Ritabhari Chakraborty: 'আমার জ্যান্ত মিনিয়েচার', ঋতাভরীর কোলে এই শিশুটি কে?

টলিপাড়ার বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। তাঁর কিলার ভঙ্গীমায় কাবু পুরুষ হৃদয়। যদিও তিনি আর সিঙ্গল নেই, ঋতাভরী চুটিয়ে প্রেম করছেন তাঁর স্বপ্নের পুরুষের সঙ্গে। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, খব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। আর এরই মাঝে ঋতাভরীর কোলে এল একরত্তি।

Advertisement
'আমার জ্যান্ত মিনিয়েচার', ঋতাভরীর কোলে এই শিশুটি কে?ঋতাভরী চক্রবর্তী
হাইলাইটস
  • টলিপাড়ার বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী।

টলিপাড়ার বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী। তাঁর কিলার ভঙ্গীমায় কাবু পুরুষ হৃদয়। যদিও তিনি আর সিঙ্গল নেই, ঋতাভরী চুটিয়ে প্রেম করছেন তাঁর স্বপ্নের পুরুষের সঙ্গে। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, খব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। আর এরই মাঝে ঋতাভরীর কোলে এল একরত্তি। যাকে কোলে নিয়ে ফাটাফাটি নায়িকার আনন্দ আর ধরে না। কিন্তু কে এই শিশুটি?

এই শিশুটির সঙ্গে ঋতাভরীর যোগ নিবিড়। নিজের সন্তানের চেয়ে কম কিছু নয়। আসলে এই শিশুটি হল ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদার ছেলে। মার্চের শেষে মা হয়েছেন চিত্রাঙ্গদা আর মাসি হয়েছেন ঋতাভরী। যদিও নিজের মাসি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানাননি নায়িকা। মা হওয়ার একমাস পর সকলের সঙ্গে ছেলের ঝলক শেয়ার করে নাম জানিয়েছিলেন ঋতাভরীর দিদি। কিন্তু মাসির তরফ থেকে এই সুসংবাদ জানানো হয়নি। এবার ঋতাভরী শেয়ার করলেন তাঁর একরত্তি বোনপোর ছবি। 

চিত্রাঙ্গদা ছেলের নাম রেখেছেন আনহাদ জাকির অনিন্দ্য। ডাকনাম ইনকা। ঋতাভরীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গায়ে গোলাপি রঙের জামা পরে মাসির কোলে চুপ করে শুয়ে রয়েছে ইনকা। তবে মুখ দেখা যায়নি তার। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী এই ছবি শেয়ার করে লেখেন, ‘ইনকা সোনা। আমি তোমার মাসি। তোমার ছোটো মা। তুমি আমার জ্যান্ত মিনিয়েচার।’ দিদির ছেলের সঙ্গে মাসির আদুরে মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দেন। 

প্রসঙ্গত, দিদির মা হওয়ার খবরে সব থেকে বেশি উচ্ছ্বসিত ছিলেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় দিদির সেই সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন যে অধীর আগ্রহে সেই স্পেশাল দিনের জন্য অপেক্ষা করছেন তিনি। চিত্রাঙ্গদার সাধও দিয়েছিলেন ঋতাভরী ও মা শতরূপা সান্যাল মিলে। উল্লেখ্য, ২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন চিত্রাঙ্গদা। তারপর ২০২৬ সালে নারী দিবসে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তারপর গত মার্চের ২৭ তারিখ তাঁর কোল আলো করে আসে ছোট্ট ইনকা।   

Advertisement

POST A COMMENT
Advertisement