Subhashree Ganguly Home Address: বিলাসবহুল আরবানা ফ্ল্যাটে থাকেন শুভশ্রী, নায়িকার বর্ধমানের বাড়ির ঠিকানা জানেন?

১৯৯০ সালের ৩ নভেম্বর বর্ধমান জেলায় জন্ম শুভশ্রীর। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তাঁর বেড়ে ওঠা। বর্তমানে শুভশ্রীর বাড়ির ঠিকানা বর্ধমানের সকলেই জানেন। বর্ধমান স্টেশনের খুব কাছেই শুভশ্রীর আদি বাড়ি। এই বছর কালীপুজোতেও বাড়িতে এসেছিলেন নায়িকা।

Advertisement
বিলাসবহুল আরবানা ফ্ল্যাটে থাকেন শুভশ্রী, নায়িকার বর্ধমানের বাড়ির ঠিকানা জানেন?বর্ধমানে কোথায় বাড়ি শুভশ্রীর?
হাইলাইটস
  • বিগত কয়েক বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে রাজ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়।

টলিপাড়ার লেডি সুপারস্টারকে কে না চেনে বলুন তো। বিগত কয়েক বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে রাজ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। চ্যালেঞ্জ, রোমিও, পরাণ যায় জ্বলিয়া রে, বস থেকে পরিণীতা, বৌদি ক্যান্টিন, ধর্মযুদ্ধ, গৃহপ্রবেশ, অনুসন্ধান, ইন্দুবালা ভাতের হোটেল, ধূমকেতু, দেশু৭, সব ছবিতেই নজর কেড়েছেন শুভশ্রী। কলকাতার মেয়ে না হয়েও, এই শহরকে নিজের করে তাঁর সব স্বপ্নকে বাস্তবে পূরণ করেছেন নায়িকা। বর্ধমানের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। এখন ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা আর তাঁকে নিয়ে ফ্যানেদের কৌতুহল থাকবে না তা কী করে হয়। জানেন বর্ধমানে শুভশ্রীর বাড়ি ঠিক কোন জায়গায়? আসুন জেনে নিন। 

১৯৯০ সালের ৩ নভেম্বর বর্ধমান জেলায় জন্ম শুভশ্রীর। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তাঁর বেড়ে ওঠা। বর্তমানে শুভশ্রীর বাড়ির ঠিকানা বর্ধমানের সকলেই জানেন। বর্ধমান স্টেশনের খুব কাছেই শুভশ্রীর আদি বাড়ি। এই বছর কালীপুজোতেও বাড়িতে এসেছিলেন নায়িকা। সঙ্গে রাজ ও তাঁর দুই সন্তান। এবার জেনে নেওয়া যাক শুভশ্রীর বাড়ির ঠিকানা কোথায়। বর্ধমানের কোথায় থাকেন তিনি? এক অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে, শুভশ্রীর বাড়ি বর্ধমানের বাজে প্রতাপুর পাঞ্জাবি পাড়াতে ঢুকতেই। একটি কালী মন্দিরের সামনেই গাঙ্গুলি বাড়ি। এই বাড়িতেই বেড়ে উঠেছেন ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার শুভশ্রী। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

বর্ধমানের মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেছেন শুভশ্রী। ছোটবেলা থেকেই বিনোদন জগতের প্রতি আগ্রহ ছিল তাঁর। ২০০৬ সালে দশম শ্রেণির পড়াশোনা শেষ করার পরই তাঁর জীবনের মোড় ঘুরে যায়। জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘আনন্দলোক নায়িকার খোঁজে’-তে অংশ নেন শুভশ্রী। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে খুব অল্প বয়সেই নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। সেই সাফল্যই তাঁকে মডেলিংয়ের জগতে পা রাখার সুযোগ করে দেয়।

ছবি সৌজন্যে: সংগৃহীত

তবে অনেকেরই জানা নেই, শুভশ্রীর চলচ্চিত্রে হাতেখড়ি বাংলা সিনেমা দিয়ে নয়। ওড়িয়া ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ধীরে ধীরে বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। ‘পিতৃভূমি’ ছবিতে সহায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক হয় তাঁর। শুরুটা ছিল ছোট চরিত্র দিয়ে, কিন্তু নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব দ্রুতই নজর কাড়তে সক্ষম হন অভিনেত্রী।

Advertisement

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শুভশ্রীকে। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ এবং ‘পরান যায় জ্বলিয়া রে’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। পরবর্তীতে ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সফল ছবিতে তাঁর অভিনয় তাঁকে টলিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকায় নিয়ে আসে। বাণিজ্যিক ছবির পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন তিনি।

শুধু পর্দার সাফল্য নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সংবাদ শিরোনামে এসেছেন শুভশ্রী। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। পরবর্তীতে সংসার, মাতৃত্ব এবং অভিনয় তিনটি দিকই সমানভাবে সামলে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। 


 

POST A COMMENT
Advertisement