Nusrat Jahan Tattoo: ব্রালেটে 'কমলা সুন্দরী' নুসরত, নজর কাড়ল নায়িকার বুকের ট্যাটু

নুসরত জাহান মানেই বিতর্ক। কোনও না বিষয় নিয়ে চর্চাতে থাকেন টলিপাড়ার এই নায়িকা। নুসরতের ব্যক্তিগত জীবন সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকে। মাঝে মধ্যেই নুসরতের সাহসী অবতার নেটপাড়ায় আগুন ধরায়। সম্প্রতি কমলা ব্রালেট ও পেন্সিল স্কার্টে উষ্ণতার পারদ চড়ালেন নায়িকা।

Advertisement
ব্রালেটে 'কমলা সুন্দরী' নুসরত, নজর কাড়ল নায়িকার বুকের ট্যাটুনুসরত জাহান
হাইলাইটস
  • নুসরতের ব্যক্তিগত জীবন সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকে।

নুসরত জাহান মানেই বিতর্ক। কোনও না বিষয় নিয়ে চর্চাতে থাকেন টলিপাড়ার এই নায়িকা। নুসরতের ব্যক্তিগত জীবন সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকে। মাঝে মধ্যেই নুসরতের সাহসী অবতার নেটপাড়ায় আগুন ধরায়। সম্প্রতি কমলা ব্রালেট ও পেন্সিল স্কার্টে উষ্ণতার পারদ চড়ালেন নায়িকা। তবে সকলের চোখ আটকাল নুসরতের বুকে লেখা ট্যাটুতে। 

যশের সঙ্গে সি-বিচে ঘুরতে এসেছেন নুসরত। আর সেখানেই সাহসী অবতারে ধরা দিলেন নায়িকা। কমলা রঙের ব্রালেট আর সেই একই রঙের স্কার্ট পরে নেটদুনিয়ায় পারদ চড়িয়েছেন নুসরত। চোখে সানগ্লাস আর খোলা চুলে নায়িকার থেকে চোখ সরবে না আপনার। তবে এইসবের মধ্যেই নেটিজেনদের চোখ আটকেছে নুসরতের বুকের ওপর লেখা ট্যাটুর ওপর। খুব বোল্ডভাবে এই ট্যাটুটি তিনি ফ্লন্ট করছেন। ঠিক কী লেখা রয়েছে নুসরতের ট্যাটুতে? নায়িকার বুকে জ্বলজ্বল করছে এই ট্যাটু। খেয়াল করলে দেখা যাবে নুসরতের বুকে  খোদাই করা রয়েছে  ইংরেজির হরফে ‘Victory’ লেখা এক ট্যাটু যার বাংলা করলে দাঁড়ায় ‘বিজয়’।

টলিপাড়ার কিছু ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'ভিক্টরি' নয়, বছর সাতেক আগেও নুসরতের বুকে লেখা ছিল ‘Victor’। কে এই ভিক্টর? তা নিয়েও রয়েছে জল্পনা। শোনা যায়, নুসরতের টিনএজার বেলার প্রেমিক ছিলেন ভিক্টর ঘোষ। তাঁর বাড়ি ছিল জামসেদপুর। দারুণ প্রেম ছিল দু'জনের। লিভইন করতেন, এমনকি ঠিক করেছিলেন বিয়েও করবেন।তাঁর নামই নুসরত গায়ে খোদাই করিয়েছিলেন প্রেমের টানে, গুঞ্জন এমনটাই। এরপর সময় বদলায়। বদলায় সম্পর্কের সমীকরণও। আর সেই ‘Victor’-এর সঙ্গে ‘Y’ যুক্ত হয়ে তা হয় ‘Victory’। মাঝেমধ্যেই সেই ট্যাটু ফ্লন্ট করতে দেখা যায় নুসরতকে। 

নুসরতের বোল্ড লুক থেকে নো মেকআপ লুকস সবেতেই নায়িকা যেমন প্রশংসা পান তেমনি চূড়ান্ত ট্রোলের মুখেও পড়তে হয় তাঁকে। কখনও বডি শেমিং করে আবার কখনও বা তাঁর বোটক্স করা ঠোঁটকে কটাক্ষ করে আবার কখনও বা নুসরতের পোশার নিয়ে তাঁকে কম ট্রোলের মুখে পড়তে হয়নি। তবে এইসব ট্রোল-কটাক্ষকে সেভাবে পাত্তা দিতে নারাজ তিনি। জীবনকে একেবারে নিজের মতো করে চালাতেই ভালোবাসেন নুসরত। একসময় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন নুসরত জাহান। তৃণমূলের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পৌঁছনো—সবটাই ছিল নজরকাড়া। 

Advertisement

তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে নুসরত টিকিট না পাওয়ায় অভিমান জন্মায় দলের ওপর। তবে সময়ের সঙ্গে সেই সমীকরণ যে বদলেছে, তারই ইঙ্গিত মিলল নতুন করে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফার জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল, আর সেই তালিকায় ফের জায়গা করে নিয়েছেন নুসরত। যদিও এখনও তাঁকে কোনও প্রচারে দেখতে পাওয়া যায়নি। 
 

POST A COMMENT
Advertisement