Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে ডোনা কে? রাজকুমারের বিপরীতে থাকতে পারেন এই বাঙালি নায়িকা

বড়পর্দায় ক্রিকেট জীবনের বর্ণময় কেরিয়ার ও ব্যক্তিগত জীবনকে তুলে ধরা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের বায়োপিক তৈরির কথা ঘোষণা হতেই যে দুটি বিষয় নিয়ে সকলের কৌতুহল ছিল তা হল দাদার ভূমিকায় কাকে দেখা যাবে এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন। অনেক জল্পনা কল্পনার পর সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। তবে কে হচ্ছেন ডোনা, এই নিয়ে বহুদিন ধরেই একাধিক বলিউড ও টলিউড নায়িকার কথা শোনা যাচ্ছিল।

Advertisement
সৌরভের বায়োপিকে ডোনা কে? রাজকুমারের বিপরীতে থাকতে পারেন এই বাঙালি নায়িকাসৌরভের বায়োপিকে ডোনা হচ্ছেন কে?
হাইলাইটস
  • বড়পর্দায় ক্রিকেট জীবনের বর্ণময় কেরিয়ার ও ব্যক্তিগত জীবনকে তুলে ধরা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

বড়পর্দায় ক্রিকেট জীবনের বর্ণময় কেরিয়ার ও ব্যক্তিগত জীবনকে তুলে ধরা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের বায়োপিক তৈরির কথা ঘোষণা হতেই যে দুটি বিষয় নিয়ে সকলের কৌতুহল ছিল তা হল দাদার ভূমিকায় কাকে দেখা যাবে এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন। অনেক জল্পনা কল্পনার পর সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। তবে কে হচ্ছেন ডোনা, এই নিয়ে বহুদিন ধরেই একাধিক বলিউড ও টলিউড নায়িকার কথা শোনা যাচ্ছিল। তবে এইবার হয়ত সেই খোঁজ শেষ হচ্ছে। টলিপাড়ার এই অভিনেত্রীকেই ডোনা চরিত্রে নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। 

সৌরভের বায়োপিকের জন্য চরিত্র বাছাইয়ের কাজ করছেন মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। এই কাস্টিং সংস্থা ইতিমধ্যেই বলিপাড়ার বেশ কিছু নায়িকার লুকটেস্ট যেমন করেছেন, তেমনি বাদ নেই টলিউডও। প্রথম থেকেই ডোনা চরিত্রের জন্য টিনসেল টাউনের মিমি চক্রবর্তী ও ইশা সাহার নাম শোনা যাচ্ছিল। কারণ ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। 'রক্তবীজ ২'-এর সেটেও নাকি হাজির হয়েছিলেন মুকেশ ছাবড়া। তবে এখন আবার অন্য বিষয় সামনে এসেছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, মিমি বা ইশা সাহাকে ডোনার চরিত্রে নাও নেওয়া হতে পারে। কারণ সৌরভের বায়োপিকে ১৮ থেকে ২০ বছর বয়সী ডোনার খোঁজ চলছে। যাঁর মুখের আদলের সঙ্গে মিল থাকবে সৌরভ-পত্নীর। উপরন্তু নাচেও তিনি হবেন পারদর্শী। কারণ ডোনা গঙ্গোপাধ্যায় নিজে একজন খ্যাতনামা ওড়িশি ডান্সার। আর এই দুই গুণই থাকতে হবে অভিনেত্রীর মধ্যে। এক্ষেত্রে টলিপাড়ার এক নায়িকার নাম উঠে আসছে প্রবলভাবে। তিনি হলেন অমৃতা চট্টোপাধ্যায়। যাঁকে ভূতপূর্ব সিনেমায় দর্শকেরা দেখেছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অমৃতা ভাল অভিনেত্রীর পাশাপাশি দারুণ ডান্সারও। তাই সৌরভের বায়োপিকে ডোনাক চরিত্রের জন্য অমৃতা চট্টোপাধ্যায়কেই চূড়ান্তভাবে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, কদিন আগেও মিমি চক্রবর্তীর নাম জোরালো ভাবে শোনা যাচ্ছিল। কিন্তু মিমিও বাদ হলেন, কারণ ডোনার চরিত্রের জন্য ১৮ থেকে ২০-র মধ্যে বয়স হবে বা মুখ দেখে অন্তত মনে হবে, সেরকম কাউকেই খোঁজা হচ্ছিল। আর তাই সেখানে অমৃতা চট্টোপাধ্যায়ের নামই প্রবলভাবে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সৌরভের মায়ের চরিত্রে হয়তো দেখা যেতে পারে অপরাজিতা আঢ্যকে।   

Advertisement

POST A COMMENT
Advertisement