Tollywood Spicy Gossip: শ্যুটিংয়ে নায়িকাকে KISS, টলিউড নায়কের উপর চটে লাল গার্লফ্রেন্ড! কী কেস?

ঘটনার সূত্রপাত নায়কের সম্প্রতি মুক্তি পাওয়া এক সিনেমার দৃশ্যকে নিয়ে। নায়ক নাকি পর্দার নায়িকাকে এমন চুমু খেয়েছেন, যে তাঁদের মাখো মাখো রসায়ন দেখে অভিমানে ঠোঁট ফুলিয়েছেন তাঁর জীবন-নায়িকা। নায়কের বাস্তব জীবনের অভিনেত্রী প্রমিকার জীবনে এখন বিশাল 'প্রলয়' উঠেছে।

Advertisement
শ্যুটিংয়ে নায়িকাকে KISS, টলিউড নায়কের উপর চটে লাল গার্লফ্রেন্ড! কী কেস?তারকা জুটির মান-অভিমান
হাইলাইটস
  • দিও প্রেমিকা বরাবরই তাঁর অভিনেতা প্রেমিককে নাকে দড়ি দিয়ে ঘোরাতেই ভালোবাসেন।

টলিপাড়ার অন্দরে কত কী না ঘটে। সম্পর্ক ভাঙা-গড়া যেমন আছে, তেমনি মান-অভিমানের পালাও চলে সমান তালে। তেমনি এক পাওয়ার কাপল রয়েছেন টলিউডে, যাঁরা একে-অপরকে চোখে হারান। ১১-১২ বছর ধরে গদের আঠার মতো একে-অপরের সঙ্গে লেগে আছেন। যদিও প্রেমিকা বরাবরই তাঁর অভিনেতা প্রেমিককে নাকে দড়ি দিয়ে ঘোরাতেই ভালোবাসেন। তবে শোনা যাচ্ছে, সম্প্রতি সেই হিরোর অনস্ক্রিন এক দৃশ্য দেখে বেজায় চটেছেন সুন্দরী অভিনেত্রী প্রেমিকা। শোনা যাচ্ছে, কথা বলাও নাকি বন্ধ এখন। 

ঘটনার সূত্রপাত নায়কের সম্প্রতি মুক্তি পাওয়া এক সিনেমার দৃশ্যকে নিয়ে। নায়ক নাকি পর্দার নায়িকাকে এমন চুমু খেয়েছেন, যে তাঁদের মাখো মাখো রসায়ন দেখে অভিমানে ঠোঁট ফুলিয়েছেন তাঁর জীবন-নায়িকা। নায়কের বাস্তব জীবনের অভিনেত্রী প্রমিকার জীবনে এখন বিশাল 'প্রলয়' উঠেছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নায়ক-প্রেমিকের ছবির প্রিমিয়ারে প্রেমিকা এলেন তাঁর বান্ধবীর সঙ্গে। আর নায়ক এলেন তাঁর অনস্ক্রিন নায়িকার সঙ্গে। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষেও সেই তারকা জুটি আলাদা আলাদা বাড়ি ফিরলেন। 

টলিপাড়ার গুঞ্জন, অভিনেতা-প্রেমিকের সেই বিষাক্ত চুমু দেখে বেজায় চটেছেন নায়িকা। যদিও নায়িকার জনপ্রিয়তা একটু বেশি নায়কের তুলনায়। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, সেই নায়িকা তাঁর প্রেমিক-নায়ককে কাজ পাওয়ানোর জন্য কম প্রচেষ্টা করেন না। তাঁদের প্রেম কিন্তু দীর্ঘদিন ধরে অটুট রয়েছে। শোনা যায়, নায়িকা নাকি একটু বেশি কন্ট্রোলিং নায়ক-প্রেমিকের সঙ্গে। এর আগেও যে মান-অভিমানের মেঘ জমেনি সেই সম্পর্কে, এমন নয়। কিন্তু সেই মেঘ দু’দিনেই উধাও। জুটির চারপাশ ভালবাসায় ঝলমলে।

যদিও নায়িকাও অনস্ক্রিন চুমু খেয়েছেন গত বছর এক জনপ্রিয় ছবিতে। সেখানে তাঁর ডিগ্ল্য়াম লুক যেমন নজর কেড়েছে তেমনি প্রথমবার পর্দায় চুমু খাওয়ার অভিজ্ঞতাও তাঁর হয়েছে। কিন্তু পরবর্তীকালে সেই নায়িকা এও জানিয়েছিলেন যে পর্দায় যতটা দরকার তিনি ঠিক ততটাই ঘনিষ্ঠ হবেন, তার বেশি নয়। আর এই নিয়ে তাঁর বাস্তব জীবনের নায়ক-প্রেমিকের আপত্তিও নেই। সে দিন নায়ক চুপ ছিলেন। সরে যাননি নায়িকার পাশ থেকে। কিন্তু নায়কের চুম্বন দৃশ্য তাঁর জীবন-নায়িকার মনে ভালরকম প্রভাব ফেলেছে। 

Advertisement

যদিও তাঁদের এই ব্যাপারটি একটু জানাজানি হতেই তারকা জুটি বলছেন এটা সিনেমার প্রচারের অঙ্গ। কোনও মান-অভিমান নেই। নায়কের নতুন কাজের প্রচারের অঙ্গ। পর্দায় নায়ককে যে নায়িকার সঙ্গে দেখা যাবে, তাঁর সঙ্গে তিনি অনুষ্ঠানে এসেছিলেন পর্দার রসায়ন প্রচার করতে। নায়কের বাস্তবের নায়িকা নাকি সেটা বুঝেছেন। আর বুঝেছেন বলেই, তিনি নাকি দূরে দূরে! যদিও শোনা যাচ্ছে, বাস্তব জীবনের নায়ক-নায়িকার অভিমান দূর করতে ময়দানে নেমেছে তাঁদের বন্ধু-বান্ধবেরা। দেখা যাক কবে অভিমানের মেঘ সরে তাঁদের মধ্যে থেকে? 

POST A COMMENT
Advertisement