Pregnant Tollywood Actress: সি বিচে বেবিবাম্প নিয়ে ছবি পোস্ট, মা হচ্ছেন এই টলি অভিনেত্রী

টলিপাড়ায় এখন শুধুই সুখবর। কেউ বিয়ে করছেন, কেউ বা এনগেজমেন্ট সারলেন। আর এরই মধ্যে এক টলি নায়িকার প্রেগন্যান্ট হওয়ার খবরও জানা গেল। যদিও এই অভিনেত্রীর মা হওয়ার খবরের গুঞ্জন বহুদিন ধরেই পাওয়া যাচ্ছিল।

Advertisement
সি বিচে বেবিবাম্প নিয়ে ছবি পোস্ট, মা হচ্ছেন এই টলি অভিনেত্রীমা হতে চলেছেন এই অভিনেত্রী
হাইলাইটস
  • আর এরই মধ্যে এক টলি নায়িকার প্রেগন্যান্ট হওয়ার খবরও জানা গেল।

টলিপাড়ায় এখন শুধুই সুখবর। কেউ বিয়ে করছেন, কেউ বা এনগেজমেন্ট সারলেন। আর এরই মধ্যে এক টলি নায়িকার প্রেগন্যান্ট হওয়ার খবরও জানা গেল। যদিও এই অভিনেত্রীর মা হওয়ার খবরের গুঞ্জন বহুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। কিন্তু সেই অভিনেত্রী নিজে কিছু জানাচ্ছিলেন না। সম্প্রতি প্রেগন্যান্ট হওয়ার খবরে সিলমোহর দিলেন সেই অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় ওই অভিনেত্রী তাঁর স্বামীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। যেখানে সি বিচে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী, বিকিনি পরে আছেন, বেবিবাম্প একেবারে স্পষ্ট। বেবিবাম্প ধরে রয়েছেন অভিনেত্রীর স্বামী। এই ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁর ও তাঁর স্বামীর ১৪ বছরের বন্ধুত্বকে উদযাপন করেছেন। এরই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে এক খুদে অতিথিও আসছে খুব শীঘ্রই। আসলে মা হতে চলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। তাঁরই মা হওয়ার খবরের গুঞ্জন বহুদিন ধরে টলিপাড়ায় ঘুরে বেড়াচ্ছিল। 

অবশেষে চিত্রাঙ্গদা নিজেই সেই সুখবরে সিলমোহর দিলেন। তাঁদের ১৪ বছরের এই মজবুত ভিতের ওপর দাঁড়িয়েই যে নতুন অতিথি আসতে চলেছে, তাকে ঘিরেই এখন সব স্বপ্ন বুনছেন এই তারকা দম্পতি। চিত্রাঙ্গদা মা হচ্ছেন মানে মাসি হতে চলেছেন সকলের বং ক্রাশ ঋতাভরী। মাসি হওয়ার অপেক্ষায় এখন থেকেই প্রহর গুনছেন তিনি। এতদিন এই খবর আড়ালেই রাখা হয়েছিল। এবার চিত্রাঙ্গদার প্রেগন্যান্সির ছবি শেয়ার করেছেন স্বামী সম্বিতও। সি বিচে ঘুরতে গিয়ে চিত্রাঙ্গদার একাধিক ছবি দিয়েছেন সম্বিত। যেখানে অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SambitC 🔥 (@sambitc)

২০২২ সালের শেষে দীর্ঘদিনের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রাঙ্গদা। বিয়ের ৪ বছর পর তাঁদের কোলে আসছে নতুন অতিথি। ঋতাভরীর মতো তাঁর দিদিও অভিনয়ে পারদর্শী। তবে বাণিজ্যিক ছবির চেয়ে নায়িকার ঝুলিতে রয়েছে অন্য রকমের ছবি। সিনেমা, সিরিজ সবেতেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। চিত্রাঙ্গদা ও সম্বিত দীর্ঘদিনের বন্ধু। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। ২০২২ সালে অবশেষে তাঁদের বিয়ে হয়। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে। আপাতত খুদে অতিথির আসার অপেক্ষায় রয়েছেন সকলে।   

Advertisement

POST A COMMENT
Advertisement