Mimi-Nusrat: ভুল বোঝাবুঝি নাকি অন্য কারণ? মিমির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েও কেন ব্যর্থ নুসরত?

মিমি-নুসরতের বন্ধুত্বে চিড়, বিগত বেশ কিছু বছর ধরেই টলিউডের ‘ওপেন সিক্রেট’। একই পেশা হওয়া সত্ত্বেও দু’জনে আক্ষরিক অর্থেই ছিলেন নিজের বোনের মতো। এমনকী ২০২১ সালে সাংসদ হওয়ার পর মিমি ও নুসরত পার্লামেন্টেও একসঙ্গে যেতেন। তাঁদের সম্পর্ক ছিল একেবারে পারিবারিক।

Advertisement
ভুল বোঝাবুঝি নাকি অন্য কারণ? মিমির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েও কেন ব্যর্থ নুসরত?মিমি-নুসরত
হাইলাইটস
  • টলিপাড়ায় এমন অনেক তারকাই রয়েছেন, যাঁদের ইন্ডাস্ট্রির অন্দরেই রয়েছে প্রিয় বন্ধু।

একটা কথা খুব প্রচলিত তা হল ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু নয়। যদিও সবার ক্ষেত্রে এই প্রবাদটি খাটে না। টলিপাড়ায় এমন অনেক তারকাই রয়েছেন, যাঁদের ইন্ডাস্ট্রির অন্দরেই রয়েছে প্রিয় বন্ধু। সেরকমই এক বন্ধুত্বের কথা আজও টলিপাড়ায় কান পাতলে শোনা যায়। তাঁরা হলেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। একটা সময় তাঁরা এক আত্মা প্রাণ ছিলেন। ব্যস্ততার মধ্য়েও নুসরত-মিমিকে একসঙ্গে দেখা যেত। তাঁরা একে-অপরকে বোনুয়া বলতেন। কিন্তু সেই বোনুয়া আর বোনুয়া নেই। কথা বলা বন্ধ না হলেও এখন আর সেই আগের বন্ধুত্ব তাঁদের মধ্যে নেই, তা বেশ স্পষ্ট। 

মিমি-নুসরতের বন্ধুত্বে চিড়, বিগত বেশ কিছু বছর ধরেই টলিউডের ‘ওপেন সিক্রেট’। একই পেশা হওয়া সত্ত্বেও দু’জনে আক্ষরিক অর্থেই ছিলেন নিজের বোনের মতো। এমনকী ২০২১ সালে সাংসদ হওয়ার পর মিমি ও নুসরত পার্লামেন্টেও একসঙ্গে যেতেন। তাঁদের সম্পর্ক ছিল একেবারে পারিবারিক। কী এমন ঘটে গেল আজ দু’জনের আলাদা দু’টি পথ? টলিপাড়ায় এই নিয়ে আলোচনার শেষ নেই। যদিও নানা জনে নানা কথা বলে থাকেন এই নিয়ে। দু'বছর আগে অবশ্য নুসরত এই নিয়ে মুখ খুলেছেন।   

ছবি সৌজন্যে: ফেসবুক

নুসরত জানিয়েছেন ব্যক্তিগত কিছু কারণেই আগের মতো নেই তাঁদের সম্পর্ক। ২০২৪ সালে নিজেদের প্রযোজনা সংস্থা খোলেন যশ-নুসরত। শোনা যায়, প্রযোজনা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে মিমিকে নাকি আমন্ত্রণ জানাননি তাঁরা। আর তারপর থেকেই নুসরত-মিমির সম্পর্কে চিড় ধরে। যদিও নুসরতের বক্তব্য মিমিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মিমিই আসেননি। তবে এর অনেক আগে থেকেই নুসরত ও মিমির বন্ধুত্বে চিড় ধরেছিল। বিশেষ করে যখন নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিয়ে নিয়ে সমস্যা চলছিল। 

শোনা যায়, নিখিল জৈনের সঙ্গে নুসরতের ‘বিয়ে-বিয়ে না’ বিতর্ক, যশের সঙ্গে প্রেম, হঠাৎ করে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই নাকি দু’জনের বন্ধুত্বে চিড় ধরে। খেয়াল করলে দেখা যাবে, নুসরত যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন কিন্তু মিমিকে দেখা যায়নি আশেপাশে। বরং সে সময় নুসরতের কাছের মানুষ হয়ে উঠেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রীরা। তাঁদের তৎকালীন প্রেমিক যশ ও নুসরতের ‘গেট টুগেদার’সেই ভাইরাল ছবি নিয়েও তো কম চর্চা হয়নি। গত বছর রক্তবীজ ২-তে মিমি ও নুসরত একসঙ্গে কাজ করলেও সেটে নাকি সেভাবে কথা বলতেন না। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

যদিও নুসরত যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও পাশে চান মিমিকে। তাঁর দাবি, বেশ কয়েকবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েও সাড়া পাননি। মিমির এখন কাছের বন্ধু বলতে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর নুসরতও এখন তাঁর নতুন বন্ধু ঋতাভরীকে পেয়ে গিয়েছেন। কিন্তু প্রতি বছর এই বন্ধুত্বের দিনটি আসলে মিমি-নুসরতের বন্ধুত্বের পুরনো দিনের কথা মনে পড়েই যায়। 

POST A COMMENT
Advertisement