Chirodini Tumi Je Amar Serial: টিআরপি জিরো, বন্ধ হচ্ছে জিতু-শিরিনের 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল?

এই সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন জিতু কমল। বিপরীতে ছিলেন দিতিপ্রিয়া রায়। 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল ঘিরে কম বিতর্ক দানা বাঁধে নি। যদিও টিআরপিতেও ভাল জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। এরপর জিতু ও দিতিপ্রিয়ার ঠান্ডা লড়াইয়ের ফলে মাঝপথেই সিরিয়াল ছাড়েন অভিনেত্রী আর তাঁর জুতোতে পা গলান শিরিন পাল।

Advertisement
টিআরপি জিরো, বন্ধ হচ্ছে জিতু-শিরিনের 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল?'চিরদিনই তুমি যে আমার' বন্ধের মুখে?
হাইলাইটস
  • 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল ঘিরে কম বিতর্ক দানা বাঁধে নি।

এই সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন জিতু কমল। বিপরীতে ছিলেন দিতিপ্রিয়া রায়। 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল ঘিরে কম বিতর্ক দানা বাঁধে নি। যদিও টিআরপিতেও ভাল জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। এরপর জিতু ও দিতিপ্রিয়ার ঠান্ডা লড়াইয়ের ফলে মাঝপথেই সিরিয়াল ছাড়েন অভিনেত্রী আর তাঁর জুতোতে পা গলান শিরিন পাল। জিতু-শিরিনের জুটি দর্শকদের ভাল লেগেছিল। ঠিক পথেই এগোচ্ছিল সিরিয়াল। হঠাৎ করে টেলিপাড়ার অন্দরের খবর, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। শোা গিয়েছে, ১৮ মে এই সিরিয়ালের শেষ শ্যুটিং। 

পর্দার অপর্ণা তথা শিরিন এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি সিরিয়াল বন্ধের বিষয়টি একেবারেই জানেন না। এই নিয়ে কথা বলতে রাজি নন জিতু কমলও। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, আগামী ১৮ মে নাকি ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। সোমবার, অর্থাৎ ১৮ মে ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। সম্ভবত এই মাসেই শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। প্রসঙ্গত, শুরুর সময় থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ধারাবাহিকের নাম। দিতিপ্রিয়া রায় এবং জিতুর জুটি নিয়ে বিপুল আলোচনাও হয়েছিল। 

দিতিপ্রিয়া জানিয়ে ছিলেন যে তিনি জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। জিতু-দিতিপ্রিয়ার এই বিষয় নিয়ে বহু জলঘোলা হয়। এরপরই অপর্ণা চরিত্র না করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। দিতিপ্রিয়ার পরিবর্তে নায়িকা হিসাবে আসেন অভিনেত্রী শিরিন পাল। নতুন নায়িকার সঙ্গে জীতুর জুটিও দর্শকের নজর কেড়েছিল। সিরিয়ালের কাহিনীও বেশ নিজের গতিতে চলতে থাকে। 

কিন্তু সম্প্রচারের সময় যে টিআরপি ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করে দেয়। প্রথম পাঁচ থেকে ছিটকে যায় এই ধারাবাহিক। এই সপ্তাহে টিআরপিতে জায়গা করতে পারেনি জিতু-শিরিনের চিরদিনই তুমি যে আমার। টিআরপি কমে যাওয়ার জন্যই কি শেষ করে দেওয়া হবে এই কাহিনি? সেই উত্তর যদিও অধরা। শোনা যাচ্ছে, ধারাবাহিক শেষ হতে না হতেই নায়ক মন দেবেন বড়পর্দার কাজে। ‘এরাও মানুষ’ এবং ‘চোর’ ছবির শুটিং তো ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর কোনও নতুন ছবি কি শুরু করবেন? তা এখনও জানা যায়নি।   

Advertisement

POST A COMMENT
Advertisement