
ট্রোলড সুদীপ্তা চক্রবর্তীসম্প্রতি মারা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সিরিয়াল, সিনেমা, নাটক এই তিন মাধ্যমেই তিনি দাপিয়ে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নামে টলিপাড়ায়। অনেকেই এই অভিনেতার সঙ্গে কাজ করেছেন। টেকনিশিয়ান স্টুডিওতে তাঁর মরদেহ রাখা হয়েছিল, যেখানে অন্যান্য তারকারা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। সেই শ্রদ্ধা জানাতে গিয়েই তীব্র ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সুদীপ্তা চক্রবর্তী হা হা করে হাসতে হাসতে মাল্যদান করছেন তমাল রায়চৌধুরীর মরদেহে। আর এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতে একটুও সময় নেয়নি। কেন সুদীপ্তা হেসে হেসে শোক জ্ঞাপন করছেন, তা বোঝা যাচ্ছে না। তবে বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনদের। এই ভিডিও দেখে অভিনেত্রীর এহেনও আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নেটিজেনদের একাংশ সেই ভিডিওর নীচে কমেন্টে লেখেন, হাসতে হাসতে মালা দিচছেন নিশ্চয়ই, দুঃখে পাগল হয়ে গেছেন। কেউ লিখেছেন, এভাবে হাসতে হাসতে শ্রদ্ধা কে জানায় ভাই। কেউ আবার লেখেন, বাঃ উনি কত হ্যাপি যেন শ্রদ্ধা না অন্নপ্রাশন খেতে এসেছেন। আবার কেউ লিখেছেন, এ বাবা কেমন হাসি রে বাবা...একটা লোক মারা গেছে এ কি সব ভুলে গেছে কি অবস্থা। আবার কেউ লেখেন, মালা দিতে দিতে কেউ হাসছে এটা প্রথমবার দেখলাম। যদিও এই ট্রোলড নিয়ে সুদীপ্তা কোনও পাল্টা জবাব দেননি।

অভিনেত্রী তমাল রায়চৌধুরীকে বহু বছর ধরেই চিনতেন। বর্ষীয়ান অভিনেতার ছবি পোস্ট দিয়ে সুদীপ্তা লেখেন, আমি কি বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রী এবং একটি দুষ্টু মেয়ে সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কথা বলছি..?'এই ফোন কল টা আর আসবে না। ভালো থেকো তমাল কাকু। মহাসিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে...কখন যে কার জন্য ভেসে আসে.. তা তো আগে থেকে জানা যায় না। জানা থাকলে তোমার শেষ করা কল টা 'মিসড' থেকে যেত না। ক্ষমা কোরো তমাল কাকু। তবে ভাইরাল হওয়া ভিডিও দেখে বোঝা যাচ্ছে সুদীপ্তা অভিনেতার আগের কোনও কথা মনে করেই হাসছিলেন।
সোমবার ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অভিনেতার দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা ছিল। পেসমেকার বসানো হয়েছিল। তমাল রায় চৌধুরী অসুস্থতা ও বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন। কেওড়াতলা মহাশশ্মানে দাহকার্য সম্পন্ন হয়। বহু বছর ধরে বাংলা সিনেমা, টেলিভিশন ধারাবাহিক ও নাটকে অভিনয় করেছেন তমাল রায়চৌধুরী। বরাবর পার্শ্বচরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। নেগেটিভ, ইতিবাচক দুভাবেই দর্শকেরা এই অভিনেতাকে দেখেছেন। চ্যালেঞ্জ, লে হালুয়া, বিন্দাস, জাতিস্বর, অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।