Bigg Boss Bangla: সৌরভের সঞ্চালনা পছন্দ নয়, 'Bigg Boss'-এ 'দাদা'র বদলে কাকে চান নেটিজেনরা?

'বিগ বস' বাংলা সিজন ৩ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কিন্তু তুঙ্গে। ইতিমধ্যেই বাড়ির সদস্যরা জমিয়ে দিয়েছে খেলা। কেউ চুপ করে আবার কেউ বা বেয়াদপি করে বিগ বস-এর ট্রফি জেতার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। প্রতি সপ্তাহে শনি ও রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার দরবার হয়। আর সেখানেই গোটা সপ্তাহজুড়ে প্রতিযোগীরা যা করেন, তার খবর নেওয়া হয়। তবে প্রথম থেকেই সৌরভের সঞ্চালনার বিরোধিতা করতে দেখা গিয়েছে নেটপাড়ার একাংশের।

Advertisement
সৌরভের সঞ্চালনা পছন্দ নয়, 'Bigg Boss'-এ 'দাদা'র বদলে কাকে চান নেটিজেনরা? বিগ বস বাংলায় সৌরভের বদলে কাকে চাইছেন নেটিজেনরা?
হাইলাইটস
  • 'বিগ বস' বাংলা সিজন ৩ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কিন্তু তুঙ্গে।

'বিগ বস' বাংলা সিজন ৩ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কিন্তু তুঙ্গে। ইতিমধ্যেই বাড়ির সদস্যরা জমিয়ে দিয়েছে খেলা। কেউ চুপ করে আবার কেউ বা বেয়াদপি করে বিগ বস-এর ট্রফি জেতার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। প্রতি সপ্তাহে শনি ও রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার দরবার হয়। আর সেখানেই গোটা সপ্তাহজুড়ে প্রতিযোগীরা যা করেন, তার খবর নেওয়া হয়। তবে প্রথম থেকেই সৌরভের সঞ্চালনার বিরোধিতা করতে দেখা গিয়েছে নেটপাড়ার একাংশের। অনেকেই মনে করছেন, দাদা ঠিক করে বকাঝকা করতে পারছেন না প্রতিযোগীদের। গত সপ্তাহেই নিরঞ্জনের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সৌরভ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বক্তব্য হল, বিগ বস-এর জন্য আরও কড়া কোনও সঞ্চালক দরকার। আর সেক্ষেত্রে নেটিজেনরা গায়ক রূপম ইসলামকে মনে করছেন বিগ বস-এর জন্য যোগ্য উপস্থাপক। 

'বিগ বস' বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে মোটেও খুশি নন নেটপাড়ার একাংশ। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটোকার্ডকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। যেখানে দাবি করা হয়েছে, সৌরভের পরিবর্তে বিগ বস বাংলার সঞ্চালকের ভূমিকায় রকস্টার রূপমকে দেখতে চান নেটিজেনের একাংশ। ভাইরাল হওয়া সেই ফটোকার্ডে লেখা, সৌরভ নন, বিগ বসে রকস্টার রূপম ইসলামের রাগী মেজাজ চান নেটিজেনদের একাংশ! আসলে নেটিজেনের একাংশের দাবি, হিন্দি বিগ বস-এ সলমন খান যেরকম কড়াভাবে শাসন করেন বাড়ির সদস্যদের, সৌরভ গঙ্গোপাধ্যায় সেই অবতারে নিজেকে ফেলতে পারছেন না। আর সে কারণেই নেটিজেনের অনেকেরই পছন্দ হচ্ছে না সবার প্রিয় দাদাকে।  

তাহলে কি 'বিগ বস' বাংলায় সঞ্চালক পরিবর্তন হবে এবং সৌরভের বদলে রূপম ইসলামকে দেখা যাবে? গোটা বিষয়টি নিয়েই এবার অবস্থান স্পষ্ট করলেন গায়কের স্ত্রী রূপসা দাশগুপ্ত। এই ভাইরাল কার্ডটি শেয়ার করে রূপমকে উল্লেখ করে মজার ছলে রূপসা লিখেছেন, রূপম ইসলাম এটা এখনই আমার ফিডে এল আর আমি নিজের হাসি থামাতে পারছি না। যতই বল আমি বেশি রাগী, লোকে মানবে না!তুমিই অ্যাংরি ম্যান। সেই পোস্টে অনেকেই রূপমের রাগী আচরণ নিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখলেন, এক শনিবার ক্লাস নিলেই বাড়ির লোকজনের কয়েকজন ইয়ে করে দেবে। আবার কেউ লিখেছেন, এটা কিন্তু ঠিক, দাদা রেগে গেলে আলাদাই রূপ নিয়ে নেয়। জমে যাবে দাদা হোস্ট হলে। 

Advertisement

যদিও সৌরভের ভক্ত রূপম। গায়কের বরাবরের প্রিয় মানুষ দাদা। তিনি সৌরভকে নানাভাবে দেখেছেন। রূপম ইসলামের বিগ বস বাংলার সঞ্চালক হিসাবে সৌরভকে ভালই লেগেছে। প্রসঙ্গত, ২০১৩ সালে মিঠুন চক্রবর্তীর সঞ্চলনায় বিগ বস-এর অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন রূপম। তবে এই মুহূর্তে বিগ বস-এর সঞ্চালকের বদল হচ্ছে না। সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখা যাবে এই শোতে। 

 

POST A COMMENT
Advertisement