Mimi Chakraborty Wedding: বিয়ের পিঁড়িতে মিমি! চলতি বছরেই নাকি শুভ পরিণয়, কাকে জীবনসঙ্গী বাছলেন?

টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে তিনি মডেল হিসেবেই শোবি বিজের জগতে পা রাখেন। ২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রটি করার পর মিমি রাতারাতি ঢুকে পড়েন আম বাঙালির ড্রেসিংরুমে। পরে বাপি বাড়ি যা ছবির মাধ্যমে বাংলা সিনেমায় ডেবিউ হয় তাঁর। এরপর ‘বোঝে না সে বোঝে না’।

Advertisement
বিয়ের পিঁড়িতে মিমি! চলতি বছরেই নাকি শুভ পরিণয়, কাকে জীবনসঙ্গী বাছলেন? বিয়ে করছেন মিমি?
হাইলাইটস
  • চর্চা অনেকদিন ধরেই ছিল যে সম্পর্কে জড়িয়েছেন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী।

চর্চা অনেকদিন ধরেই ছিল যে সম্পর্কে জড়িয়েছেন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। যদিও তিনি নিজের মুখে এ কথা কখনই স্বীকার করেননি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপ হওয়ার পর দীর্ঘদিন ধরে সিঙ্গল ছিলেন মিমি। অবশেষে তিনি মনের মানুষ খুঁজে পেয়েছেন এবং জানা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই চারহাত এক হবে। যদিও মিমির পক্ষ থেকে এই বিষয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে বিয়ের প্রস্তুতি নাকি চলছে জোর কদমে। তাহলে কার গলায় মালা দিতে চলেছেন মিমি চক্রবর্তী? 

কার সঙ্গে বিয়ে করবেন মিমি?
বাংলা ইন্ডাস্ট্রির অন্দরের খবর, মিমির মনের মানুষ বিনোদন জগতের সঙ্গে একেবারেই যুক্ত নন। নৌসেনায় কর্মরত। বেশ অনেকদিন ধরেই প্রেমপর্ব চলছিল মিমির। যদিও সবটাই গোপনে রাখা হয়েছে। দুজনের কেউই এই সম্পর্কের কথা ঘোষণা করেননি। এক সংবাদমাধ্যমকে মিমির আপ্তসহায়ক জানিয়েছেন যে নায়িকার বিয়ের বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই। তবে ইন্ডাস্ট্রির ফিসফাস, চলতি বছরের নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পাহাড়ে বিয়ের আসর
আর ডিসেম্বরে ডেস্টিনেশন ওয়েডিং করবেন। তাও আবার কালিম্পংয়ে। আসলে মিমি তো নিজেও জলপাইগুড়ির মেয়ে। তাই জীবনের বিশেষ মুহূর্তটি তিনি পাহাড়েই কোলেই সারতে চান। বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে, আত্মীয়দের হাতে, তেমনই জানা যাচ্ছে। মিমির বিয়ে নিয়ে তাই টলিপাড়ার চর্চা কিন্তু বেশ তুঙ্গে। এখনও মনের মানুষকে সামনে আনেননি তিনি। যদিও মাঝে ঘুরতে গিয়ে তাঁর ছবি কে তুলে দেয়, তা নিয়ে আলোচনা ছিল বিস্তর। এখন কবে মিমি তাঁর মনের মানুষকে সামনে আনেন নাকি একেবারে বিয়ের দিনই তাঁকে প্রকাশ্যে আনবেন, তা সময়ই বলবে। 

মিমির কেরিয়ার গ্রাফ
টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে তিনি মডেল হিসেবেই শোবি বিজের জগতে পা রাখেন। ২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রটি করার পর মিমি রাতারাতি ঢুকে পড়েন আম বাঙালির ড্রেসিংরুমে। পরে বাপি বাড়ি যা ছবির মাধ্যমে বাংলা সিনেমায় ডেবিউ হয় তাঁর। এরপর ‘বোঝে না সে বোঝে না’। নায়িকার যে ‘টিপিক্যাল’ চরিত্র বাণিজ্যিক ছবিতে দর্শক দেখতে অভ্যস্ত, তার থেকে কিছুটা আলাদা ছিল এই দু’টি চরিত্র। স্টিরিওটাইপের বাইরে হাঁটা দুই মেয়ের ভূমিকাতেই মিমি সকলের নজর কাড়েন। রোম্যান্টিক থেকে অ্যাকশন, সবেতেই দুর্দান্ত মিমি। বাংলা ইন্ডাস্ট্রির সফলতম নায়িকা। অভিনেত্রী হিসেবে এমন সাফল্যের মাঝেই ২০১৯ সালে পা রাখেন রাজনীতির আঙিনাতেও। সেবার লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজের ছবির কাজে। পুজোতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ‍্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। আরও একটি নতুন ছবির শ্যুটিংও শুরু করবেন।

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

 
রাজ-মিমির সম্পর্ক
রাজের সঙ্গে মিমির সম্পর্ক ছিল টলিউডের ওপেন সিক্রেট। কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছানোর আগেই ভেঙে যায়। পরে রাজ বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। মিমি বহু বছর সিঙ্গল ছিলেন। কিন্তু এখন তিনি সিঙ্গল থেকে মিঙ্গল হওয়ার পথে। শোনা যাচ্ছে, প্রাক্তন রাজের পরিচালনায় কাজও করবেন মিমি। তবে এখন শুধুই মিমিকে বাঙালি বধূ হিসাবে দেখার অপেক্ষা। 


 

POST A COMMENT
Advertisement