়ে জ্য়োতিষচর্চা করছেন ইমন? কেসটা কী বলুন তো?

ইমনের কাছে এটা একেবারেই নতুন একটি কাজ। এতদিন শুধুমাত্র নিজের গান ও প্লেব্যাক নিয়েই ব্যস্ত ছিলেন। বিচারক হিসাবে ইমনকে যদিও একাধিক গানের শোয়ে দেখা গিয়েছে।

Advertisement
গান ছেড়ে জ্য়োতিষচর্চা করছেন ইমন? কেসটা কী বলুন তো?   ইমন চক্রবর্তী
হাইলাইটস
  • গান, লাইভ কনসার্ট, প্লেব্যাক সবটাই যেমন মন দিয়ে করেন তেমনি ইমন চক্রবর্তীর আধ্যাত্মিক মনোভাবের কিন্তু কারোর অজানা নয়।

গান, লাইভ কনসার্ট, প্লেব্যাক সবটাই যেমন মন দিয়ে করেন তেমনি ইমন চক্রবর্তীর আধ্যাত্মিক মনোভাবের কিন্তু কারোর অজানা নয়। বাড়িতে ভক্তি সহকারে জগন্নাথ দেবের পুজো করে থাকেন গায়িকা। সময় পেলেই পুরীতে চলে যান তিনি। তবে এবার গায়িকাকে দেখা যাবে সম্পূর্ণ নয়া অবতারে। গানের পাশাপাশি জ্যোতিষ চর্চা করবেন তিনি। সেরকমই শোনা যাচ্ছে টলিউডের অন্দরে। ব্যাপারটা কী বলুন তো?

আসলে বিষয়টা যেরকম ভাবছেন আসলে তা নয়। নতুন এক নন-ফিকশন সিরিজ কর্মা ক্লিনিক-এর সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকাকে। এই সিরিজ়ে উঠে আসবে সাধারণ মানুষের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা। প্রতিটি পর্বে এমন কিছু মানুষের গল্প তুলে ধরা হবে, যাঁরা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনের নানা সঙ্কট, ক্ষতি, বিশ্বাসঘাতকতা কিংবা অজানা সমস্যার মুখোমুখি হয়েছেন। সেই অভিজ্ঞতাগুলির বিভিন্ন দিক বিশ্লেষণ করবেন জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু ও পাস্ট লাইফ রিগ্রেশনের মতো বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। তাঁদের প্রত্যেকের ব্যাখ্যা এবং মতামতের মাধ্যমে ঘটনাগুলিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করা হবে।

এই সিরিজে ইমন কথা বলবেন নামী দামী জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, অ্যাস্ট্রো-বাস্তু বিশেষজ্ঞ, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্টদের সঙ্গে। পাশাপাশি কয়েকটি বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে সমাজকর্মী ও কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা নিজেদের জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন দর্শকদের সঙ্গে। ইতিমধ্যেই কর্মা ক্লিনিকের শ্য়ুটিং হয়েছে কয়েকটি পর্বের। ১৫ অগাস্টের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই ১০ পর্বের সিরিজে প্রতি সপ্তাহে শনিবার দুটি করে নতুন পর্ব মুক্তি পাবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে এই নন-ফিকশন শো। এই শোটি দেখানো হবে হইচই প্ল্যাটফর্মে। 

ইমনের কাছে এটা একেবারেই নতুন একটি কাজ। এতদিন শুধুমাত্র নিজের গান ও প্লেব্যাক নিয়েই ব্যস্ত ছিলেন। বিচারক হিসাবে ইমনকে যদিও একাধিক গানের শোয়ে দেখা গিয়েছে। কিন্তু সঞ্চালক হিসাবে এটাই ইমনের ডেবিউ বলা চলে। নিজেও আধ্যাত্মিকতায় বিশ্বাসী। ইমন এই ধরনের এক শোয়ের অংশ হতে পেরে খুবই খুশী। এখন শুধুই অপেক্ষা কবে থেকে দেখা যাবে নতুন রূপে গায়িকাকে।  

Advertisement

POST A COMMENT
Advertisement