Swastika Mukherjee Gosip: প্রেম করছেন স্বস্তিকা? 'প্রিয় মানুষ'কে জন্মদিনের শুভেচ্ছা, কে এই পুরুষ?

'দিদি নং ১'-এর সঞ্চালিকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে স্বস্তিকাকে এক ব্যক্তির সঙ্গে মিরর সেলফিতে আবার কখনও বা এমনি সেলফিতে দেখা গিয়েছে। সেই ব্যক্তির সঙ্গে স্বস্তিকার যে বেশ ভাল সম্পর্ক তা পোস্টের ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে। আসলে স্বস্তিকার সেই বিশেষ মানুষের জন্মদিন ২৫ জুলাই, শনিবার।

Advertisement
প্রেম করছেন স্বস্তিকা? 'প্রিয় মানুষ'কে জন্মদিনের শুভেচ্ছা, কে এই পুরুষ?স্বস্তিকা মুখোপাধ্যায়
হাইলাইটস
  • সৃজিত কিংবা জিৎ, স্বস্তিকা তাঁর প্রেম জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতেই ভালোবাসেন।

টলিপাড়ায় ঠোঁটকাটা বলেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন প্রায়ই চর্চায় থাকে। খুব কম বয়সে বিয়ে এবং তারপরে স্বামীর থেকে আলাদা। মেয়ে অন্বেষার সিঙ্গল মাদার তিনি। তবে এই সবের মাঝেই স্বস্তিকার একাধিক সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা কম হয় না। যদিও সম্পর্কের বিষয়ে ভীষণ খোলামেলা তিনি। সৃজিত কিংবা জিৎ, স্বস্তিকা তাঁর প্রেম জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতেই ভালোবাসেন। কখনও লুকোছাপা করেন না। নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন অভিনেত্রী। তবে সম্প্রতি স্বস্তিকার সোশ্যাল মিডিয়া পোস্ট অন্য কথা বলছে। আবারও সম্পর্কে জড়িয়েছেন নাকি স্বস্তিকা?

'দিদি নং ১'-এর সঞ্চালিকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে স্বস্তিকাকে এক ব্যক্তির সঙ্গে মিরর সেলফিতে আবার কখনও বা এমনি সেলফিতে দেখা গিয়েছে। সেই ব্যক্তির সঙ্গে স্বস্তিকার যে বেশ ভাল সম্পর্ক তা পোস্টের ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে। আসলে স্বস্তিকার সেই বিশেষ মানুষের জন্মদিন ২৫ জুলাই, শনিবার। আর সেই ব্যক্তির জন্মদিনে আদুরে শুভেচ্ছা লিখলেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, তোমার জন্মদিনের জন্য ১২ ঘণ্টা সময় লাগলো একটা যথাযথ ও অর্থহীন ক্যাপশন খুঁজতে। শুভ জন্মদিন সৌম্য। তুমি যেমন দয়ালু ও যত্নশীল একজন কুকুর-প্রেমী, তেমনই থেকো (এটা কিন্তু খুব জরুরি)—আর আজ কিন্তু একদমই মন খারাপ বা খিটখিটে মেজাজে থাকা চলবে না। স্বস্তিকা এও লেখেন, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আবার ফুলকিরও সবচেয়ে প্রিয় মানুষ। অনেক অনেক আদর আর ভালোবাসা তোমার জন্য। 

শেষে স্বস্তিকা লিখেছেন, আজ রাতে আমি আসছি বুক ভরা ভালোবাসা নিয়ে। স্বস্তিকার এই বিশেষ মানুষটির নাম সৌম্য বল। তবে তিনি কী করেন বা কোন পেশার সঙ্গে যুক্ত তা জানা যায়নি। স্বস্তিকার খুব কাছের একজন, সেটা পোস্ট থেকেই স্পষ্ট। এর আগে এই সৌম্য বলের সঙ্গে পাহাড়েও গিয়েছিলেন স্বস্তিকা। যদিও এই সৌম্যর সঙ্গে স্বস্তিকার কী সম্পর্ক তা জানা যায়নি। প্রসঙ্গত, স্বস্তিকা খুব কম বয়সে বিয়ে করেছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। শোনা যায়, মা-বাবার পছন্দের ছেলের গলাতেই মালা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুবছরের মধ্যেই তাঁদের বৈবাহিক সম্পর্কে চিড় ধরে।

Advertisement

দুধের শিশু অন্বেষাকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়েন অভিনেত্রী। মন দেন কেরিয়ারের দিকে। মেয়েকে সিঙ্গল মাদার হিসেবে একাই মানুষ করেছেন স্বস্তিকা। এরই মাঝে স্বস্তিকা জড়িয়ে যান একাধিক সম্পর্কে। অভিনেত্রীর জীবনে এসেছেন জিৎ, পরমব্রত, সৃজিত, সুমন। কিন্তু একটা সম্পর্কও টেকেনি বরং তিনি জড়িয়ে পড়েছেন একাধিক বিতর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন যে তিনি তাঁর জীবনে মোট ৬ টি সম্পর্কে জড়িয়েছেন এবং আরও সম্পর্কে জড়াতে ইচ্ছুক তিনি।     

 

POST A COMMENT
Advertisement