Shocking Divorce Of Bengali Celeb: সুখী দাম্পত্য ছিল এঁদের, হঠাৎ ভাঙে সংসার, টলিউডে আজও চর্চিত এই কাপলদের ডিভোর্স

টলিপাড়ায় কখনও সম্পর্ক ভাঙে আবার কখনও সম্পর্ক জোড়া লাগে। ইন্ডাস্ট্রিতে যে সব জুটি ধুমধাম করে বিয়ে করে, তাঁরাই কিছু বছর পর ডিভোর্সের পথে হাঁটে। টিনসেল টাউনে এরকম জুটির সংখ্যা কম কিছু নয়। যাঁদের ডিভোর্স নিয়ে চর্চা আজও হয়ে থাকে। বাইরে থেকে যাঁদের মনে হত 'হ্যাপি কাপল', তাঁরাই হঠাৎ করে বিচ্ছেদের পথে হাঁটা শুরু করল।

Advertisement
সুখী দাম্পত্য ছিল এঁদের, হঠাৎ ভাঙে সংসার, টলিউডে আজও চর্চিত এই কাপলদের ডিভোর্সটলিউডের এই কাপলদের ডিভোর্স আজও চর্চিত
হাইলাইটস
  • টলিপাড়ায় কখনও সম্পর্ক ভাঙে আবার কখনও সম্পর্ক জোড়া লাগে।

টলিপাড়ায় কখনও সম্পর্ক ভাঙে আবার কখনও সম্পর্ক জোড়া লাগে। ইন্ডাস্ট্রিতে যে সব জুটি ধুমধাম করে বিয়ে করে, তাঁরাই কিছু বছর পর ডিভোর্সের পথে হাঁটে। টিনসেল টাউনে এরকম জুটির সংখ্যা কম কিছু নয়। যাঁদের ডিভোর্স নিয়ে চর্চা আজও হয়ে থাকে। বাইরে থেকে যাঁদের মনে হত 'হ্যাপি কাপল', তাঁরাই হঠাৎ করে বিচ্ছেদের পথে হাঁটা শুরু করল। আর তাঁদের নিয়ে টলিপাড়ায় আলোচনা শেষ নেই। সেরকমই কিছু জুটি রয়েছে, যাঁদের ডিভোর্স বেশ চর্চিত। 

অনুপম রায় ও পিয়া চক্রবর্তী
২০১৭ সালে বিয়ে হয়েছিল অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর। দুজনের সংসার বেশ সুন্দর গতিতেই এগোচ্ছিল। কিন্তু বিয়ের ৪ বছর পর তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে ডিভোর্সের কথা ঘোষণা করেন। তবে কেন এই বিচ্ছেদ, সে নিয়ে কিছুই স্পষ্ট করে জানাননি তাঁরা। শোনা যায় সেই সময় থেকেই পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্ক তৈরি হওয়ার কারণেই অনুপমের সঙ্গে বিয়ে ভেঙে যায়। তারপরই অনুপমের ঘর ছাড়েন পিয়া। ডিভোর্সের ২ বছর পরই পিয়া নতুন করে সংসার পাতেন পরমব্রতর সঙ্গে। যদিও পরমের সঙ্গে পিয়ার সম্পর্কের চর্চা বহু আগে থেকেই টলিউডে ছিল। কিন্তু তাঁরা কেউই তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে আসেননি। তবে অনুপম ও পিয়ার বিচ্ছেদ নিয়ে আজও চর্চা কম হয় না। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়
কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী ছিলেন পিঙ্কি। তাঁদের একটি সিরিয়াল থেকেই আলাপ, বন্ধুত্ব ও পরে প্রেম। বিয়ের কয়েক বছর পরই তাঁদের বৈবাহিক জীবনে ঝড় ওঠে। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পিঙ্কি অভিযোগ করেছিলেন যে কাঞ্চন পরকীয়ায় জড়িয়েছেন শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। যদিও কখনই পিঙ্কির অভিযোগ মানতে চাননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। ২০২৪ সালের জানুয়ারিতে আইনতভাবে আলাদা হন কাঞ্চন ও পিঙ্কি বন্দ্য়োপাধ্যায়। সেই বছরেই আইনি ও সামাজিকভাবে শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

ইন্দ্রনীল ও বরখা বিস্ত
ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের ১৪ বছরের সংসার যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে যাবে, তা অনেকেই ভাবতে পারেননি। কারণ তাঁরা ছিলেন পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। শোনা যায়, ইন্দ্রনীল টলিপাড়ার এক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তাই বরখার সঙ্গে দুরত্ব চলে আসে। যদিও অভিনেতা বা সেই নায়িকা কখনই এই নিয়ে মুখ খোলেননি। এখন আইনত বিচ্ছেদ হয়ে গিয়েছে বরখা ও ইন্দ্রনীলের। তাঁদের একমাত্র মেয়ে মীরা মা-বাবা দুজনের সঙ্গেই থাকে। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

