Neel-Trina: পুজোর ক্লান্তি কাটাতে ভ্যাকেশন, শহর ছেড়ে কোথায় পালালেন নীল-তৃণা?

Neel-Trina: পুজোর পর পরই মলদ্বীপে ভ্যাকেশনে গিয়েছেন নুসরত-যশ। সেই পথেই এবার এগোলেন টেলি পাড়ার জনপ্রিয় তারকা দম্পতি নীল-তৃণা। শনিবারই শহর ছাড়লেন এই তারকা দম্পতি। কিছুদিনের ছুটি কাটিয়ে ফের কলকাতায় ফিরে কাজে যোগ দেবেন তাঁরা।

Advertisement
পুজোর ক্লান্তি কাটাতে ভ্যাকেশন, শহর ছেড়ে কোথায় পালালেন নীল-তৃণা?নীল-তৃণা
হাইলাইটস
  • পুজোর পর পরই মলদ্বীপে ভ্যাকেশনে গিয়েছেন নুসরত-যশ। সেই পথেই এবার এগোলেন টেলি পাড়ার জনপ্রিয় তারকা দম্পতি নীল-তৃণা।

পুজোর পর পরই মলদ্বীপে ভ্যাকেশনে গিয়েছেন নুসরত-যশ। সেই পথেই এবার এগোলেন টেলি পাড়ার জনপ্রিয় তারকা দম্পতি নীল-তৃণা। শনিবারই শহর ছাড়লেন এই তারকা দম্পতি। কিছুদিনের ছুটি কাটিয়ে ফের কলকাতায় ফিরে কাজে যোগ দেবেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন নীল ও তৃণা দুজনেই। 

চলতি বছরেই নীল-তৃণার জীবনে চলেছে উথাল-পাতাল। তাঁদের বিচ্ছেদের গুজবে সরগরম হয়ে উঠেছিল টলি পাড়া। যদিও বারবার নীল-তৃণা জানিয়েছিলেন যে তাঁদের দুজনের মধ্যে সব সম্পর্ক ভালোই রয়েছে। শুধু তাঁরা বেশ কিছুদিন ধরে নিজেদের ছবি পোস্ট করেননি সোশ্যাল মিডিয়ায়। এ বছরের পুজোতেও দুজনকে দেখা গিয়েছে একসঙ্গে। পুজোর আগে থেকেই নীল-তৃণা একাধিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তাই কাজ থেকে এই বিরতি নেওয়া খুব দরকার ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের গোয়া যাওয়ার ছবি পোস্ট করেন নীল-তৃণা। 

নীল ও তৃণা দুজনকেই দেখা গিয়েছে একেবারে ক্যাজুয়াল পোশাকে। তবে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছে নীল ও তৃণার মাথার টুপি। দুজনেই বেশ স্টাইলিশ টুপি পরেছেন। গোয়ায় ছুটি কাটাতে যেতে পেরে দারুণ খুশি তারকা দম্পতি। তবে এই প্রথমবার নয়, এর আগেও নীল-তৃণা গোয়াতে ভ্যাকেশনে গিয়েছিলেন। বিয়ের পর পরই তাঁরা গোয়ায় যান। তবে তাঁদের বন্ধুদের সঙ্গে।

অভিনয় পেসার পাশাপাশি নীল-তৃণা এখন তাঁদের নিজেদের পোশাক ব্যান্ডও এনেছেন। পুজোর আগে আগেই সেই ব্যান্ডের উদ্বোধনও করেন তাঁরা। হয়ে গিয়েছে একটা জমজমাট ফ্যাশন শো। সব মিলিয়ে নীল-তৃণার কেরিয়ার এখন বেশ তুঙ্গে রয়েছে। আর নীল এই মুহূর্তে কাজ করছেন বাংলা মিডিয়াম সিরিয়ালে। 

কিছুদিন আগেই তৃণা সাহা ও সোহিনী সরকারের মধ্যে ইগো ফাইট ছিল তুঙ্গে। যে কারণে মাতঙ্গী সিরিজ থেকে সরতে হয়েছে তৃণাকে। সোহিনীর সঙ্গে তৃণার ফাইট প্রকাশ্যে চলে আসার পর তার রেশ চলে বহুদিন পর্যন্ত। এই মুহূর্তে তৃণার হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। দুর্গাপুজোর কার্নিভালেও কোমর দোলাতে দেখা গিয়েছিল নীল-তৃণাকে। শুধু তাই নয়, চুটিয়ে সিঁদুর খেলেছেন নীল-তৃণা দুজনেই। সবকিছু নিয়ে পুজোর ক্লান্তি দূর করতেই গোয়ায় পাড়ি দিলেন নীল-তৃণা।     

Advertisement

   

POST A COMMENT
Advertisement