শাহরুখ খান- ফাইল ছবি।মাদক মামলায় ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর এনিয়ে মুখ খোলেননি শাহরুখ খান। ২০২১ সালের অক্টোবরে মুম্বই থেকে গোয়াগামী একটি বিশালবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। মাসখানেক জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে। ২৮ অক্টোবর জামিন দেওয়া হয় তাঁকে। অতিসম্প্রতি ২৪ বছর বয়সী আরিয়ান খানকে ক্লিনচিট দিয়েছে এনসিবি। জেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। সেই সময় শাহরুখের মনের অবস্থা কেমন ছিল, তা ফাঁস করলেন এনসিবি-র ডেপুটি ডিরেক্টর (অপারেশন) সঞ্জয় সিং।
আরিয়ান খানকে গ্রেফতারের পর ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। সেই দলের নেতৃত্বে ছিলেন এনসিবি-র ডেপুটি ডিরেক্টর (অপারেশন) সঞ্জয় সিং। তখন নিয়মিত শাহরুখের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তিনি। এনিয়ে এবার মুখ খুললেন সঞ্জয়। দাবি করলেন, তারকা নয় বরং পিতা শাহরুখকে দেখেছিলেন। যিনি ভেঙে পড়েছিলেন।
সঞ্জয় সিং জানান,তদন্ত চলকালীন তিনি জানতে পারেন যে আরিয়ানের বাবা শাহরুখ খান তাঁর সঙ্গে দেখা করতে চান। অভিযুক্তদের বাবা-মায়ের সঙ্গে দেখা করছিলেন। তাই শাহরুখকে না বলতে পারেননি। এরপর সঞ্জয়ের সঙ্গে দেখা করেন শাহরুখ। ছেলে আরিয়ান খানের মানসিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেতা। পোক্ত প্রমাণ ছাড়াই তাঁদের দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে আফশোস ঝরে পড়েছিল কিং খানের গলায়। চোখে জল নিয়ে তিনি বলেছিলেন,'আমাদের বড় অপরাধী বা দানব হিসেবে দেখানো হচ্ছে। যারা সমাজকে ধ্বংস করতে চায়। প্রতিদিন কাজে যাওয়া-ও এখন কঠিন হয়ে উঠছে।'
জেল থেকে আরিয়ানের রেহাইয়ের পরও ছেলের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন,'আরিয়ান ঠিকমতো ঘুমোতে পারছিলেন না। আরিয়ানের ঘরে গিয়ে সারা রাত ছেলের পাশে ছিলেন শাহরুখ।
বলে রাখি, ২০২১ সালের ২ অক্টোবর প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। প্রায় এক মাস জেলে থাকে হয় তাঁকে। প্রাথমিকভাবে মাদক চোরাচালান-চক্রে জড়িত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত ২৭ মে তাঁকে ক্লিনচিট দিয়েছে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন- অভিনেত্রীকে স্বামীর বাড়ি ছাড়ার নির্দেশ আদালতের, তড়িঘড়ি ৩০ হাজার দিলেন সাংসদ