Beef Eating Controversy: শুধু সায়ক নন, অতীতে গোমাংস বিতর্কে জড়িয়েছেন টলিউডের যে তারকারা

কিন্তু গোমাংস বিতর্ক নতুন নয়, এর আগেও বিনোদন জগতের অনেকেই এই গোমাংস কাণ্ডে জড়িয়েছেন। তবে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে। দেখে নেওয়া যাক অতীতে কারা এই গোমাংস বিতর্কে নিজেদের নাম জড়িয়েছেন।

Advertisement
শুধু সায়ক নন, অতীতে গোমাংস বিতর্কে জড়িয়েছেন টলিউডের যে তারকারাগোমাংস বিতর্কে যে তারকারা
হাইলাইটস
  • কলকাতার এক নামী রেস্তোরাঁয় ভুলবশত গোমাংস পরিবেশন করা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।

কলকাতার এক নামী রেস্তোরাঁয় ভুলবশত গোমাংস পরিবেশন করা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। মাটনের পরিবর্তে কেন গোমাংস পরিবেশন করা হল, তা নিয়ে লাইভ ভিডিও করে রাজ-রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিলেন এক জনপ্রিয় ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় যা ঝড় তুলেছিল। কিন্তু গোমাংস বিতর্ক নতুন নয়, এর আগেও বিনোদন জগতের অনেকেই এই গোমাংস কাণ্ডে জড়িয়েছেন। তবে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে। দেখে নেওয়া যাক অতীতে কারা এই গোমাংস বিতর্কে নিজেদের নাম জড়িয়েছেন। 

দেবলীনা দত্ত
বছর পাঁচেক আগে অভিনেত্রী দেবলীনা দত্ত এই গোমাংস বিতর্কে জড়িয়েছিলেন। এক সংবাদমাধ্যমের টক শোতে এসে দেবলীনা বলেন যে তিনি নিরামিষভোজী ঠিকই, কিন্তু প্রয়োজনে নবমীর দিন তিনি গরুর মাংস রান্না করে দিতে পারেন। এরই সঙ্গে অভিনেত্রী এও জানিয়েছিলেন যে খাদ্য, খাদ্যাভ্যাস এবং ধর্ম এই সমস্ত বিষয়ে তিনি ছূৎমার্গহীন। আর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। দেবলীনাকে ধর্ষণ, মেরে ফেলার মতো হুমকিও দেওয়া হয়েছিল। থানাতেও অভিযোগ হয়েছিল দেবলীনার নামে। সেই সময় অভিনেত্রীর এই মন্তব্য শোরগোল ফেলেছিল নেট দুনিয়া সহ গেরুয়া শিবিরেও। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

স্বরলিপি চট্টোপাধ্যায়
সম্প্রতি তাঁকে নিয়ে মাঝে মধ্যেই বিতর্ক দেখা দেয়। একদা টেলিপর্দার জনপ্রিয় মুখ স্বরলিপি চট্টোপাধ্যায় গোমাংস খেয়ে হিন্দুদের রোষের মুখে পড়েছিলেন। গত বছর ডিসেম্বরে গোয়ায় ভ্যাকেশনে গিয়ে স্বরলিপি বিফ স্টেক (গোমাংস)-এর ছবি পোস্ট করেন। যা থেকে স্পষ্ট তিনি গোমাংস খেয়েছেন। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ, ট্রোল, চূড়ান্ত খারাপ কথা। স্বরলিপিকে ট্রোলড করে একজন লেখেন, গো-মাংস ভক্ষণ কোনও গর্বের বিষয় নয়। তা আমাদের হিন্দু ধর্মের পরিপন্থী। একজন হিন্দু হিসেবে আমি সমর্থন করতে পারলাম না। আর একজন লেখেন, একজন হিন্দু হয়ে কঠোরভাবে আপত্তি জানালাম। আবার কেউ লেখেন, কিছু বাঙালি নিজের স্টেস্টাস বজায় রাখতে বীফ খেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আর বাকিরা তাঁদের সাপোর্ট করছে। একজন স্বরলিপির ব্যক্তিগত জীবন টেনে লেখেন, গরুর মাংস খেয়ে ছবি দিচ্ছিস, তোর কপালে আরও কষ্ট আছে। অভিনেত্রী যদিও এই ট্রোলের জবাব দিতে পিছুপা হয়নি। 

Advertisement

সায়ক চক্রবর্তী
সম্প্রতি গোমাংস কাণ্ডে যাঁর নাম জড়িয়েছে তিনি হলেন জনপ্রিয় ইউটিউবার সায়ক চক্রবর্তী। নিজের দুই বন্ধুর সঙ্গে পার্কস্ট্রিটের এক পাব-রেস্তোরাঁয় খেতে গিয়ে তাঁদের টেবিলে মাটনের পরিবর্তে গোমাংস পরিবেশন করা হয়। সেটা অজান্তেই খেয়ে নেওয়ার পর যখন সায়ক বুঝতে পারেন যে এটা গরুর মাংস, সেটা নিয়ে তিনি লাইভ ভিডিও করেন। রেস্তোরাঁর যে কর্মীর ভুলে এটা হয় তাঁর ধর্ম টেনে কথা বলেন সায়ক। ভিডিওতে ইউটিউবার বলেন, আমি ব্রাহ্মণ আমাকে গোমাংস খাইয়ে দিল। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় এবং যার ভিত্তিতে ওই কর্মী গ্রেফতারও হয়। তবে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সায়ককে নিয়ে তোলপাড় হয়। অধিকাংশ জনই সরব হন সায়কের বিরুদ্ধে। ওই রেস্তোরাঁর পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয়। এই ঘটনা নিয়ে এখনও তরজা চলছে নেটপাড়ায়।  

POST A COMMENT
Advertisement