Anjana Basu: বিজেপি করার জন্য টলিউডে কাজ পাননি, সেই অঞ্জনা বসু পেলেন বড় দায়িত্ব

টেলিজগতের জনপ্রিয় নাম অঞ্জনা বসু। বেশ কিছু বছর ধরেই অভিনেত্রী বিজেপি দলের সঙ্গে যুক্ত। সিরিয়াল ও ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বিজেপির হাত ধরেই সক্রিয় রাজনীতিতে আসা তাঁর। একুশের নির্বাচনেও সোনারপুর দক্ষিণে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারে অঞ্জনাকে বলতে শোনা গিয়েছিল যে বিজেপি করতেন বলে তাঁকে কাজ দেওয়া হতো না।

Advertisement
বিজেপি করার জন্য টলিউডে কাজ পাননি, সেই অঞ্জনা বসু পেলেন বড় দায়িত্বঅঞ্জনা বসু
হাইলাইটস
  • টেলিজগতের জনপ্রিয় নাম অঞ্জনা বসু।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতির যোগসূত্র বহু বছরের। কোনও তারকা স্বেচ্ছায় যোগ দেন আবার কেউ বা রাজনৈতিক দলের চাপে পড়ে যোগ দেন আবার কোন কোনও তারকা এমনও রয়েছেন, যাঁরা শুধুই তাঁদের পছন্দের দলকে সমর্থন করেন। টলিপাড়ায় সেই তালিকা কম নেই। রাজ্যে প্রাক্তন সরকারের আমলেও একাধিকবার তারকাদের চাঁদের হাট দেখা গিয়েছে রাজনৈতিক মঞ্চে। তবে পালা বদলের সঙ্গে সঙ্গে সেই চিত্রটা আমূল বদলে গিয়েছে। এক এক করে বেশ কিছু তারকারা বিজেপি সরকারের ঘনিষ্ঠ হয়েছেন, পদও পেয়েছেন। সেই তালিকার প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু। অভিনেত্রী বরাবরই বিজেপিকে সমর্থন জানিয়ে এসেছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন বহু আগেই এবং সেই দলেই রয়ে গেছেন। এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার নতুন সভানেত্রী হলেন বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা বসু। 

টেলিজগতের জনপ্রিয় নাম অঞ্জনা বসু। বেশ কিছু বছর ধরেই অভিনেত্রী বিজেপি দলের সঙ্গে যুক্ত। সিরিয়াল ও ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বিজেপির হাত ধরেই সক্রিয় রাজনীতিতে আসা তাঁর। একুশের নির্বাচনেও সোনারপুর দক্ষিণে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারে অঞ্জনাকে বলতে শোনা গিয়েছিল যে বিজেপি করতেন বলে তাঁকে কাজ দেওয়া হতো না। প্রায় দুবছর কাজ পাননি তিনি। একুশের নির্বাচনে তৃণমূলের লাভলি মৈত্র জয়ী হলেও, অঞ্জনা কিন্তু দল বদলাননি। থেকে গিয়েছিলেন বিজেপিতে। আর এবার তাঁর সেই আনুগত্যের পুরস্কার পেলেন অঞ্জনা বসু। 

ছবি সৌজন্যে: ফেসবুক

২৫ সেপ্টেম্বর রাজ্য বিজেপির এক বড়সড় সাংগঠনিক রদবদলের মাধ্যমে এই ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে দলের একনিষ্ঠ এবং বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করার পর, অবশেষে তাঁর এই রাজনৈতিক নিষ্ঠার সবচেয়ে বড় উপহার পেলেন অভিনেত্রী। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দলের সমস্ত নীতি ও আদর্শকে সামনে রেখে ময়দানে লড়াই করেছেন অঞ্জনা বসু। টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও কোনওদিন দলের কর্মসূচিতে মিডিয়ায় মুখ দেখাতে ব্যস্ত হননি অভিনেত্রী। বরং বহু চড়াই-উতরাই ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি দলের পাশ থেকে একচুলও নড়েননি। বাংলায় যখনই দলের কোন সাংগঠনিক কর্মসূচি বা প্রচারের প্রয়োজন হয়েছে, নিজের কাজের পাশাপাশি সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে তিনি সেখানে উপস্থিত থেকেছেন। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি কার্যকর করার অংশ হিসেবে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে অগ্নিমিত্রা পালের জায়গায় অঞ্জনা বসুকে নিয়ে আসা হয়েছে। আসন্ন পুরভোটের আগে নারীদের নেতৃত্বকে আরও জোরালো করতে তাঁর মতো একজন সুবক্তা ও জনপ্রিয় ব্যক্তিত্বকে সামনে রাখা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

এর আগে সম্প্রতি তাঁকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর পরামর্শক সদস্য করার পাশাপাশি কলকাতার একটি নামী কলেজের পরিচালনা সমিতির সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছিল। অঞ্জনার অভিনয় জীবন বেশ কয়েক দশকের। মডেলিং দিয়ে শুরু। তার পর নজর কাড়েন ‘রবির আলোয়’ ধারাবাহিকে। টেলিভিশন ও চলচ্চিত্রের অত্যন্ত গুণী শিল্পী অঞ্জনা বসু। এর আগে মানসী সেনগুপ্ত, সুমন বন্দ্যোপাধ্যায়ের মতো ছোটপর্দার তারকাদের বিজেপির গুরুত্বপূর্ণ পদে দেখা গিয়েছে।  

   

 

POST A COMMENT
Advertisement