Sayantika-Dev: সায়ন্তিকার প্রচারের শেষ চমক দেব, বহুবছর পর একসঙ্গে 'হিরোগিরি'র নায়ক-নায়িকা

দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ রবিবার বলে কথা। আর সেটা যে হাইভোল্টেজ প্রচার হতে চলেছে, সেটা তো বলাই বাহুল্য। রবিবার সকাল থেকেই সব রাজনৈতিক দলের প্রার্থীদের ব্যস্ততা ছিল তুঙ্গে। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেও শেষ রবিবারটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এদিন তাঁর প্রচারে এসেছিলেন টলিউডের সুপারস্টার তথা সাংসদ দেব।

Advertisement
সায়ন্তিকার প্রচারের শেষ চমক দেব, বহুবছর পর একসঙ্গে 'হিরোগিরি'র নায়ক-নায়িকাদেব-সায়ন্তিকা
হাইলাইটস
  • দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ রবিবার বলে কথা।

দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ রবিবার বলে কথা। আর সেটা যে হাইভোল্টেজ প্রচার হতে চলেছে, সেটা তো বলাই বাহুল্য। রবিবার সকাল থেকেই সব রাজনৈতিক দলের প্রার্থীদের ব্যস্ততা ছিল তুঙ্গে। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেও শেষ রবিবারটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এদিন তাঁর প্রচারে এসেছিলেন টলিউডের সুপারস্টার তথা সাংসদ দেব। সায়ন্তিকা ও দেবের ছবি সংখ্যা খুব বেশি না হলেও সাংসদ-অভিনেতা নায়িকার খুব ভাল বন্ধু। 

ছাব্বিশের ভোটের প্রচার শুরু হতেই দেবের দম ফেলার ফুরসৎ ছিল না। রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে সুপারস্টারকে। যেখানেই গিয়েছেন সেখানেই দেবকে দেখার জন্য অগুণিত মানুষের ভিড় দেখা গিয়েছে। আগামী ২৯ এপ্রিল কিছু জেলা ও কলকাতা শহর ও তার আশপাশের কেন্দ্রে রয়েছে দ্বিতীয় দফার ভোট। আর তার আগেই বন্ধু সায়ন্তিকার জন্য বরানগরে এলেন টলিপাড়ার ব্যস্ত অভিনেতা। 

দুপুরের তপ্ত পিচে ধীরে ধীরে জমে ওঠা ভিড় বিকেল গড়াতেই বদলে গেল ফুল অন শোতে। রোড শো বারবার স্লো, কোথাও থেমে আবার এগোনো, চারদিকে মোবাইল ক্যামেরার ঝলক, হাত বাড়ানো মানুষের চাপ মিলিয়ে টানটান লাইভ সিন, যেন চলন্ত মঞ্চে বদলে যাওয়া রাজপথ। দেবকে দেখার জন্য রবিবার দুপুর থেকেই উপচে পড়া ভিড়। ষষ্ঠীতলা থেকে বনহুগলি মোড় রুটে ভিড় শুধু রাস্তায় নয়, ছাদ বারান্দাতেও ছড়িয়ে পড়ে। উপর নিচ মিলিয়ে চারদিক থেকে চাপ বাড়তে থাকে। ফুলের পাপড়ি উড়ছে, নিচে থেকে অটোগ্রাফের ডাক, মাঝেমধ্যে ব্যারিকেডে চাপ তৈরি হয়। মিছিল থামলেই সামনে এগিয়ে সাড়া দেন দেব, আর সেই মুহূর্তেই ভিড়ের উত্তেজনা চূড়ায় ওঠে। পুলিশ দ্রুত ভিড় সরিয়ে রুট সচল রাখার চেষ্টা করলেও চাপ পুরোপুরি কমেনি।

Advertisement

সব মিলিয়ে বরানগরে দেবকে একেবারে হাতের কাছে এনে দিলেন প্রার্থী সায়ন্তিকা। এদিন দেব হেলিকপ্টার থেকে বরানগরের মাটিতে পা রাখতেই তাঁকে দেখে জড়িয়ে ধরেন সায়ন্তিকা। বহু বছর পর দুই বন্ধুর সাক্ষাৎ। দেব-সায়ন্তিকার সিনেমা বলতে কেলোর কীর্তি, হিরোগিরা এবং বিনদাস। যেখানে দেবের বিপরীতে নায়িকা হয়েছিলেন সায়ন্তিকা হিরোগিরি সিনেমায়। এই ছবির হিট গান কে তুই বল-এ দেব ও সায়ন্তিকার সি-বিচে রোম্যান্স আজও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। টলিউডের এই দুই তারকাই এখন ওতপ্রোতভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। যদিও দেব রাজনীতির পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন। সায়ন্তিকা রবিপ্রচারে দেবের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ধন্যবাদ বন্ধু।   

POST A COMMENT
Advertisement