Kaushambi Chakraborty: 'মেয়ের জীবনের ঝড়গুলোতে...', মায়ের দ্বিতীয় মৃত্যবার্ষিকীতে কীসের ইঙ্গিত দিলেন কৌশাম্বী?

২০২৪ সালের ২৭ জুন হঠাৎই না ফেরার দেশে পাড়ি দেন কৌশাম্বীর মা। সেই সময় খুবই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। দেখতে দেখতে মাকে ছাড়া ২ বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী। শনিবার, ২৭ জুন ছিল মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

Advertisement
'মেয়ের জীবনের ঝড়গুলোতে...', মায়ের দ্বিতীয় মৃত্যবার্ষিকীতে কীসের ইঙ্গিত দিলেন কৌশাম্বী? আদৃত-কৌশাম্বী
হাইলাইটস
  • টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।

টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিকে দিদিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। ইতিবাচক চরিত্রে অভিনয় করলেও কৌশাম্বীর ভিলেন চরিত্রও নজর কেড়েছে 'গৃহপ্রবেশ' সিরিয়ালে। এরপর একের পর এক সিরিয়ালে অভিনেত্রীকে খলনায়িকা হিসাবেই দেখা যাচ্ছে। ২০২৪ সালে অভিনেত্রী বিয়ে করেন আদৃত রায়ের সঙ্গে। আর বিয়ের দুমাসের মাথাতেই মাকে হারান কৌশাম্বী। মা-মেয়ের সম্পর্ক যে কতটা ভাল ছিল, তা বলাই বাহুল্য। মা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পরেছিলেন অভিনেত্রী। দেখতে দেখতে দু বছর হয়ে গেল মাতৃহারা কৌশাম্বী। আর মায়ের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে কৌশাম্বী বললেন তাঁর জীবনে ওঠা ঝড়ের কথা। 

২০২৪ সালের ২৭ জুন হঠাৎই না ফেরার দেশে পাড়ি দেন কৌশাম্বীর মা। সেই সময় খুবই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। দেখতে দেখতে মাকে ছাড়া ২ বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী। শনিবার, ২৭ জুন ছিল মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এদিন অভিনেত্রী তাঁর মায়ের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর মা ছাদের ওপর দাঁড়িয়ে হাতে সুচিত্রা মিত্রের ছবি। এই ছবি শেয়ার করে কৌশাম্বী লেখেন, '২৭ জুন! দুটো বছর হয়ে গেল মা...তুমি না ফেরার দেশে চলে গেছো! তোমার মেয়ের জীবনের ঝড়গুলোতে সবচেয়ে বেশি যে তোমাকেই দরকার ছিল মা! যদিও জানি তুমি সব সময় আমার সঙ্গেই আছ...সব দেখছো আর শক্তি দিচ্ছ...তোমায় খুব ভালবাসি মা, I Miss You।'

কৌশাম্বীর এই পোস্টে তাঁর জীবনে ওঠা ঝড়ের কথা উল্লেখ করেছেন। তাহলে কি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এমন কিছু চলছে, যা নিয়ে মন ভাল নেই অভিনেত্রীর? নাকি দাম্পত্য জীবনে কোনও ঝড়ের কথা বলেছেন তিনি, অভিনেত্রী যদিও তা স্পষ্ট করে কিছুই জানাননি। তবে মায়ের মৃত্যুবার্ষিকীর দিন যে তাঁর মন শুধু মায়ের জন্য নয় বরং জীবনে ওঠা ঝড়গুলো সামলাতে গিয়েও তিনি যে নাজেহাল, তা বেশ স্পষ্ট। তবে এই ঝড় কিসের জন্য, তা একেবারে স্পষ্ট নয়। 

Advertisement

গত বছর মায়ের পর দিদাকেও হারিয়েছেন অভিনেত্রী। কৌশাম্বী এবং আদৃত—দু’জনের কেউই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা হোক, চান না। ধুমধাম করে বিয়ে করলেও, প্রেমের শুরু থেকে বিয়ের পরিকল্পনা সবটাই হয়েছিল সন্তর্পণে। কাউকে কিচ্ছুটি জানতে দেননি তাঁরা। পরে ছড়িয়ে পড়ে আইবুড়োভাতের বেশ কিছু মুহূর্ত। তখন থেকেই সবকিছু জানাজানি হয়। ২০২৪ সালের ৯ মে গাঁটছড়া বেঁধেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। 'মিঠাই' ধারাবাহিক থেকেই তাঁদের ভালোবাসার সূত্রপাত। দু'বছরের দাম্পত্য জীবন এই তারকা দম্পতির। এই মুহূর্তে কৌশাম্বী কাজ করছেন গঙ্গা সিরিয়ালে আর আদৃতকে দেখা যাবে কুমকুম সিরিয়ালে।  

POST A COMMENT
Advertisement