Toxic Yash Trailer: নায়িকার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে যশ, টক্সিকের ট্রেলার দেখলে আঁতকে উঠবেন

কেজিএফ (KGF) এর সেই দাপুটে রকি ভাই ফিরছেন নতুন অবতারে। এমনিতেই যশের সিনেমা মানেই একটা ম্যানলি, মাচো ব্যাপার। কিন্তু এবার যা ঘটল, তার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না।

Advertisement
নায়িকার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে যশ, Toxic এর Trailer দেখলে আঁতকে উঠবেনকেজিএফ (KGF) এর সেই দাপুটে রকি ভাই ফিরছেন নতুন অবতারে।
হাইলাইটস
  • কেজিএফ (KGF) এর সেই দাপুটে রকি ভাই ফিরছেন নতুন অবতারে।
  • যশের সিনেমা মানেই একটা ম্যানলি, মাচো ব্যাপার।
  • একেবারে নগ্ন দৃশ্যে হাজির হয়ে চমকে দিলেন।

কেজিএফ (KGF) এর সেই দাপুটে রকি ভাই ফিরছেন নতুন অবতারে। এমনিতেই যশের সিনেমা মানেই একটা ম্যানলি, মাচো ব্যাপার। কিন্তু এবার যা ঘটল, তার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। শুধুমাত্র ধুন্ধুমার মারপিট বা রক্তারক্তি অ্যাকশনেই নিজেকে আটকে রাখলেন না ইয়াশ(Yash)। নতুন সিনেমার ঝলকেই একেবারে নগ্ন দৃশ্যে হাজির হয়ে চমকে দিলেন। শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর অনুষ্ঠানে রিলিজ হল 'টক্সিক' (Toxic)-এর ট্রেলার। ছবি মুক্তি পাওয়ার অনেক আগেই বক্স অফিসে হাজার হাজার কোটি টাকার ব্যবসার ঝোড়ো ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন সিনেমাপ্রেমীরা। গীতু মোহানদাস পরিচালিত এই বহু চর্চিত ছবির ট্রেলার আসতেই এক নিমেষে ভাইরাল হয়ে যায়। প্রথম ঝলকেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন পরিচালক; এটি কোনও সাধারণ প্রেম-ভালোবাসা বা গতানুগতিক হাসিখুশির গল্প নয়। বরং অন্ধকার এক নির্মম অপরাধ জগতের ভয়ঙ্কর কাহিনী উঠে আসবে এই সিনেমায়। যেখানে প্রতি পদে লুকিয়ে রয়েছে ক্ষমতা দখলের লড়াই, চরম রোমান্স এবং মারাত্মক বিশ্বাসঘাতকতার খেলা। ট্রেলারে একের পর এক শিউরে ওঠার মতো দৃশ্য ভেসে উঠেছে, যেখানে অপরাধ ও হিংসা যেন নিত্যদিনের বাস্তব। ছবিতে ইয়াশকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়; একটি চরিত্রের নাম 'রায়া' এবং অন্যটি 'রুমি' (যাকে অপরাধ জগতে 'টিকিট' নামে সবাই চেনে)।

নায়িকারাও অ্যাকশন মোডে: শুধু দক্ষিণী সুপারস্টার ইয়াশই নন, এই ছবিতে একসঙ্গে দেখা মিলবে বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতের একঝাঁক প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীর। লেডি সুপারস্টার নয়নতারা (নদিয়া), কিয়ারা আদভানি (গঙ্গা), হুমা কুরেশি (এলিজাবেথ), রুক্মিণী বসন্ত (মেলিসা) এবং তারা সুতারিয়া (রেবেকা); প্রত্যেককেই দেখা গিয়েছে অত্যন্ত রহস্যময় ও আক্রমণাত্মক মেকওভারে। ট্রেলারে তাঁদের উপস্থিতি আর চোখের চাউনিতেই স্পষ্ট যে গল্পে তাঁদের ভূমিকাও কম বিস্ফোরক নয়। একের পর এক রক্তক্ষয়ী সংঘাত, গোলাগুলি আর ক্রাইম ওয়ার্ল্ডের অন্ধকার গলি এই ছবিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

নগ্ন দৃশ্য ঘিরে বিতর্ক তুঙ্গে: তবে ট্রেলারের সমস্ত চকমকানি ছাপিয়ে নেটপাড়ার নজর কেড়ে নিয়েছে ইয়াশের সেই একটি নির্দিষ্ট নগ্ন দৃশ্য। সাধারণত ভারতীয় বাণিজ্যিক মূলধারার চলচ্চিত্রে কোনও এত বড় সুপারস্টারকে এই ধরণের সাহসী ও নগ্ন অবতারে খুব একটা দেখা যায় না। ইয়াশ সেই পুরানো সমস্ত ছক ভাঙতেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করে সেই দৃশ্যটি। ভক্তদের একাংশের দাবি, 'এটি স্রেফ ব্লকবাস্টার হতে চলেছে, চালকের আসনে নতুন ইতিহাস লেখা হবে!' আবার অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, 'বক্স অফিসের আসল বাপা এবার হাজির হয়েছে, বাকিদের ছুটির সময় এসে গেল!'

Advertisement

জনৈক ফ্যান X এ লিখেছেন, 'রকি ভাইয়ের স্টাইল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে! এই সিনেমা পৃথিবীর সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে চুরমার করে দেবে।' অন্য এক নেটিজেন স্পষ্ট দাবি করে কমেন্ট করেছেন, 'কম করে হলেও ২০০০ থেকে ৩০০০ কোটি টাকার ব্যবসা ঝুলিতে পুরবে এই ছবি!'

সব দিক মিলিয়ে ছবি মুক্তির আগেই সাধারণ দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক ছবিতে এত বড় তারকার এই চরম ঝুঁকি নেওয়া এবং ছবিটির আঁধারঘন অ্যাকশন ঘরানা দর্শকদের সিনেমা হলে টানতে বাধ্য করবে। এখন শুধুই অপেক্ষা ২৬ অগাস্ট প্রেক্ষাগৃহে ইয়াশের এই ধ্বংসাত্মক রূপ দেখার!

POST A COMMENT
Advertisement