Rashmi Desai Ex Husband Marriage: কলকাতায় দ্বিতীয় বিয়ে, বাঙালি মেয়ের সঙ্গে শুভ পরিণয় রশ্মির প্রাক্তন স্বামীর

১৪ নভেম্বর অভিনেত্রী কবিতার সঙ্গে বাঙালি মতে বিয়ে সারলেন নন্দীশ। তাও আবার খোদ কলকাতায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দীশ-কবিতার বিয়ের ছবি। গত ১৪ নভেম্বর একেবারে সাবেকি বাঙালি রীতি মেনে হুগলিতে বিয়ের পিঁড়িতে বসেন যুগল। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরেই চুপিসারে বাগদান সেরেছিলেন তাঁরা।

Advertisement
কলকাতায় দ্বিতীয় বিয়ে, বাঙালি মেয়ের সঙ্গে শুভ পরিণয় রশ্মির প্রাক্তন স্বামীরবিয়ে করলেন রশ্মির প্রাক্তন স্বামী
হাইলাইটস
  • এবার সেই অতীত ভুলে নতুন সম্পর্কে জড়ালেন রশ্মির প্রাক্তন স্বামী।

হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ রশ্মি দেশাই। উত্তরণ ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছিল। এই ধারাবাহিকে রশ্মি বিপরীতে ছিলেন নন্দীশ সিং সান্ধু। সেই হিট জুটি আজও দর্শকদের মনে গেঁথে আছে। প্রেম থেকে বিয়ে হলেও, সেই সংসার টেকেনি রেশমি-নন্দীশের। তিক্ততা আর চরম অশান্তির মধ্যে দিয়ে শেষ হয়েছিল সম্পর্ক। এবার সেই অতীত ভুলে নতুন সম্পর্কে জড়ালেন রশ্মির প্রাক্তন স্বামী। দ্বিতীয় বিয়ে করলেন নন্দীশ। তবে এবার জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন এক বাঙালি কন্যাকে। নিজের থেকে বয়সে ১১ বছরের ছোট অভিনেত্রী, কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন নন্দীশ।

১৪ নভেম্বর অভিনেত্রী কবিতার সঙ্গে বাঙালি মতে বিয়ে সারলেন নন্দীশ। তাও আবার খোদ কলকাতায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নন্দীশ-কবিতার বিয়ের ছবি। গত ১৪ নভেম্বর একেবারে সাবেকি বাঙালি রীতি মেনে হুগলিতে বিয়ের পিঁড়িতে বসেন যুগল। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরেই চুপিসারে বাগদান সেরেছিলেন তাঁরা। এবার পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হল নন্দীশ আর কবিতার। বিয়েতে নববধূ মেরুন ও গোল্ডেন রঙের শাড়িতে সেজেছিলেন আর বর নন্দীশ পরেছিলেন বাঙালি বরদের মতো সোনালি রঙের পাঞ্জাবি-ধুতি। 

৪৪ বছরের নন্দীশ তাঁর প্রাক্তন স্ত্রী রশ্মির সঙ্গে ডিভোর্সের ১০ বছর পর দ্বিতীয় বিয়ে করলেন। রশ্মি-নন্দীশের বিয়ে হয়েছিল ২০১২ সালে। নন্দীশের দ্বিতীয় বিয়ের পর পের চর্চায় চলে এসেছেন রশ্মি দেশাই। একটা সময় এই জুটি টেলিভিশনে হিট ছিলেন। উত্তরণ সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরের প্রেমে পড়েন রশ্মি-নন্দীশ। দুজনের বিয়ের কিছুদিন পর থেকেই অশান্তির সৃষ্টি হয়। রশ্মি ও নন্দীশ নিজেদের সম্পর্ককে বাঁচাতে নাচের রিয়্যালিটি শোতে যোগ দেন, কিন্তু তাও তাঁদের বিয়ে টিকতে পারলো না। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর রশ্মির ওপর একাধিক অভিযোগ উঠতে থাকে। বলা হয়, তাঁর কারণেই বিয়ে ভেঙেছে। এরপরই নীরবতা ভেঙে রশ্মি জানিয়েছিলেন যে তাঁদের বিয়ে সমস্যায় ভরা ছিল। 

Advertisement

বিয়ের আগে থেকেই শুরু হয়েছিল জমজমাট সেলিব্রেশন। গায়ে হলুদ, মেহেন্দি থেকে জমকালো সঙ্গীত, কোনও কিছুই বাদ যায়নি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি আর ভিডিয়োতে ধরা পড়েছে তাঁদের বিয়ের নানান সুন্দর মুহূর্ত, আবেগঘন পরিবার এবং নিখাদ বাঙালিয়ানার ছোঁয়া। ধুতি-পাঞ্জাবি আর লাল বেনারসিতে খাঁটি বাঙালি সাজে নন্দীশ আর কবিতাকে দেখে মুগ্ধ অনুরাগীরাও। সেই ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ নন্দীশ লেখেন, ‘বিয়ের আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাকে এত ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। এক রাত, অসংখ্য স্মৃতি, আনন্দ আর একটু নাচ… সব প্রিয় মানুষদের এক ছাদের তলায় পাওয়াটা সত্যিই খুব স্পেশাল।’ 

POST A COMMENT
Advertisement