Bigg Boss: জিতু-রাজবীরের পর তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি, কে ঢুকবেন এবার 'BIGG BOSS' হাউসে?

রাজবীরের পাশাপাশি সেকেন্ড ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জিতু কমল ঢুকে সকলকে হতবাক করে দিয়েছিলেন। নতুন সদস্যদের জন্য নতুন রণকৌশলী সাজান ঘরের বাকি প্রতিযোগীরা। জিতু হোক বা রাজবীর, দু’জনের উপরই বর্তমানে ‘বিগ বস বাংলা’র লাইমলাইট রয়েছে। এই দুই ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘরের মধ্যে অতিরিক্ত মশলা যোগ করেছে।

Advertisement
জিতু-রাজবীরের পর তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি, কে ঢুকবেন এবার 'BIGG BOSS' হাউসে?বিগ বস বাংলা ওয়াইল্ড কার্ড
হাইলাইটস
  • কয়েকদিনের মধ্য়েই জমে ক্ষীর হয়ে গিয়েছে বিগ বস বাংলা সিজন ৩।

কয়েকদিনের মধ্য়েই জমে ক্ষীর হয়ে গিয়েছে বিগ বস বাংলা সিজন ৩। এখন প্রতিটি পর্বেই থাকছে চমকের পর চমক। ১৫ জন প্রতিযোগীর মধ্যে দুজন বের হয়ে গেলেও, ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রবেশ হয়েছে দুজনের। একজন হলেন রাজবীর দে এবং দ্বিতীয়জন হলেন জিতু কমল। এই দুই ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রবেশের কারণে বিগ বস-এর ঘরে রোজই কিছু না কিছু হচ্ছে। আর তারই মাঝে শোনা গেল, আরও এক খবর। এবার নাকি বিগ বস হাউসে তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রবেশ হবে। আর জিতু কমলের মত সেও নাকি বাংলা ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মুখ। 

প্রথমে শোনা গিয়েছিল বিগ বস শুরু হওয়ার সময়ই এই অভিনেতা প্রবেশ করবেন এই ঘরে। কিন্তু প্রিমিয়ারে তাঁকে দেখা যায়নি। অনেকই ভেবেছিলেন হয়তো সেই অভিনেতা যোগ দেবেন না। তবে ইন্ডাস্ট্রির কানাঘুঁষো, এবার নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বস-এর ঘরে ঢুকতে পারেন টলিউডের মন্টু পাইলট, তথা সৌরভ দাস। যদিও সৌরভ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু সূত্র বলছে, বিগ বস-এ প্রবেশ করার জন্য প্রস্তুত সৌরভ। বিগ বস হাউসে প্রথম ওয়াইল্ড কার্ড হিসাবে ঢুকে ঝড় তুলেছিলেন শিলিগুড়ির মডেল-অভিনেতা রাজবীর দে। তিনি বাড়ির সকলকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। 

ছবি সৌজন্যে: ফেসবুক

অপরদিকে, রাজবীরের পাশাপাশি সেকেন্ড ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জিতু কমল ঢুকে সকলকে হতবাক করে দিয়েছিলেন।  নতুন সদস্যদের জন্য নতুন রণকৌশলী সাজান ঘরের বাকি প্রতিযোগীরা। জিতু হোক বা রাজবীর, দু’জনের উপরই বর্তমানে ‘বিগ বস বাংলা’র লাইমলাইট রয়েছে। এই দুই ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘরের মধ্যে অতিরিক্ত মশলা যোগ করেছে। কখনও জিতুর টিপ্পনী আবার কখনও বা রাজবীরের ফ্লার্টিং করা, বিগ বস-এর ঘরকে জমিয়ে রেখেছে। নিত্যনতুন বাকবিতণ্ডা আর হাইভোল্টেজ ড্রামায় এই রিয়ালিটি শো-কে দর্শকমহলে রীতিমতো আরও জনপ্রিয় করে তুলেছেন জিতু-রাজবীর। 

এবার তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে যদি সৌরভ দাস ঢোকেন, তাহলে খেলা যে চারগুণ জমে যাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে সৌরভ দাসের এন্ট্রিতে জিতু-রাজবীর এবং অন্য হাউস মেটদের রণ কৌশল যে আবার বদলাতে হবে, সেটা নতুন করে বলর অপেক্ষা রাখে না। অভিনেতা হওয়ার পাশাপাশি ‘অভিমান’-এর সুবাদে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন সৌরভ দাস। গতবছরই যিশুর সঙ্গে যৌথ উদ্যোগে ‘হোয়াই সো সিরিয়াস’ নামে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সৌরভের আসন্ন প্রজেক্টের তালিকায় রয়েছে, জি ফাইভের সিরিজ ‘আলুর দোষ’। বর্তমানে রাজ চক্রবর্তীর নন-ফিকশনের শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। সম্প্রতি আবার মঞ্চে গায়ক হিসেবেও ফিরেছেন। এমন আবহেই সৌরভ দাসের ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার কথা জানা গেল।  

Advertisement

POST A COMMENT
Advertisement