Ranojoy Abhika Gossip: আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি, রণজয়কেই 'হ্যাঁ' বললেন নাকি অভিকা?

রণজয়ের সঙ্গে অভীকার সম্পর্কের গুঞ্জনের মাঝেই 'প্রতীজ্ঞা'র নায়িকা দিলেন সুখবর। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিকা, যেখানে তাঁর মুখ স্পষ্ট না দেখা গেলেও, অভিনেত্রীর অনামিকায় জ্বলজ্বল করছে একটি আংটি। যেটা দেখে এনগেজমেন্ট রিং বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আঙুলে জ্বলজ্বল করছে হিরের আংটি, রণজয়কেই 'হ্যাঁ' বললেন নাকি অভিকা?কার সঙ্গে আংটি বদল করলেন অভিকা?
হাইলাইটস
  • গত একমাস ধরে রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলীর বিচ্ছেদ চর্চা নিয়ে ইন্ডাস্ট্রি সরগরম।

গত একমাস ধরে রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি মুদলীর বিচ্ছেদ চর্চা নিয়ে ইন্ডাস্ট্রি সরগরম। বিয়ের কয়েক মাসের মাথায় তারকা দম্পতির এই সংসার ভাঙার নেপথ্যে উঠে এসেছিল রণজয়ের পরকীয়ার গুঞ্জন। শোনা যাচ্ছিল যে 'প্রতীজ্ঞা' সিরিয়ালের নায়িকা অভিকা মালাকারের সঙ্গে রণজয় নাকি ডেট করছেন। এই সিরিয়ালের লিডিং হিরো রণজয়। যদিও এই গুঞ্জন নিয়ে বারংবার মুখ খুলেছেন অভিনেতা। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে অভিকা দিলেন দারুণ সুখবর। 

রণজয়ের সঙ্গে অভীকার সম্পর্কের গুঞ্জনের মাঝেই 'প্রতীজ্ঞা'র নায়িকা দিলেন সুখবর। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিকা, যেখানে তাঁর মুখ স্পষ্ট না দেখা গেলেও, অভিনেত্রীর অনামিকায় জ্বলজ্বল করছে একটি আংটি। যেটা দেখে এনগেজমেন্ট রিং বলেই মনে করা হচ্ছে। এই ছবি অভিকা শেয়ার করে ক্য়াপশনে লেখেন, ‘আমি কি এই মাত্র হ্যাঁ বললাম?’ আর ছোটপর্দার অভিনেত্রীর এই পোস্ট দেখার পর এটা একেবারে স্পষ্ট যে অভিকা তাঁর মনের মানুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন হয়তো। যদিও প্রতীজ্ঞা নায়িকা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। 

অভিকার কমেন্ট বক্সে রণজয়ের মন্তব্য সকলের নজর কেড়েছে। যেখানে অভিনেতা তাঁর অনস্ক্রিন নায়িকাকে জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য অভিনন্দন জানিয়েছেন। তবে অভিকার মনের মানুষের কথা এখনও জানা যায়নি। অভিকার এই পোস্ট আর সেখানে রণজয়ের মন্তব্য, এই দুটো জিনিস থেকে এটা স্পষ্ট যে তাঁরা শুধুমাত্র অনস্ক্রিন জুটি ছাড়া আর কিছুই নয়। তাঁদের দুজনের মধ্য়ে বাস্তবে কোনও প্রেমের সম্পর্ক নেই।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ধারাবাহিকের প্রচারের খাতিরে মাঝেমধ্যেই অভিকার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায় রণজয়কে। খুব স্বাভাবিকভাবেই তাই বারবার রণজয় ও শ্যামোপ্তির দূরত্বের জন্য দায়ী করা হয় অভিকাকে। যদিও অভিনেতা সকলের কাছে স্পষ্ট করে দেন, তিনি শুধুমাত্র এই অভিকার সহকর্মী মাত্র। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই গ্র্যান্ড ওয়েডিং সারেন রণজয় ও শ্যামোপ্তি। আর তার কিছুমাসের মধ্য়েই তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় টেলি ইন্ডাস্ট্রি। 

Advertisement

রণজয় তাঁর জীবনের এই বিপর্যয় নিয়ে পরোক্ষভাবে কথা বললেও শ্যামোপ্তি এইসব নিয়ে মুখ খুলতে একেবারে রাজি নন। অভিনেত্রী বরং নিজের কেরিয়ার নিয়েই বেশি ব্যস্ত। বিভিন্ন ইভেন্টে তাঁকে দেখা গেলেও ডিভোর্স নিয়ে টুঁ শব্দটিও করেননি নায়িকা। অপরদিকে, রণজয়ের ছবি ঘুঁন গাঁও-এর প্রিমিয়ারেও শ্যামোপ্তিকে দেখা যায়নি। বরং রণজয়কে সমর্থন করতে এসেছিলেন তাঁর অনস্ক্রিন স্ত্রী অভীকা।   

POST A COMMENT
Advertisement