Bigg Boss Bangla: Bigg Boss-এর ঘরে এন্ট্রি নিতে পারেন এই তিন নায়িকা, তালিকায় কে কে?

আগামী ৩০ অগাস্ট রাত ৮টার সময় 'বিগ বস বাংলা সিজন ৩'-এর গ্র্যান্ড ওপেনিং। এদিনই জানা যাবে কারা কারা প্রতিযোগী হচ্ছেন। আগামী তিনমাস মোবাইল ফোন ও বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ দূরে এক আলাদা জগতে থাকবেন এইসব প্রতিযোগীরা।

Advertisement
Bigg Boss-এর ঘরে এন্ট্রি নিতে পারেন এই তিন নায়িকা, তালিকায় কে কে? বিগ বস বাংলা সিজন ৩
হাইলাইটস
  • সকলের প্রিয় 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে এবার 'বিগ বস'-এর রাশ।

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে 'বিগ বস বাংলা' সিজন ৩। সকলের প্রিয় 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে এবার 'বিগ বস'-এর রাশ। সব প্রতিযোগীদের এবার সামলাবেন তিনি। ঘোষণা হওয়ার পর থেকেই 'বিগ বস' বাংলা নিয়ে দর্শকদের কৌতুহল কম ছিল না। বিশেষ করে এই রিয়্যালিটি শোয়ে কারা কারা প্রতিযোগী হিসাবে আসতে চলেছেন, তা নিয়ে টলিউডে জল্পনা-কল্পনা অনেক। একাধিক তারকাদের নাম শোনা যাচ্ছে। তবে ৩০ অগাস্ট রাতে সৌরভ গঙ্গোপাধ্যায় এই কৌতুহলের অবসান ঘটিয়ে জানাবেন কারা কারা এন্ট্রি নিচ্ছেন 'বিগ বস বাংলা'র ঘরে। 

মুম্বইতে রয়েছেন মনামী
'বিগ বস বাংলা'র ঘরে যেতে পারেন টলিউডের স্টাইল ডিভা তথা অভিনেত্রী মনামী ঘোষ। কয়েকদিন ধরেই এই জল্পনা শোনা যাচ্ছিল। এবারে মুম্বইতেই দেখা গেল মনামীকে। বিগ বস শুরু হওয়ার আগে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। সবুজ রঙের শাড়ি, হাতে পুজোর ডালা, খোলা চুল, কপালে গেরুয়া তিলক। নিজেই এই ছবি শেয়ার করে মনামী ক্যাপশনে লেখেন, 'ধরতি, অম্বর, সিতারে উসকি নজরে উতারে...বাধা-বিঘ্ন বিনাশকারী আমাকে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি প্রদান করুন।' মনামীর এই ক্যাপশন বলে দিচ্ছে, তিনি হয়ত 'বিগ বস'-এ যাওয়ার আগে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে গণেশজির আশীর্বাদ নিলেন। মনামীকে 'বিগ বস' শুরু হওয়ার কয়েকদিন আগে মুম্বইতে দেখতে পাওয়া যে কোনও কাকতালীয় ঘটনা নয়, তা বেশ বোঝাই যাচ্ছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সোনামণি ও সৃজলা গুহ বিগ বস-এ?
এ কথা কে না জানে যে, এবার 'বিগ বস'-এর গোটা শ্যুটিংটাই হবে মুম্বইতে। যে হাউজ তৈরি করা হয়েছে এই খেলার জন্য, সেটা মুম্বইতে অবস্থিত। আর তাই অনেক তারকাকেই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হতে ইতিমধ্য়েই দেখা গিয়েছে। টেলি দুনিয়ার পরিচিত নাম সোনামণি সাহাকেও নাকি বিগ বস বাংলার ঘরে দেখা যাবে। অভিনেত্রীর একটি পোস্ট ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। ইনস্টাগ্রামে অভিনেত্রী বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে জানান যে কিছুদিনের জন্য কলকাতা শহর ছাড়ছেন তিনি। তবে মুম্বইয়ের উদ্দেশ্যে যাচ্ছেন কিনা, তা জানা যায়নি। একইভাবে শোনা গিয়েছে সৃজলা গুহর নামও। তিনিও নাকি বিগ বস বাংলার ঘরে যেতে চলেছেন। 

Advertisement

ছবি সৌজন্যে: সংগৃহীত

সম্ভাব্য প্রতিযোগী কারা?
এই তিনজন ছাড়াও আরও একজনের নাম শোনা যাচ্ছে তিনি হলেন অ্যালেকজান্দ্রিয়া টেলর। আয়ারল্যান্ডের মেয়ে অ্যালেকজান্দ্রিয়া বহু বছর ধরে কলকাতায় আছেন এবং বেশ কিছু বাংলা ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি এই বিদেশিনীকে শহর ছেড়ে মুম্বই যেতে দেখা গিয়েছে, সঙ্গে ব্যাগ-লাগেজ রয়েছে। যদিও তিনি নিজে খোলসা করে কিছুই বলেননি। সোশ্যাল ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীও এন্ট্রি নেবেন এই শোয়ে। তিনি ইতিমধ্য়েই মুম্বই পৌঁছে গিয়েছেন। এছাড়াও যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন শন বন্দ্যোপাধ্যায়, যশ-নুসরত সহ বেশ কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের নামও। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

কবে থেকে শুরু?
আগামী ৩০ অগাস্ট রাত ৮টার সময় 'বিগ বস বাংলা সিজন ৩'-এর গ্র্যান্ড ওপেনিং। এদিনই জানা যাবে কারা কারা প্রতিযোগী হচ্ছেন। আগামী তিনমাস মোবাইল ফোন ও বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ দূরে এক আলাদা জগতে থাকবেন এইসব প্রতিযোগীরা। ৩১ অগাস্ট সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটার সময় দেখা যাবে 'বিগ বস বাংলা' স্টার জলসাতে। 

POST A COMMENT
Advertisement