Bigg Boss Bangla: প্রতিযোগীদের তালিকায় একাধিক তারকা, সৌরভের 'বিগ বস'-এ কারা আসছেন?

নতুন করে আসতে চলেছে 'বিগ বস বাংলা'। বহুদিন ধরেই এই রিয়্যালিটি শো নিয়ে মানুষের মনে আগ্রহ ছিল তুঙ্গে। দীর্ঘ ১০ বছর পর টেলিভিশনে ফিরতে চলেছে এই শো। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Advertisement
প্রতিযোগীদের তালিকায় একাধিক তারকা, সৌরভের 'বিগ বস'-এ কারা আসছেন?বিগ বস বাংলা
হাইলাইটস
  • নতুন করে আসতে চলেছে 'বিগ বস বাংলা'।

নতুন করে আসতে চলেছে 'বিগ বস বাংলা'। বহুদিন ধরেই এই রিয়্যালিটি শো নিয়ে মানুষের মনে আগ্রহ ছিল তুঙ্গে। দীর্ঘ ১০ বছর পর টেলিভিশনে ফিরতে চলেছে এই শো। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সকলের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আনুষ্ঠানিকভাবে বিগ বস বাংলার ঘোষণাও হয়ে গিয়েছে। তবে এই রিয়্যালিটি শোতে কারা কারা প্রতিযোগী হতে চলেছেন, তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে একাধিক তারকার নাম উঠে আসছে। 

শোনা যাচ্ছে, এবারের বিগ বস বংলাতে একের পর এক তারকাদের চমক রয়েছে। বিশেষ করে যে সব তারকাদের নিয়ে একটু বিতর্ক রয়েছে, তাঁদেরকেই এই শোতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই তালিকায় রয়েছেন নুসরত জাহান, তৃণা সাহা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, টেলিভিশনের কিছু তারকা জুটিও অংশ নিতে পারেন এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও আসতে পারেন এই শোতে। যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। 

গত ৬ মার্চ ইডেন গার্ডেন্সে এই শোয়ের লোগো সামনে নিয়ে আসা হয়। লেজার শোয়ের মাধ্যমে প্রকাশ্যে এল অনুষ্ঠানের লোগো। সঞ্চালক হিসাবে দীর্ঘ দিন ধরেই সৌরভকে পর্দায় দেখেছেন বাঙালি দর্শক। তবে ‘বিগ বস্‌’ খানিক অন্য ধরনের অনুষ্ঠান। এর আগে এই শোয়ের সঞ্চালক হিসাবে দেখা গিয়েছে জিৎ ও মিঠুন চক্রবর্তীকে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সম্প্রচার হবে 'বিগ বস বাংলা'-র। ৬ মাস চলবে। এ বছর অগাস্ট মাস থেকে শ্যুটিং শুরু হবে। শো শুরু সেপ্টেম্বর থেকে। তবে কারা কারা প্রতিযোগী হচ্ছেন, সে বিষয়ে কোনও ঘোষণা এখনও চ্যানেলের পক্ষ থেকে করা হয়নি। 

শোনা যাচ্ছে, স্টার জলসার সঙ্গে প্রায় চার বছরের এক বিশাল চুক্তিতে সই করেছেন মহারাজ। যার মূল্য নাকি ১২৫ কোটি টাকা! কেবল ‘বিগ বস’ নয়, আরও একটি ক্যুইজ শো-তেও তাঁকে দেখা যাবে। এতদিন জি বাংলার ‘দাদাগিরি’ মাতিয়েছেন তিনি, এবার স্টার জলসার পর্দায় তাঁর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। প্রসঙ্গত, ২০১৩ সালে ইটিভি বাংলার পর্দায় প্রথম দেখা যায় 'বিগ বস' বাংলা। এই সিজনের সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং বিজয়ী হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৬ সালে কালার্স বাংলা চ্যানেলে দেখা যায় 'বিগ বস' বাংলার দ্বিতীয় সিজন। যেটি সঞ্চালনা করেছিলেন জিৎ বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।      

Advertisement

 
 

POST A COMMENT
Advertisement