Abhijeet-Srijit: প্রিয় গায়ককে নিয়ে সেলফি সৃজিতের, কোন ছবিতে গান গাইছেন অভিজিৎ?

Abhijeet-Srijit: বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় অন্যতম। একটু অন্যরকমের ছবি তৈরি করতেই ভালোবাসেন পরিচালক সৃজিত। আর কখন কোন চমক নিয়ে হাজির হবেন তা বোঝা বড় দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটি। যেখানে একঝাঁক তারকার অসাধারণ অভিনয় একসঙ্গে দেখার সুযোগ পেয়েছেন দর্শকেরা।

Advertisement
প্রিয় গায়ককে নিয়ে সেলফি সৃজিতের, কোন ছবিতে গান গাইছেন অভিজিৎ?অভিজিতের সঙ্গে সেলফি সৃজিতের
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় অন্যতম।

বাংলা ইন্ডাস্ট্রির ব্যস্ততম পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় অন্যতম। একটু অন্যরকমের ছবি তৈরি করতেই ভালোবাসেন পরিচালক সৃজিত। আর কখন কোন চমক নিয়ে হাজির হবেন তা বোঝা বড় দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৃজিতের 'সত্যি বলে সত্যি কিছু নেই' সিনেমাটি। যেখানে একঝাঁক তারকার অসাধারণ অভিনয় একসঙ্গে দেখার সুযোগ পেয়েছেন দর্শকেরা। বক্স অফিসও বেজায় খুশি সৃজিতের ছবি নিয়ে। আর সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই আবার চমক নিয়ে এলেন পরিচালক। পরিচালকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। 

সৃজিত যে ছবিটি শেয়ার করেছেন সেখানে সৃজিত ও অভিজিতের সঙ্গে দেখা যাচ্ছে সুরকার রণজয় ভট্টাচার্যকেও। রেকর্ডিং স্টুডিওতেই এই সেলফি নেওয়া হয়েছে, যেখানে অভিজিৎ হাত রেখেছেন সৃজিতের কাঁধে। আর এই ত্রয়ী মিলে নতুন কিছু ঘটাতে চলেছেন তা বোঝাই যাচ্ছে। তবে পছন্দের গায়ককে সঙ্গে পেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন পরিচালক। 

সৃজিত গায়ক অভিজিতের সঙ্গে এই সেলফি পোস্ট করে লেখেন, 'নয়ের দশকে শানু-উদিত-অভিজিৎ-এর মধ্যে আমার সব সময়ই পছন্দের গায়ক ছিলেন অভিজিৎ ভট্টাচার্য। ম্যায় কোই অ্যায়সা গীত, চাঁদ তারে, অউর ক্যায়া, তউবা তুমহারে, চলতে চলতে, তুমহে ক্যায়সে ম্যায়, বড়ি মুশকিল, মেরে খেয়ালো কি মলিকা, রেশম জ্যায়সা হ্যায় রাহে, ঝাঁনঝারিয়া, সুনো না সুনো না, তুমহে যো ম্যায়নে দেখা, রোশনি সে, অ্যায় নাজনি সুনো না, ওয়াদা রাহা সনম, এই তালিকা শেষ হবে না। গানগুলি স্মৃতির বাক্স খুলে দেয়। প্রথমবার তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত।' তবে সৃজিতের কোন সিনেমায় অভিজিতের গান শোনা যাবে তা স্পষ্ট নয়। এই পোস্টের নীচে স্বয়ং গায়ক জানিয়েছেন যে তিনি সৃজিতের সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhijeet Bhattacharya (@abhijeetbhattacharya)

Advertisement

আপাতত হলে রমরমিয়ে চলছে সত্যি বলে সত্যি কিছু নেই। তারই মাঝে পরের প্রোজেক্টগুলিরও ঘোষণা করে ফেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে কিলবিল সোসাইটি, উইঙ্কল টুইঙ্কল, লহ গৌরাঙ্গ নাম রে। আর এই তিন ছবির মধ্যে কোনটিতে অভিজিতের গান শোনা যাবে তার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। খুব শীঘ্রই হয়ত এই ঘোষণা করবেন পরিচালক নিজেই। 

POST A COMMENT
Advertisement