Sourav Ganguly Biopic: সৌরভের বাবা শাশ্বত, মা অপরাজিতা! বায়োপিকের কলকাতার শ্যুটিং কবে?

Sourav Ganguly Biopic: সেলুলয়েডে কাকে দেখা যাবে সৌরভের ভূমিকায়, এই প্রশ্নের উত্তর এখন সকলের কাছেই রয়েছে। রেকির পরে এপ্রিল থেকে শুরু হয়েছে বায়োপিকের শ্যুটিং। পর্দার সৌরভ, রাজকুমার রাও আগেই সেই খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। এবার জানা গেল আর কে কোন চরিত্রে থাকছেন। 

Advertisement
সৌরভের বাবা শাশ্বত, মা অপরাজিতা! বায়োপিকের কলকাতার শ্যুটিং কবে? অপরাজিতা, শাশ্বত, রাজকুমার, সৌরভ

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। একথা এখন আর কারও অজানা না। সেলুলয়েডে কাকে দেখা যাবে সৌরভের ভূমিকায়, এই প্রশ্নের উত্তরও এখন সকলের কাছেই রয়েছে। রেকির পরে এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। পর্দার সৌরভ- রাজকুমার রাও, আগেই সেই খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। এবার জানা গেল আর কে কোন চরিত্রে থাকছেন। 

ছবির শ্যুটিং 

লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনায়, লাভ ফিল্মস-র ব্যানারে ছবিটি আসছে। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় ১ এপ্রিল থেকে শুরু হয় 'দাদা- দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'-এর শ্যুটিং। আগেই কথা ছিল, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে কলকাতায় শ্যুটিং হবে ছবির। সৌরভের ঘনিষ্ঠ বন্ধু এবং এই ছবির নেপথ্য কারিগর সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস আজতক বাংলাকে জানিয়েছিলেন, আগামী ২৬ মে থেকে কলকাতায় শ্যুটিং হবে। সেখানে হাজির থাকবেন সৌরভ নিজে। যেহেতু রবিবার (২৪ মে) কলকাতায় শেষ আইপিএল ম্যাচ, তাই এরপরে কিছুটা সময় বের করতে পারবেন সৌরভ। সেই মতোই শ্যুটিংয়ের তারিখ নির্বাচন করা হয়েছে। এর আগে মুম্বইয়ের শ্যুটিং চলাকালীনও দু'দিন উপস্থিত ছিলেন সৌরভ ও তাঁর টিম।

কে কোন চরিত্রে?       

পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলাকে। এছাড়া, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেতা রাহুল দেব বসু। সঞ্জয় দাস জানান, বায়োপিকে চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার কথা শাশ্বত চট্টোপাধ্যায়ের এবং অপরাজিতা আঢ্যকে দেখা যাবে তাঁর মা, নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়। এর আগে মানসী সিনহার ছবি 'এটা আমাদের গল্প' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাশ্বত ও অপরাজিতা। এছাড়াও 'এক আকাশের নীচে' ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁদের।   

কিছু মাস আগে পরিচালক- প্রযোজক সহ ছবির টিম কলকাতায় এসে রেকি করে যান। তাঁরা হাজির হয়েছিলেন বীরেন রায় রোডে, সৌরভের বাড়িতে। সৌরভ তাঁর শৈশবে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন এরিয়ান ক্লাবের অধীনে আসা দুঃখী রাম কোচিং সেন্টারে। পরিদর্শন করতে সেখানেও গিয়েছিল ছবির টিম। এছাড়া স্টেডিয়ামে গিয়েও রেকি করেন তাঁরা। 

Advertisement

রাজকুমার রাও- এর পোস্ট 

শ্যুটিং শুরুর খবর দিয়ে রাজকুমার রাও দুটি ছবি শেয়ার করেছিলেন মাসখানেক আগে। তাঁর পোস্টে ছিল একটি ক্যাপস্টিক, যেখানে লেখা 'দাদা'। অন্য একটি ছবিতে স্টেডিয়ামের সাদা-কালো ছবি। ক্লাব হাউসের মাথায় লেখা 'সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড'। ২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বিশেষ ভাবে সৌরভের জন্য বানানো হয়েছিল এই স্ট্যান্ড। ক্যাপশনে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়েছেন সকলে। 

 

 

বায়োপিকের গল্পে কী থাকছে?

নির্মাতারা এখনও ছবির গল্প নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। তবে মনে করা হচ্ছে, এটি মূলত সৌরভের ক্রিকেট কেরিয়ার এবং তাঁর অধিনায়কত্বের ওপর ভিত্তি করেই নির্মিত হচ্ছে। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ১৮,৫৭৫ রান ও ৩৮ সেঞ্চুরি করেছেন সৌরভ। তাঁকেই ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে মনে করা হয়।

২০২৫ সালের জুলাই মাসে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ নিজেই রাজকুমার রাওকে এই চরিত্রের জন্য 'যথাযথ পছন্দ' হিসেবে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, "আমার মনে হয়, সঠিক ব্যক্তিই এই চরিত্রে অভিনয় করছেন... আমি ওঁকে সব রকম সহায়তা করব।"

ক্রিকেট নিয়ে ছবি মানেই দর্শকদের মনে বাড়তি উৎসাহ থাকে। আর এই ছবি যখন সকলের প্রিয় 'দাদা' সৌরভকে কেন্দ্র করে, তখন নিঃসন্দেহে সেই উৎসাহ দ্বিগুণ থাকবে।'দাদা' ছবির মাধ্যমে অনুগামীরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন, তাঁর সংগ্রামের দিনগুলো এবং অধিনায়ক হিসাবে তাঁর সোনালি অধ্যায়কে খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। 

 

POST A COMMENT
Advertisement