Sohini Sarkar Become Mother: সন্তান এল সোহিনী-শোভনের বোহেমিয়া সংসারে, সুখবর জানালেন তারকা দম্পতি

চলতি বছরের জুন মাসেই খবর রটেছিল যে প্রেগন্যান্ট সোহিনী। যদিও নায়িকা কিংবা শোভন, উভয়ের কেউই এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি। তবে জুলাইতে সোহিনী ও শোভনের বিবাহবার্ষিকীর দিন প্রথমবার তারকা দম্পতি এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন।

Advertisement
সন্তান এল সোহিনী-শোভনের বোহেমিয়া সংসারে, সুখবর জানালেন তারকা দম্পতিমা-বাবা হলেন সোহিনী-শোভন
হাইলাইটস
  • চলতি বছরের জুন মাসেই খবর রটেছিল যে প্রেগন্যান্ট সোহিনী।

পুজোর আগেই সুখবর। মা হলেন সোহিনী সরকার। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের ঘরে এল বীরপুরুষ। রবিবারই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোহিনী। অক্টোবরে সন্তান আসার কথা থাকলেও, তার আগেই মা হলেন সোহিনী। স্বাভাবিকভাবেই দুই পরিবারে খুশির উচ্ছ্বাস। জানা গিয়েছে, সোহিনী ও সন্তান দুজনেই ভাল আছেন। বিয়ের দু'বছরের মাথায় প্রথম সন্তান এল সোহিনী ও শোভনের বোহেমিয়া জীবনে।

চলতি বছরের জুন মাসেই খবর রটেছিল যে প্রেগন্যান্ট সোহিনী। যদিও নায়িকা কিংবা শোভন, উভয়ের কেউই এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি। তবে জুলাইতে সোহিনী ও শোভনের বিবাহবার্ষিকীর দিন প্রথমবার তারকা দম্পতি এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই শ্যুটিং করেছেন বহুরূপী ২, অজেয়া সিরিজ ও বেগুনি রঙের আলো সিনেমায়। একাধিক সাক্ষাৎকারে সোহিনী নিজের প্রেগন্যান্সির জার্নির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

অবশেষে পুজোর আগেই নতুন অতিথি এল তাঁদের সংসারে। গর্ভাবস্থার আটমাসেও কোনও সমস্যা ছাড়াই কাজ চালিয়েছেন সোহিনী, কারণ তিনি বাড়িতে বসে থাকতে চাননি। শহরের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন সোহিনী। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি একটি কার্ড শেয়ার করে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা দম্পতি। শোভন-সোহিনী লেখেন, আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।

জুলাইতে দু বছরের বিবাহবার্ষিকীর দিনে দুই থেকে তিন হওয়ার খবর দিয়েছিলেন সোহিনী ও শোভন। ২০২৪ সালের জুলাই মাসের ১৫ তারিখ ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন। বিয়ে নিয়ে গোপনীয়তাও যথেষ্ট বজায় রেখেছিলেন তাঁরা। ঘরোয়া আবহে বিয়ে সেরেছিলেন দম্পতি। প্রথমদিকে প্রেগন্যান্সি নিয়েও গোপনীয়তা বজায় রেখেছিলেন। শনিবারই দ্বিতীয়বার মা হলেন দীপিকা পাড়ুকোনও। এর আগে টলিউডে দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন কাঞ্চন ও শ্রীময়ীও। 

   

POST A COMMENT
Advertisement