দুর্ঘটনার মুখে সুদীপা-অগ্নিদেবের ছেলেসুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিবারে ফের অঘটন। দুর্ঘটনার মুখে পরিচালকের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, রবিবার রাতে বন্ধুর মাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন আকাশ। ফেরার পথে গাড়ি দুর্ঘটনা ঘটে। তবে আকাশ ঠিক আছেন বলে জানিয়েছে সুদীপা-অগ্নিদেব। থানাতেও কোনও অভিযোগ হয়নি।
আকাশের কোনও আঘাত না লাগলেও গাড়ির ক্ষতি হয়েথে অনেকটাই। আকাশ এই নিয়ে তাঁর ফেসবুক পেজেও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বন্ধুর মাকে হাসপাতাল থেকে দেখে আসার পথে, একজন গাধা তার গাড়ি নিয়ে হঠাৎ করেই সিগন্যালে আমার সামনে দাঁড়িয়ে পড়ে। আর এটা করার সময় ওই গাড়িটি আমার গাড়ির বাঁদিকে ধাক্কা দেয়। দুর্ঘটনা ঘটে। আকাশ আরও বলেন, ভদ্র কোনও ব্যক্তি হলে তিনি এসে ক্ষমা চাইবেন এবং দায়িত্ব নেবেন। কিন্তু না, ওই গাড়িটি ধাক্কা দেওয়ার পর চলে যায়। এরপর আকাশের পোস্ট থেকেই জানা যায় যে ওই গাড়িটি খুব বেপরোয়াভাবে চালাচ্ছিল এবং ফুটপাতে ধাক্কা দিয়েছিল, মানুষের জীবনও ঝুঁকিতে পড়তে পারত।
আকাশের গাড়িকেও আবার ধাক্কা দেয় ওই গাড়িটি। অগ্নিদেবের ছেলের আঘাত না লাগলেও গাড়ির বিশাল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের কাছে অভিযোগ না করলেও আকাশ ওই গাড়ির ছবি ও ভিডিও নিয়ে পোস্ট করেন এবং কলকাতা ট্র্যাফিক পুলিশকে ট্যাগও করেন। সুদীপা-অগ্নিদেবের বড় ছেলের কথায়, শহরের রাস্তা কোনও রেসিং ট্র্যাক নয়, যেখানে এরকম ভাবে গাড়ি চালানো যায়। এতে অন্যের জীবনও ঝুঁকিতে পড়তে পারে।
এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে সুদীপা জানিয়েছেন যে বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সেটা এড়ানো গেছে। আকাশের কোনও চোট লাগেনি বলেই জানিয়েছেন সুদীপা। অগ্নিদেবের বড় ছেলের চোট লাগেনি ঠিকই তবে গাড়ির জন্য মন খারাপ। গাড়ির জন্য তাঁর বেশি কষ্ট হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন অগ্নিদেব। তাঁকে নিয়েও বেশ চিন্তায় ছিলেন সুদীপা।