Television Gossip: 'সিরিয়াল করে এনার এত টাকা?' চারতলা বাড়ি তৈরি করে ট্রোলড পর্দার 'খলনায়িকা' মানসী

শহরের ভিড় থেকে কিছুটা দূরে নয়াবাদে মানসী তাঁর স্বপ্নের বাড়ি তৈরি করেছেন। এই বাড়ির তিনি নাম দিয়েছেন 'পিছুটান'। সুন্দর এক জলাভূমির সামনে মানসীর বিলাসবহুল বাড়ি। আর অভিনেত্রীর এই বাড়ি দেখলে চোখে ধাঁধিয়ে যাবে।

Advertisement
'সিরিয়াল করে এনার এত টাকা?' চারতলা বাড়ি তৈরি করে ট্রোলড পর্দার 'খলনায়িকা' মানসীমানসী সেনগুপ্ত
হাইলাইটস
  • ছোটপর্দার খলনায়িকা হিসাবেই পরিচিত অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

ছোটপর্দার খলনায়িকা হিসাবেই পরিচিত অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তাঁর নেতিবাচক চরিত্র সর্বদাই দর্শকের মন ছুঁয়ে গিয়েছে। এই মুহূর্তে তাঁকে তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানেও তাঁর নেতিবাচক চরিত্র। কিছুদিন আগেই নিজের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন মানসী। স্বামীর সঙ্গে আর এক ছাদের তায় থাকেন না আর। দুই সন্তানকে নিয়ে একাই থাকছেন এখন। আর এরই মাঝে সুখবর শোনালেন ছোটপর্দার খলনায়িকা। বিলাসবহুল বাড়ি তৈরি করে ফের শিরোনামে এলেন মানসী। 

শহরের ভিড় থেকে কিছুটা দূরে নয়াবাদে মানসী তাঁর স্বপ্নের বাড়ি তৈরি করেছেন। এই বাড়ির তিনি নাম দিয়েছেন 'পিছুটান'। সুন্দর এক জলাভূমির সামনে মানসীর বিলাসবহুল বাড়ি। আর অভিনেত্রীর এই বাড়ি দেখলে চোখে ধাঁধিয়ে যাবে। রবিবার ছিল সেই বাড়ির গৃহপ্রবেশ। যেখানে টেলি জগতের একাধিক তারকাদের দেখা গেল। মানসী জানিয়েছেন তাঁর এই বাড়ি তৈরি করতে প্রায় দেড় বছর মতো সময় লেগেছিল। চারতলা এই বাড়ির এন্ট্রি থেকে শুরু করে প্রতিটি অন্দরসজ্জা দেখলে চোখ কপালে উঠবে। মানসীর এই বাড়ি বড় বড় তারকাদের বাড়িকেও মাত করে। সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার বিষয় হল মানসীর এই চারতলা বাড়ি। 

ছবি সৌজন্যে: ফেসবুক

অভিনেত্রীর গৃহপ্রবেশ ও হোম ট্যুরের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর মানসীর বাড়ি দেখে চোখ কপালে উঠেছে নেটপাড়ার। স্বাভাবিকভাবেই নেটিজেনের একাংশ অভিনেত্রীকে ট্রোলড করতে ছাড়েননি। কেউ বলছেন, বাড়িটা সুন্দর কিন্তু দিদির বর কোথায়? কেউ লিখেছেন, সিরিয়াল করে এনার এত টাকা হলো! বাহ! আবার কেউ কমেন্ট করেছেন, উনি কিন্তু পার্শ্বচরিত্র করেন, কোনও সিরিয়ালে লিডে থাকেন না। আবার কারোর মতে, এত পয়সা কীভাবে পায় এরা। বরের প্রসঙ্গ টেনে কেউ লিখেছেন, ডিভোর্স দিয়ে অনেক টাকা পেয়েছে। তবে ট্রোলড হওয়ার পাশাপাশি অনেকেই তাঁর বাড়ির ভূয়সী প্রশংসাও করেছেন।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নেই। বিশেষ করে তাঁর দাম্পত্য জীবন নিয়ে আলোচনা হামেশাই হয়ে থাকে। দ্বিতীয় সন্তান হওয়ার পরও মানসী ও তাঁর স্বামীর সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে কৌতহল কম নয়। মানসী নিজে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও-ছবি পোস্ট করলেও, কখনই তাঁর দাম্পত্য জীবন নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে ছেলে গোল্লার জন্মদিনের দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি ও তাঁর স্বামী ডিভোর্সের পথেই হাঁটবেন।ইতিমধ্যে তাঁরা ডিভোর্স ফাইল করেছেন। অভিনেত্রী বলেন যে তাঁর স্বামীর সঙ্গে সমস্যা অনেকদিন ধরেই চলছিল। অভিনেত্রীও ছেলেমেয়র স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে আর এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না এই সম্পর্ককে। তাই বিচ্ছেদের সিদ্ধান্তই নিয়েছেন তাঁরা। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁদের মধ্যে কোনও ব্যক্তিগত বিবাদ নেই এবং তাঁরা এখনও খুব ভাল বন্ধু। সন্তানদের পড়াশোনা সহ যাবতীয় সব দায়িত্বই মানসী ও তাঁর স্বামী একসঙ্গেই পালন করবেন।  

Advertisement

  

POST A COMMENT
Advertisement