অঙ্কিতা ও প্রান্তিক
বিয়ের আগে ১২ বছরের বন্ধুত্ব। ২০২২ সালে বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ বিয়ে সারেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তী। অঙ্কিতা ও প্রান্তিক দু’জনেই ছোটপর্দার অভিনেতা। যদিও হিন্দুশাস্ত্র মতে বিয়ে করেননি তাঁরা। বৈদিক মতে বিয়ে সেরেছিলেন। তিন বছর পরে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, জানিয়েছেন প্রান্তিক। যদিও, প্রান্তিক যে বিচ্ছেদ নিয়ে কিছু প্রকাশ্যে বলেছেন তা প্রথমে জানতেন না অঙ্কিতা। অভিনেত্রী আপাতত মুম্বইয়ে। প্রান্তিক রয়েছেন কলকাতায়। বিচ্ছেদের প্রসঙ্গে অঙ্কিতা জানান, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চান।

ছবি সৌজন্যে: ফেসবুক

শ্রীনন্দা ও গেভ
তনুশ্রী শঙ্করের মেয়ে শ্রীনন্দা শঙ্কর ও তাঁর স্বামী গেভ সাতারওয়ালার সঙ্গে ১৬ বছরের দাম্পত্যে ইতি টানার কথা হঠাৎ করেই ঘোষণা করেন অভিনেত্রী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার। শ্রীনন্দা মডেলিং করতেন। এ ছাড়াও ‘বসু পরিবার’, ‘এক যে ছিল রাজা’-র মতো বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করছেন। যদিও শ্রীনন্দা বিয়ের পর থেকেই মুম্বইয়ে সংসার পাতেন। তবে স্বামীকে নিয়ে এত বছরের সংসারে চিড় ধরেছে। যদিও কেন এই ডিভোর্স তা নিয়ে মোটেই মুখ খোলেননি তনুশ্রী-কন্যা। 

জিতু কমল ও নবনীতা
জিতু ও নবনীতার দুষ্টু-মিষ্টি দাম্পত্যে যে এভাবে চিড় ধরবে তা কেউ ভাবতেই পারেননি। ২০১৯ সালে বিয়ে করেন জিতু ও নবনীতা। অভিনেতার কাছে নবনীতা ছিলেন তাঁর বাচ্চা বউ। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের কেমিস্ট্রি কখনও কারোর নজর এড়ায়নি। বিয়ের ৩ বছরের মাথায় নবনীতা আচমকাই তাঁদের সম্পর্কে চিড় ধরার খবর প্রকাশ্যে আনেন। এখন জিতু ও নবনীতা আইনতভাবে আলাদা।  

ছবি সৌজন্যে: সংগৃহীত

নুসরত জাহান ও নিখিল জৈন
টলিপাড়ায় আজও চর্চিত নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে থেকে ডিভোর্স পুরোটাই। ২০১৯ সালে শহরের খ্যাতনামা ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে গিয়ে রাজকীয় বিয়ে সারেন নুসরত। বিয়ে সেরে দেশে ফিরে নিখিলের সঙ্গে সুখের সংসার শুরু করেন নুসরত। ২০২০ সালে লকডাউনের সময় নিখিল-নুসরতের প্রেম, আদরের ভিডিও, ছবি শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আপাতদৃষ্টিতে নিখিল-নুসরতের দাম্পত্য ছিল সুখেরই। তবে ভুল ভাঙে বছর কাটতেই। হঠাৎ করেই শোনা যায়, নিখিলের বাড়ি ছেড়ে নুসরত রয়েছেন আলাদা। এমনকী, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকারও করেন তিনি। তারপর হঠাৎই শোনা যায়, নুসরত অন্তঃসত্ত্বা। নুসরতের মা হওয়ার খবর পেয়ে, নিখিল সোজা জানিয়ে ছিলেন নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়। নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়ে পড়ে নুসরতের। গুঞ্জন শুরু হয়, যশের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। অনেক কাঠখড় পুড়িয়ে ২০২১ সালের নভেম্বরে কলকাতার আলিপুর আদালত টালিউড অভিনেত্রী নুসরত জাহান ও নিখিল জৈনের বিবাহবিচ্ছেদ বা অ্যানালমেন্ট মামলার নিষ্পত্তি করে জানায় যে, তুরস্কে অনুষ্ঠিত তাদের বিয়ে ভারতে আইনত বৈধ ছিল না। এখন নুসরত যশের সঙ্গে সুখে সংসার করছেন। 

POST A COMMENT
Advertisement