Kanchan Sreemoyee Gossip: 'কাঞ্চনের আন্ডারওয়্যার' তুলে ট্রোলারদের জবাব শ্রীময়ীর, কী চলছে?

তবে এই প্রথম নয়, এর আগেও কাঞ্চন-শ্রীময়ী ট্রোলারদের মোক্ষম পাঠ দিয়েছেন। প্রসঙ্গত, ২০২৪ সালে বিয়ের পরপরই শ্রীময়ীর গর্ভে কৃষভি আসে। সেই সময় নিজের প্রেগন্যান্সি গোপন করে রেখেছিলেন তারকা দম্পতি। ওই বছর দিওয়ালির পরের দিনই মেয়ে হওয়ার সুখবর দেন কাঞ্চন-শ্রীময়ী। তখনও শ্রীময়ীর বিয়ের আগেই প্রেগন্যান্ট হওয়া নিয়েও কম ট্রোলড হয়নি।

Advertisement
'কাঞ্চনের আন্ডারওয়্যার' তুলে ট্রোলারদের জবাব শ্রীময়ীর, কী চলছে?কাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • ইন্ডাস্ট্রির চর্চিত তারকা দম্পতিদের মধ্যে অন্যতম হলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।

ইন্ডাস্ট্রির চর্চিত তারকা দম্পতিদের মধ্যে অন্যতম হলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের সম্পর্ক থেকে বিয়ে এবং তারপরও তাঁদের ক্রমাগত ট্রোলড-কটাক্ষের মুখে বারংবার পড়তে হয়েছিল। জুলাইতে দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন। কিন্তু তাতেও রেহাই নেই। সুখবর শেয়ার হওয়া মাত্রই প্রাক্তন বিধায়কের বয়স, তাঁর বাবা হওয়ার ক্ষমতা নিয়ে নানান কুকথা কমেন্ট বক্সে আসতে থাকে। এইসব নিয়ে কাঞ্চন খুব একটা পাত্তা না দিলেও অভিনেত্রী-স্ত্রী একেবারেই বরদাস্ত করেন না। আগেও পাল্টা জবাব দিয়েছেন এই ধরনের নোংরা মন্তব্যের। আর এবারও পিছু পা হলেন না। 

ছবি সৌজন্যে: ফেসবুক

শ্রীময়ী সম্প্রতি তাঁর ও কাঞ্চনের একটা সাক্ষাৎকারের ভিডিও ক্লিপিংস শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে অভিনেত্রী মোক্ষম জবাব দিয়েছেন ট্রোলারদের। এই ভিডিও শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন,  ‘গদাই হবার পর থেকে, কিছু কিছু অমানুষ, তাদের মধ্যে মহিলার শতাংশ বেশি,যারা মহিলা নামে কলঙ্ক, মহিলা বলতে লজ্জা লাগে যাদের, এতই ভালো তাদের রুচিবোধ, যে কাঞ্চনের বয়স নিয়ে এত চিন্তিত, মনে হচ্ছিল কাঞ্চনের মা কাঞ্চনের জন্ম দেওয়ার সময়, বার্থ সার্টিফিকেট এদের হাতে তুলে দিয়ে গিয়েছিল, তাই কাঞ্চনের‌ বয়স ৫৭ নাকি ৬৭, নাকি ১০৭, তার থেকেও তারা অধিক চিন্তিত কাঞ্চন এই বয়সে কি করে বাবা হওয়ার ক্ষমতা রাখছে!’ অভিনেত্রী আরও বলেন, ‘এমনকী এই সমস্ত মহিলারা কাঞ্চনের সাইজ থেকে ডিউরেশন পর্যন্ত ফ্যান্টাসাইজ করতে নেমে গিয়েছে। তাই কাঞ্চনের কীসের জোর আছে কি নেই, এই বিষয়ে আপনাদের অধিক চিন্তিত হতে দেখে, আমার করুণা হল, ভয় হল পাছে আপনারা না মারা যান কাঞ্চনের গোপনাঙ্গর কথা চিন্তা করতে করতে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ওই সাক্ষাৎকারে কাঞ্চনকে পাশে বসিয়ে শ্রীময়ী বলেন, শুধু এটুকুই বলবো ও তো আমার বর, আরও কষ্ট করে বলছি তিনবারের বর। তো যাইহোক কাঞ্চনের আন্ডারওয়্যারের দিকে নামবেন না, কার জোর বেশি, আপনাদের যদি জোর লাগে, প্লিজ একটু গাইনোকলজিস্ট দেখান আপনার বরদেরকে, দেখবেন ওঁনারাও ভীষণ জোরালো হয়ে যাবেন। একদম শক্ত সমর্থ। এখানেই থামেন না শ্রীময়ী সমস্ত শালীনতার বাঁধ ভেঙে তিনি বলেন, যত আমার বরের কাউন্ট ক্ষমতাগুলো বাড়াবেন বা গুনবেন, নীচের দিকে ফোকাস করবেন, তত দেখবেন আমাদের সন্তান জন্মের ক্ষমতা অনেক অনেক বেড়ে যাচ্ছে। আপনারাও ক্ষমতা বাড়ান, ডিউরেশন বাডান, ডাক্তারের কাছে যান। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

তবে এই প্রথম নয়, এর আগেও কাঞ্চন-শ্রীময়ী ট্রোলারদের মোক্ষম পাঠ দিয়েছেন। প্রসঙ্গত, ২০২৪ সালে বিয়ের পরপরই শ্রীময়ীর গর্ভে কৃষভি আসে। সেই সময় নিজের প্রেগন্যান্সি গোপন করে রেখেছিলেন তারকা দম্পতি। ওই বছর দিওয়ালির পরের দিনই মেয়ে হওয়ার সুখবর দেন কাঞ্চন-শ্রীময়ী। তখনও শ্রীময়ীর বিয়ের আগেই প্রেগন্যান্ট হওয়া নিয়েও কম ট্রোলড হয়নি। দ্বিতীয় সন্তানের সময়ই একই পন্থা অবলম্বন করলেও ট্রোলড-কটাক্ষ থেকে রেহাই পাননি তাঁরা। তবে শ্রীময়ী এবার কড়াভাবে এইসব নোংরা মন্তব্যের পাল্টা দিলেন। 
 

POST A COMMENT
Advertisement