Adrit Roy: নতুন ধারাবাহিকে ফিরছেন না আদৃত, সেই জায়গায় কে এলেন?

টেলিপাড়ার দাপুটে হিরো বলে কথা। তাঁর চাহিদা সব সময়ই তুঙ্গে থাকবে, এটা নতুন কি। তবে এবার কিছুটা মুখ থুবড়ে পড়তে হল আদৃত রায়কে। শোনা যাচ্ছে, নতুন বাংলা ধারাবাহিকে আদৃতের কাজ করার কথা থাকলেও, সেই বল এখন নাকি অন্য অভিনেতার কোর্টে ঢুকে পড়েছে।

Advertisement
নতুন ধারাবাহিকে ফিরছেন না আদৃত, সেই জায়গায় কে এলেন?আদৃত রায়
হাইলাইটস
  • কিছু মাস আগেই শেষ হয়েছে আদৃত রায়ের মিত্তির বাড়ি।

টেলিপাড়ার দাপুটে হিরো বলে কথা। তাঁর চাহিদা সব সময়ই তুঙ্গে থাকবে, এটা নতুন কি। তবে এবার কিছুটা মুখ থুবড়ে পড়তে হল আদৃত রায়কে। শোনা যাচ্ছে, নতুন বাংলা ধারাবাহিকে আদৃতের কাজ করার কথা থাকলেও, সেই বল এখন নাকি অন্য অভিনেতার কোর্টে ঢুকে পড়েছে। আর তা নিয়ে টেলি দুনিয়ায় বেশ হইচই।

কিছু মাস আগেই শেষ হয়েছে আদৃত রায়ের মিত্তির বাড়ি। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরছেন তিনি। যদিও এই নিয়ে চ্যানেল বা অভিনেতার তরফে কিছুই জানানো হয়নি। খবর, ‘অরগ্যানিক্‌স’ প্রযোজনা সংস্থা আনছে নতুন ধারাবাহিক। কিন্তু এই ধারাবাহিক প্রসঙ্গে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। খুব শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। আর এই ধারাবাহিকে ফেরার কথা ছিল আদৃতের। 

কিন্তু এখানেই টুইস্ট। শোনা যাচ্ছে, আদৃতের পরিবর্তে দেখা যাবে গৌরব রায়চৌধুরীকে। তিনিও টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ। পুবের ময়না সিরিয়ালে গৌরবকে শেষ দেখা গিয়েছিল। এরপর অনেকদিন ছোটপর্দা থেকে দূরেই ছিলেন গৌরব। যদিও এই অভিনেতা বদল নিয়ে দুই তারকাই মুখ খোলেননি। গত কয়েক মাসে গৌরবকে মূলত বড়পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘কঙ্কিনী ভবন’ সিরিজে শ্যামৌপ্তি মুদলীর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তাঁর অভিনয় যেমন প্রশংসিত, তেমনি গৌরব বেশ জনপ্রিয় মহিলা মহলেও।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

অপরদিকে, আদৃতের মিত্তির বাড়ি শেষ হওয়ার পর হাতে সেরকম করে সিরিয়ালের প্রস্তাব নেই। মিঠাই সিরিয়ালে উচ্ছেবাবু ওরফে সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তা পায়। মিঠাই শেষ হওয়ার পর বেশ কিছুমাস বিরতিতে ছিলেন আদৃত। এরপর তিনি মিত্তির বাড়িতে কামব্যাক করেন। ‘মিত্তির বাড়ি’র জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছিল অভিনেতাকে। ২২ দিনে ১২ কেজি ওজন কমিয়েছিলেন নায়ক। কঠিন নিয়মের মধ্যে বেঁধেছিলেন নিজেকে। তবে এই সিরিয়াল যদি হাতছাড়া হয়, তাহলে ফের কবে ছোটপর্দায় ফিরছেন আদৃত, সেদিকে তাকিয়ে সকলে। 

Advertisement

   

POST A COMMENT
Advertisement