Jaayjeet Banerjee: 'কোনও ঘোষণা ছাড়াই ব্যান ছিলাম', দু'বছর পর পর্দায় ফিরছেন জয়জিৎ

এই দু'বছরে অভিনেতার জীবনে বহু ঘটনা ঘটে গেলেও তিনি আবার অভিনয়ে ফিরছেন এটাই জয়জিৎ-এর কাছে সবচেয়ে বড় পাওনা। ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে ব্যান কালচার তীব্র মাথা চাড়া দিয়ে উঠেছিল।

Advertisement
'কোনও ঘোষণা ছাড়াই ব্যান ছিলাম', দু'বছর পর পর্দায় ফিরছেন জয়জিৎজয়জিৎ বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত ২ বছর ধরে তিনি পর্দার বাইরে ছিলেন। 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে তাঁকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। এই দু'বছরে অভিনেতার জীবনে বহু ঘটনা ঘটে গেলেও তিনি আবার অভিনয়ে ফিরছেন এটাই জয়জিৎ-এর কাছে সবচেয়ে বড় পাওনা। ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে ব্যান কালচার তীব্র মাথা চাড়া দিয়ে উঠেছিল। তারই শিকার হয়েছিলেন নাকি জয়জিৎ? সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই জানিয়েছেন তিনি কামব্যাক করছেন। 

সম্প্রতি জয়জিৎ তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন মেকআপ রুম থেকে। পরনে গেঞ্জি, হাফ প্যান্ট। চোখেমুখে গাম্ভীর্য। এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ২ বছর পর আবার ফিরলাম। আটকে রাখার লোকটা এখন নিজেই আটকে আছে গরাদের ওপারে। অভিনেতার এই ক্যাপশন যে জুনিয়র বিশ্বাস ও তাঁর ব্যান কালচারকেই কটাক্ষ করে বলা হয়েছে, তা বেশ বোঝাই যাচ্ছে। টলিপাড়ায় স্বরূপ বিশ্বাসের আধিপত্য এবং তাঁর নিয়ম-নীতির গেঁড়োয় আটকে বাংলা ছবির যে কঙ্কালসার অবস্থা হয়েছিল, সে কথা সকলেরই অজানা। তাহলে কি জয়জিৎ-ও সেই গেঁড়োতেই এতদিন আটকে ছিলেন?

সংবাদমাধ্যমকে অভিনেতা এ প্রসঙ্গে সেভাবে কিছু না বললেও শুধু এটুকু জানিয়েছেন যে এগুলো নিয়ে তিনি আর কোনও কথা বলতে চান না। তিনি আর পিছনে ফিরে তাকাতে চান না। তিনি লাইট, ক্যামেরা, অ্যাকশন দুনিয়াকে এত বছর ভীষণ মিস করেছেন। তাই এখন শুধুই চুটিয়ে কাজটাই করতে চান। ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ারের বয়স আড়াই দশক। সিরিয়াল, সিনেমা, সিরিজ সবেতেই কাজ করে নিয়েছেন তিনি। কোনও ধারাবাহিকেই ফিরছেন, সেটা শুধু জানা গিয়েছে। 

হিট মেশিন প্রযোজনা সংস্থার হাত ধরেই দুবছর পর কামব্যাক করছেন জয়জিৎ। তাঁর চরিত্রটি খুব ভাল। জুলাই থেকেই সম্প্রচার হবে এবং সিরিয়ালের নামও প্রকাশ্যে আসবে। তার আগে কিছু জানাতে নারাজ জয়জিৎ। তবে সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন যে কোনও ঘোষণা ছাড়াই তিনি ব্যান ছিলেন, সেটাই অভিনেতা জানতেন না। তিনি শুধু জানতেন যে তিনি কাজ পাচ্ছিলেন না। পরে জয়জিৎ জানতে পারেন যে তাঁকে কোনও সিরিয়ালে নেওয়া বারণ রয়েছে। তবে এখন আর সেইসব কিছু নিয়ে ভাবনা চিন্তা না করে কেরিয়ারের দিকেই ফোকাস করতে চান জয়জিৎ।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement