Debchandrima Singha Roy: বিরতি কাটিয়ে ছোটপর্দায় কামব্যাক দেবচন্দ্রিমার, কোন সিরিয়ালে দেখা যাবে?

গত দু’বছরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সে ভাবে কোনও কাজ করেননি। বরং তিনি মন দিয়েছিলেন ব্যবসার কাজে। এছাড়াও দেবচন্দ্রিমা ডেইলি ভ্লগ করেন। সেটা অনেক বছর ধরেই করছেন। সেখান থেকেও তাঁর মোটা টাকা উপার্জন রয়েছে। টেলি দুনিয়ার ভীষণ চেনা মুখ দেবচন্দ্রিমা।

Advertisement
বিরতি কাটিয়ে ছোটপর্দায় কামব্যাক দেবচন্দ্রিমার, কোন সিরিয়ালে দেখা যাবে?দেবচন্দ্রিমা সিংহ রায়
হাইলাইটস
  • বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা এবং হিন্দি দুই জায়গাতেই তিনি অভিনয় করে নিয়েছেন। তবে মাঝে তাঁর হিন্দি সিরিয়াল শেষ হওয়ার পর কয়েক মাস একেবারে দূরেই ছিলেন তিনি। যদিও ওয়েব সিরিজে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। এবার বিরতি কাটিয়ে ফের কামব্যাক করছেন দেবচন্দ্রিমা। তাও আবার ছোটপর্দায়। কোন ধারাবাহিকে ফের তাঁকে দেখা যাবে?

এই নিয়ে অভিনেত্রী নিজে কিছুই জানাননি।  সূত্রের খবর, আগামী হিন্দি ধারাবাহিক 'ফিতুর'-এ মুখ্য চরিত্রে হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। তবে এখন পুরোটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। নায়ক নাকি এখনও চূড়ান্ত হয়নি। জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হবে। তবে এই বিষয়ে দেবচন্দ্রিমা নিজের মুখে কোনও কিছুই ঘোষণা করেননি। এর আগে দেবচন্দ্রিমাকে দেখা যায় হিন্দি ধারাবাহিক সুহাগান চুড়েল-এ। যেখানে নিয়া শর্মা, জইন ইবাদ খান ও আরাধ্য শর্মার সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছিলেন দেবচন্দ্রিমা। যদিও এখনও নতুন কাজ নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। 

গত দু’বছরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সে ভাবে কোনও কাজ করেননি। বরং তিনি মন দিয়েছিলেন ব্যবসার কাজে। এছাড়াও দেবচন্দ্রিমা ডেইলি ভ্লগ করেন। সেটা অনেক বছর ধরেই করছেন। সেখান থেকেও তাঁর মোটা টাকা উপার্জন রয়েছে। টেলি দুনিয়ার ভীষণ চেনা মুখ দেবচন্দ্রিমা। অভিনয় দক্ষতা, পর্দায় উপস্থিতি এবং একের পর এক চরিত্রের মাধ্যমে তিনি নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। শুধু বাংলা ধারাবাহিকেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে অগুণিত ঘোরার ছবি। বন্ধু কিরণ মজুমদারের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। একসঙ্গে আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভোলেননি নায়িকা। 

কখনও ২৩ ফিট ওপর থেকে ঝাঁপ মেরে উচ্চতাকে জয় করা আবার কখনও সমুদ্রের জলে হারিয়ে যাওয়া, দেবচন্দ্রিমা সর্বদাই নিজের সত্ত্বাকে খোঁজেন আলাদা আলাদাভাবে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পারদ চড়িয়েছিলেন দেবচন্দ্রিমা। প্রসঙ্গত, বহুদিন ধরে দেবচন্দ্রিমা মুম্বইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছিলেন, সেই ইচ্ছে আপাতত তাঁর পূরণ হয়েছে। মুম্বইতে ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নেই। দর্শকেরাও দেবচন্দ্রিমার রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন।    

Advertisement

POST A COMMENT
Advertisement