Nusrat Jahan Eid Mehendi: চাঁদ রাতে মেহেন্দি ভরা হাত নুসরতের, কেমন রং এল দেখুন

'দেখো চাঁদ আয়া...', দেশজুড়ে খুশির ইদ। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই এই ইদের আনন্দে মেতে উঠেছেন। টলিউড অভিনেত্রী নুসরত জাহানও ব্যতিক্রম নন। প্রতি বছরের মতো এই বছরও নুসরতকে ইদের আনন্দে মেতে উঠতে দেখা গেল।

Advertisement
চাঁদ রাতে মেহেন্দি ভরা হাত নুসরতের, কেমন রং এল দেখুনইদ পালন নুসরতের
হাইলাইটস
  • প্রতি বছরের মতো এই বছরও নুসরতকে ইদের আনন্দে মেতে উঠতে দেখা গেল।

'দেখো চাঁদ আয়া...', দেশজুড়ে খুশির ইদ। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই এই ইদের আনন্দে মেতে উঠেছেন। টলিউড অভিনেত্রী নুসরত জাহানও ব্যতিক্রম নন। প্রতি বছরের মতো এই বছরও নুসরতকে ইদের আনন্দে মেতে উঠতে দেখা গেল। চাঁদ রাতের আগের দিন থেকেই নুসরতে আয়োজন শুরু হয়ে গিয়েছে। নিজেকে সাজিয়ে তুলতে কোনও খামতিই রাখেননি তিনি। রাতের আকাশে চাঁদ দেখা দিতেই মেহেন্দি পরা শুরু করে দিলেন নুসরত। কেমন রং এল তাঁর মেহেন্দির?

সোশ্যাল মিডিয়ায় নুসরত তাঁর মেহেন্দি হাতের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সবুজ রঙের কুর্তি পরেছেন নায়িকা, কানে কুন্দনের দুল, মেকআপ একেবারেই নেই বললেই চলে। নুসরত তাঁর দুই হাতের মেহেন্দি দেখাচ্ছেন। দুহাত ভরে সুন্দর মেহেন্দি পরেছেন নায়িকা। হাতে মেহেন্দি রাঙিয়ে তিনি যে খুব খুশি, তা তাঁর চোখে-মুখে স্পষ্ট। এই ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, চাঁদ রাত মুবারক সকলকে। এর আগে নিজের মেহেন্দি পরার ভিডিও শেয়ার করেন তিনি। শুধু তাই নয়, নুসরত ইনস্টাগ্রামের স্টোরিতে এও জানিয়েছেন যে সকলে যেন মেহেন্দি পরা হাতের ছবি তাঁর সঙ্গে শেয়ার করেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

নুসরতের মিষ্টি ছবিতে মন মজেছে নেটপাড়ার। নায়িকার এই ছবিতে টলিপাড়ার আর এক নায়িকা শ্রাবন্তী মন্তব্য করে লেখেন, কী মিষ্টি। নেটিজেনরাও নুসরতকে পাল্টা ইদের মুবারক জানিয়েছেন। প্রসঙ্গত, প্রত্যেক বছরই নুসরত যশ, ঈশান ও তাঁর পরিবারের সঙ্গে ইদ সেলিব্রেট করেন। সেদিন একেবারে ডায়েট ভুলে দেদার খাওয়া-দাওয়া করেন টলিপাড়ার এই গ্ল্যামারস নায়িকা। যশের জন্য বিশেষ পদ রান্নাও করেন নিজের হাতে। 

প্রসঙ্গত, নুসরত যে ভাল রাধুঁনি এ কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন। বিশেষ করে তাঁর হাতের বিরিয়ানি নাকি দারুণ খেতে হয়। ইদের দিনে তাঁর বাড়িতে পরিবার, অতিথিতে ভরা থাকে। আর তাঁদের জন্য ভাল মন্দ রান্না করার কাজেই ব্যস্ত থাকেন নুসরত। প্রত্যেক বছরই তাঁর ভক্ত-অনুরাগীরা নুসরতের মেহেন্দি হাত দেখার অপেক্ষায় থাকেন। এ বারেও তার অন্যথা হল না। প্রসঙ্গত, গত বছর একটা-দুটো আইটেম ডান্স ছাড়া সেভাবে নুসরতকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। যে কটি সিনেমায় তিনি শেষ কাজ করেছিলেন সেগুলো ফ্লপের তালিকায়। এই বছর তাঁর ফের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা থাকলেও, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর সেই জল্পনাতেও জল পড়ে গিয়েছে।     

Advertisement

POST A COMMENT
Advertisement