Kanchan Sreemoyee: কীভাবে কাঞ্চনকে ফাঁসিয়েছিলেন? সবটা বললেন শ্রীময়ী

কাঞ্চন ও শ্রীময়ীর পরিচয় বহু বছরের। সেই পরিচিতি ক্রমে বন্ধুত্ব ও পরে প্রেমে পরিণত হয়। সম্পর্কে থাকাকালীন কাঞ্চন ও শ্রীময়ী কম সমালোচিত হননি। তব বাধা-বিপত্তি পেরিয়ে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথমে আইনি বিয়ে ও তারপর সামাজিকভাবে বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী।

Advertisement
কীভাবে কাঞ্চনকে ফাঁসিয়েছিলেন? সবটা বললেন শ্রীময়ী কাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • টলিপাড়ার চর্চিত দম্পতিদের মধ্য়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ অন্যতম।

টলিপাড়ার চর্চিত দম্পতিদের মধ্য়ে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ অন্যতম। এঁদের সম্পর্ক থেকে বিয়ে সবটা নিয়েই চলে চর্চা। এমনিতে কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে এবং শ্রীময়ী বয়সে অনেকটাই ছোট হওয়ার কারণে প্রায়ই তাঁদের এই সম্পর্ক কটাক্ষের মুখে পড়ে। কিন্তু এইসব নিয়ে একফোঁয়া চিন্তা-ভাবনা করতে রাজি নন এই তারকা দম্পতি। ট্রোল-কটাক্ষের জবাব কীভাবে দিতে হয়, তা বেশ ভাল রকম জানেন কাঞ্চনের অভিনেত্রী স্ত্রী। এবার অকপটে জানিয়ে দিলেন কীভাবে দুবাররে ডিভোর্সি কাঞ্চনকে ফাঁসিয়েছিলেন শ্রীময়ী। 

কাঞ্চন ও শ্রীময়ীর পরিচয় বহু বছরের। সেই পরিচিতি ক্রমে বন্ধুত্ব ও পরে প্রেমে পরিণত হয়। সম্পর্কে থাকাকালীন কাঞ্চন ও শ্রীময়ী কম সমালোচিত হননি। তব বাধা-বিপত্তি পেরিয়ে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথমে আইনি বিয়ে ও তারপর সামাজিকভাবে বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। সম্প্রতি দ্বিতীয় সন্তান এসেছে তাঁদের সংসারে। কৃষভির পর এবার ছেলে। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার কাঞ্চন-শ্রীময়ীর। আর তারই ফাঁকে এক অনুষ্ঠানে গিয়ে শ্রীময়ী জানিয়ে দিলেন কাঞ্চনকে ঠিক কীভাবে ফাঁসিয়েছিলেন শ্রীময়ী। 

সম্প্রতি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রিমিয়ারে কাঞ্চনের হাত ধরে গিয়েছিলেন শ্রীময়ী। যেখানে শ্রীময়ীকে লাল রঙের বেনারসী স্টাইলের শাড়িতে ও স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে। কানে ভারী দুল ও মানানসই মেকআপ, সব মিলিয়ে দ্বিতীয় সন্তান হওয়ার পরও শ্রীময়ীর এই গ্লো সবাইকে চমকে দিয়েছে। এই ইভেন্টে সাংবাদিকদের কাছে কাঞ্চন জানান যে শ্রীময়ীকে দেখে বলবে না যে সে দুই বাচ্চার মা। এই কথা শুনে শ্রীময়ীও বলেন, এই যে দু বাচ্চার পরও আমায় এত ঝলমলে দেখতে লাগে, এই রূপেই তো আমি কাঞ্চনকে ফাঁসিয়েছিলাম। এই রূপ দেখেই তো কাঞ্চন প্রেমে পড়েছিল। 

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর একে অপরকে চেনেন কাঞ্চন-শ্রীময়ী। বাবুসোনা ধারাবাহিকে কাজ করার সময় শ্রীময়ী ছিলেন অষ্টম শ্রেনিতে। সেই ধারাবাহিকে কাজের সময় থেকেই কাঞ্চন-শ্রীময়ী একে-অপরকে চেনেন। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি থাকাকালীন তাঁদের প্রেম শুরু হয়। যদিও প্রকাশ্যে তা কোনওদিনই আসেনি। স্টুডিয়ো পাড়ার কানাঘুষো, করোনা পরিস্থিতিতে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরকীয়ার সূত্রপাত। আর সেই খবরে সিলমোহর দিয়েছিলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের সামনে সরাসরি সংসার ভাঙার জন্য শ্রীময়ীকে দায়ী করেছিলেন পিঙ্কি। যদিও এখন এইসব অতীত। ২০২৪-এর জানুয়ারিতে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স হয় এবং তারপরই শ্রীময়ীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন অভিনেতা। এখন তাঁদের দুই সন্তানকে নিয়ে দারুণ সময় কাটছে।    

Advertisement

POST A COMMENT
Advertisement