মিমি চক্রবর্তীসোশ্যাল মিডিয়ায় সব সময়ই অ্যাক্টিভ থাকতে ভালোবাসেন টলিউড নায়িকা মিমি চক্রবর্তী। বিশেষ করে নিজের ব্যক্তিগত মুহূর্ত মিমি হামেশাই নেট দুনিয়ায় তাঁর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। সেটা তাঁর পোষ্যদের সঙ্গে সময় কাটানো হোক কিংবা রান্নাঘরে গিয়ে পাস্তা বানানো। মিমি নেট দুনিয়ায় নিজেকে ব্যস্ত রাখেন সর্বদাই। তবে সম্প্রতি মিমির কিছু পোস্ট দেখে চিন্তি বেড়েছে তাঁর অনুরাগীদের। শরীরটা একেবারেই ভাল নেই নায়িকার। কী হয়েছে তাঁর নিজেই ছবি দিয়ে সকলকে জানিয়েছেন তিনি।
শরীর ভাল নয় মিমির
মিমির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, নায়িকার গাল ফুলে ঢোল। ঠোঁটেও কালশিটে পড়েছে, মুখ ঢেকে রয়েছেন অভিনেত্রী৷ অন্য ছবিতে দেখা গিয়েছে, ওষুধ রাখা রয়েছে টেবিলে। অন্য ছবিতে পায়ে ব্যান্ডেজ বাঁধা মিমির। কখনও বিছানায় শুয়ে, কখনও বা পোষ্যের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন নায়িকা। এই ছবি দেখে বোঝাই যাচ্ছে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু হঠাৎ করে কী হল অভিনেত্রীর?
কী হয়েছে নায়িকার?
মিমি নিজেই জানিয়েছেন তাঁর কী হয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, একটা দাঁত পড়ে গেছে। গাল ফুলে আছে। কয়েকটা সেলাই। ঠোঁটে কালশিটে। পায়ে টান ধরা। উশকোখুশকো চুল। মেকআপহীন মুখ। কফি। কুকুর। আর এই সবকিছুর পুনরাবৃত্তি। ক্যামেরার আড়ালে কোনও সাজসজ্জার দল নেই। সঙ্গে মিমি এও জানিয়েছেন তিনি এই সময় খুব সাধারণভাবেই জীবনযাপন করছেন। মিমির কথায়, হয়তো অনলাইনে সবসময় পরিপাটি ও নিখুঁত থাকার বিষয়টাকে আমরা এতটাই স্বাভাবিক করে ফেলেছি যে, এখন আর আড়ম্বরহীন ও স্বাভাবিক থাকাটাকেই সাহসিকতার কাজ বলে মনে হয়। আসলে, নিজের আসল রূপটা তুলে ধরাটাই এখন বেশ স্টাইলিশ বা ‘চিক’ (chic) একটা ব্যাপার।
ঘরোয়া মেয়ে মিমি
মিমি এমনিতে খুব ঘরোয়া মেয়ে। শ্যুটিং না থাকলে বাড়িতে পোষ্যদের সঙ্গেই সময় কাটান তিনি। নিজের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত মিমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে খুবই ভালোবাসেন। এর পাশাপাশি মিমি ঘুরতেও যান দেশ-বিদেশে। তবে সেটা সোলো ট্রিপ নাকি সঙ্গে কেউ থাকে, তা জানা যায়নি। যদিও ইন্ডাস্ট্রিতে মিমির সম্পর্কে জড়ানোর খবর শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। মিমির অসুস্থতার পোস্টে ঋতাভরী, উষসী, বিক্রম-সহ অভিনেত্রী ও সমস্ত অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।