Bengali Actress Bold Looks: সব খোলা, অবিন্যস্ত, সাদা বিছানার 'ওম'-এ মাখামাখি বাঙালি অভেনেত্রী, ছবিগুলি VIRAL

সাদা ধবধবে বিছানা, চারদিকে ছড়ানো সংবাদপত্র আর তার মাঝেই খোলা পিঠে ধরা দিলেন টলিউডের এই অভিনেত্রী। অগোছলো বিছানায় একেবারে অগোছলো মেজাজেই পাওয়া গেল তাঁকে। খোলা পিঠে নিজের ট্যাটু ফ্লন্ট করতেও ভুললেন না তিনি।

Advertisement
সব খোলা, অবিন্যস্ত, সাদা বিছানার 'ওম'-এ মাখামাখি বাঙালি অভেনেত্রী, ছবিগুলি VIRALদেবচন্দ্রিমা সিংহ রায়
হাইলাইটস
  • খোলা পিঠে নিজের ট্যাটু ফ্লন্ট করতেও ভুললেন না তিনি।

সাদা ধবধবে বিছানা, চারদিকে ছড়ানো সংবাদপত্র আর তার মাঝেই খোলা পিঠে ধরা দিলেন টলিউডের এই অভিনেত্রী। অগোছলো বিছানায় একেবারে অগোছলো মেজাজেই পাওয়া গেল তাঁকে। খোলা পিঠে নিজের ট্যাটু ফ্লন্ট করতেও ভুললেন না তিনি। অভিনেত্রীর এই সাহসী ছবি একদিকে যেমন প্রশংসা পেয়েছে, তেমনি তাঁকে ট্রোলড করেছেন নেটপাড়ার একাংশ। তবে বিন্দাস স্বভাবের এই অভিনেত্রী এইসব ট্রোলড-কটাক্ষকে একেবারেই পাত্তা দিতে নারাজ। নিজের শর্তেই জীবনকে চালনা করেন তিনি। 

কথা হচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রায়ের সাম্প্রতিক ছবি নিয়ে। এমনিতে দেবচন্দ্রিমা তাঁর সাহসী অবতারে মাঝে মধ্যেই ধরা দিয়ে থাকেন। কখনও বিকিনিতে আবার কখনও বা মনোকিনিতে। তবে এভাবে কোনও পোশাক ছাড়া তাঁকে ছবি পোস্ট করতে হয়তো প্রথমবার দেখা গিয়েছে। ধবধপবে সাদা বিছানায় উপুড় হয়ে শুয়ে রয়েছেন বাঙালি নায়িকা। পরনে নেই কোনো সুতো, স্রেফ সাদা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখেছেন নিম্নাঙ্গ, অথচ উন্মুক্ত তাঁর খোলা পিঠ। কখনও হাতে কফি কাপ আবার কখনও বা বিছানায় নিজের মতো করে শুয়ে পোজ দিয়েছেন দেবচন্দ্রিমা। 

অভিনেত্রীর এই বোল্ড ছবি দেখে রে রে করে এসেছেন নেটিজেনের একাংশ। নেটিজেনদের একাংশ এই বোল্ডনেসকে মেনে নিতে পারেননি। কেউ লিখলেন, এখন প্রাইভেট ফটোও পোস্ট করা যায় সোশ্যাল মিডিয়াতে, কোনও রিপোর্ট হয় না নাকি? কেউ লিখেছেন, খেলা হয়ে গেছে নাকি? কেউ বা লিখলেন, জঘন্য। আবার কারোর মতে, এমনটা না করলে জনপ্রিয় হওয়া যায় না। তবে এইসব ট্রোল-কটাক্ষকে একেবারেই পাত্তা দেন না অভিনেত্রী। 

ছোটপর্দার খুবই চেনা মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা ও হিন্দি দুই জায়গাতেই জমিয়ে কাজ করেছেন অভিনেত্রী। পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটরও বটে। তাঁর ভ্লগিং দেখতে মানুষ ভালোইবাসেন। মাঝে মধ্যেই বিদেশে পাড়ি দেন অভিনেত্রী। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন আর সেখান থেকেই নিজের উষ্ণ ছবি পোস্ট করে পারদ চড়িয়েছেন নেটপাড়ায়। এর আগে নিজের প্রাক্তন প্রেমিক সায়ন্তন মোদককে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন নায়িকা। মাঝে নিজের ফ্ল্যাটে অসুরক্ষিত বোধ করছিলেন, তা নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন অভিনেত্রী। নিজের মতো করে জীবন চালান দেবচন্দ্রিমা আর তাই কোনও ট্রোলের নেতিবাচকতা তাঁকে ছুঁতে পারে না। 

Advertisement

POST A COMMENT
Advertisement