Chirosakha Update: রবিবারই শেষ সম্প্রচার, 'চিরসখা'র বদলে কোন ধারাবাহিক জায়গা নিল?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিপাড়া। ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের কড়া সিদ্ধান্তে আপাতত বন্ধ `ম্যাজিক মোমেন্টস` প্রযোজনা সংস্থার সমস্ত কাজ। আর এই সিদ্ধান্তের জেরেই বিপাকে পড়েছেন কয়েক’শ সাধারণ শিল্পী ও টেকনিশিয়ান। ম্যাজিক মোমেন্টের প্রযোজনা সংস্থার 'চিরসখা'ও বন্ধ হবে।

Advertisement
রবিবারই শেষ সম্প্রচার, 'চিরসখা'র বদলে কোন ধারাবাহিক জায়গা নিল?চিরসখা সিরিয়াল
হাইলাইটস
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিপাড়া।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিপাড়া। ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের কড়া সিদ্ধান্তে আপাতত বন্ধ `ম্যাজিক মোমেন্টস` প্রযোজনা সংস্থার সমস্ত কাজ। আর এই সিদ্ধান্তের জেরেই বিপাকে পড়েছেন কয়েক’শ সাধারণ শিল্পী ও টেকনিশিয়ান। ম্যাজিক মোমেন্টের প্রযোজনা সংস্থার 'চিরসখা'ও বন্ধ হবে। রবিবার ১২ এপ্রিল এই সিরিয়ালের শেষ সম্প্রচার। এই সিরিয়ালের বদলে নতুন একটি সিরিয়াল আসতে চলেছে। 

১২ এপ্রিল মাঝপথেই বন্ধ করে দেওয়া হবে এই 'চিরসখা' সিরিয়ালটি। আর এই সিরিয়ালের বদলে ১৩ এপ্রিল, সোমবার থেকে স্টার জলসায় রাত ১০টার সময় আসছে সংসার সংকীর্তন। এই সিরিয়ালের প্রযোজক ক্যামেলিয়া প্রোডাকশন। এই সিরিয়ালে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সব্যসাচী চৌধুরী ও মানালি দে। সব্যসাচীকে বহুদিন পর ছোটপর্দায় ক্যামব্যাক করতে দেখা যাবে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা। এই সিরিয়ালে মানালি ও সব্যসাচীর নতুন জুটিকে পেতে চলেছে দর্শক। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টলিপাড়ার বিভিন্ন সংগঠন সিদ্ধান্ত নেয়, ‘ম্যাজিক মোমেন্টস’-এর ধারাবাহিকে তাদের সদস্যরা আপাতত কাজ করবে না। যতক্ষণ না পুলিশের তরফে এই কেসের বিস্তারিত সকলের সামনে আসছে। আর্টিস্টস ফোরামের তরফে এই ঘোষণার পরই জানা যায় বন্ধ হয়ে যাবে ‘চিরসখা’। এই ধারাবাহিকে অপরাজিতা ঘোষ আর সুদীপ মুখোপাধ্যায়ের জুটি দেখা যেত। ভিভান ঘোষ, শিঞ্জিনী চক্রবর্তী, রেশমী সেনের মতো বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা কাজ করতেন। তবে সেই জায়গায় ১৩ তারিখ থেকে আসছে মানালি-সব্যসাচীর ধারাবাহিক।

চিরসখা বন্ধ হয়ে যাওয়ার খবরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন এই সিরিয়ালের সঙ্গে যুক্ত কলা-কুশলীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। মানালি দে বহু হিট ধারাবাহিকের মুখ। এর মধ্যে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখায় অতীতে হিট পেয়েছিলেন মানালি। এবার লীনার ধারাবাহিককে সরিয়ে সেই জায়গায় মানালির যে নতুন ধারাবাহিক আসছে, তা স্টার জলসাকে স্লট লিডার করতে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Advertisement

POST A COMMENT
Advertisement