Tiger Shroff Durand Cup 2026: মুম্বই FC টিমে টাইগার শ্রফ, ডুরান্ড কাপেই ফুটবল কেরিয়ারে ডেবিউ

Mumbay FC-র প্রতিষ্ঠাতা ও টেকনিক্যাল ডিরেক্টর জোহেব খান জানিয়েছেন, টাইগারের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তাঁকে একটি ম্যাচে খেলানোর জন্য ক্লাব সর্বাত্মক চেষ্টা করছে। তবে তাঁর জনপ্রিয়তার কারণে নিরাপত্তা ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
মুম্বই FC টিমে টাইগার শ্রফ, ডুরান্ড কাপেই ফুটবল কেরিয়ারে ডেবিউমুম্বই এফসি টিমে টাইগার শ্রফ
হাইলাইটস
  • কী বললেন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর?
  • ২০২৩ সালে নজরে আসে টাইগারের ফুটবল দক্ষতা
  • পেশাদার ফুটবলের সব নিয়ম মেনেই রেজিস্ট্রেশন

পেশাদার ফুটবলে এবার অভিষেক হতে চলেছে বলিউড তারকা টাইগার শ্রফের। সব কিছু ঠিক থাকলে ডুরান্ড কাপেই মাঠে দেখা যেতে পারে টাইগারকে। মুম্বই FC ক্লাবের ডুরান্ড কাপের স্কোয়াডে জায়গা পেলেন টাইগার।

গত কয়েকমাস ধরেই মুম্বই এফসি ক্লাবে প্র্যাক্টিস করছেন টাইগার। ৩০ জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে শিলং রওনা হচ্ছে মুম্বই FC। ১১ অগাস্ট গ্রুপ স্টেজের শেষ ম্যাচেই টাইগার শ্রফের ফুটবল ডেবিউ হতে পারে বলে জানা যাচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, Mumbay FC-র স্কোয়াডে টাইগারের নাম ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে গ্রুপ পর্বের একটি ম্যাচে তাঁকে খেলানো হতে পারে।

কী বললেন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর?

Mumbay FC-র প্রতিষ্ঠাতা ও টেকনিক্যাল ডিরেক্টর জোহেব খান জানিয়েছেন, টাইগারের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তাঁকে একটি ম্যাচে খেলানোর জন্য ক্লাব সর্বাত্মক চেষ্টা করছে। তবে তাঁর জনপ্রিয়তার কারণে নিরাপত্তা ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে জোহেব বলেন, টাইগারের নাম স্কোয়াডে রয়েছে। আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি। তবে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে তাঁর নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা করতে হবে। তিনি এলে বিপুল ভিড় হতে পারে, তাই বিষয়টি খুব সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে।  টাইগারের কাছ থেকে একটি সম্ভাব্য তারিখও পাওয়া গিয়েছে। সব কিছু ঠিক থাকলে তিনি গ্রুপ পর্বের একটি ম্যাচে দলের সঙ্গে সফর করবেন। বর্তমানে নিয়মিত দলের সঙ্গেই অনুশীলন করছেন এই বলিউড তারকা।

২০২৩ সালে নজরে আসে টাইগারের ফুটবল দক্ষতা

জোহেব জানান, ২০২৩ সালে একটি ইনফ্লুয়েন্সারস ফুটবল লিগে প্রথম টাইগারের ফুটবল খেলা দেখে তিনি মুগ্ধ হন। তখনই তাঁর মনে হয়েছিল, টাইগার শুধু ফিটনেস আইকন নন, ফুটবলেরও ভালো টেকনিক্যাল জ্ঞান রয়েছে। পরে Mumbay FC গঠনের পর টাইগারকে প্র্যাক্টিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি। ধীরে ধীরে টাইগার পেশাদার ফুটবল খেলার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে বিষয়টিকে মজা বলে মনে হলেও পরে জোহেব বুঝতে পারেন, অভিনেতা সত্যিই সিরিয়াস।

Advertisement

পেশাদার ফুটবলের সব নিয়ম মেনেই রেজিস্ট্রেশন

জোহেব জানান, টাইগারের CRS-এ আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন করা হয়েছে। পরিচয়পত্র, অফিসিয়াল নথিপত্র এবং রেফারিদের যাচাই-সহ সমস্ত প্রক্রিয়া তিনি একজন পেশাদার ফুটবলারের মতোই সম্পন্ন করেছেন। টাইগার শ্রফ এর আগেও মুম্বই প্রিমিয়ার লিগে Mumbay FC-র হয়ে খেলেছেন।

POST A COMMENT
Advertisement