Bigg Boss Bangla Wild Card: শন-স্যান্ডি নাকি জিতু, কে ঢুকবেন 'Bigg Boss' বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে?

‘বিগ বস’-এর চিরাচরিত রীতি অনুযায়ী, প্রতিযোগীদের খেলা যখন কিছুটা চেনা ছকে বাঁধা পড়ে, ঠিক তখনই নতুন মাত্রা ও রোমাঞ্চ যোগ করতে নিয়ে আসা হয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি।

Advertisement
শন-স্যান্ডি নাকি জিতু, কে ঢুকবেন 'Bigg Boss' বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে?বিগ বস বাংলায় কে হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি?
হাইলাইটস
  • জমে গিয়েছে 'বিগ বস' বাংলা।

জমে গিয়েছে 'বিগ বস' বাংলা। ১৫ জন প্রতিযোগীদের মধ্যে কে চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবেন, সেই লড়াইতে সামিল হয়েছেন সকলে। ড্রামা, সম্পর্কের টানাপোড়েন ও বিতর্কের মিশেলে বন্দিদশার খেলায় মেতেছেন প্রতিযোগীরা। ইতিমধ্যেই নমিনেশন হয়ে গিয়েছে, আর কে সবার প্রথম এই বিগ বস-এর ঘর ছাড়বেন, তা নিয়েও চর্চা বেশ তুঙ্গে। আর তারই মাঝে শোনা যাচ্ছে, 'বিগ বস'-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে। আর সেই তালিকায় শোনা যাচ্ছে বেশ কিছুজনের নাম। 

‘বিগ বস’-এর চিরাচরিত রীতি অনুযায়ী, প্রতিযোগীদের খেলা যখন কিছুটা চেনা ছকে বাঁধা পড়ে, ঠিক তখনই নতুন মাত্রা ও রোমাঞ্চ যোগ করতে নিয়ে আসা হয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, চলতি সিজনে দর্শকদের চমক দিতে প্রস্তুত হচ্ছেন স্যান্ডি সাহা। এ ছাড়া গুঞ্জনে অভিনেতা জিতু কমল কিংবা শন বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচিত মুখদের নামও ঘোরাফেরা করছে।

'বিগ বস'-এর ঘরে যাওয়ার কথা ছিল অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে দেখার আশায় দিন গুনছিলেন দর্শকেরা। কিন্তু বিগ বস-এ যাওয়ার আগে অঘটন ঘটে যায় অভিনেতার সঙ্গে। জানা যায়, প্রোমোর শ্যুটিংয়ের সময় নাচের একটি দৃশ্যে গুরুতর চোট পান শন। হাঁটুর চোটের কারণে শেষ মুহূর্তে পিছিয়ে যেতে হয় তাঁকে। তবে শন সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় শারীরিক অবস্থার কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছেন। আপাতত স্বস্তির খবরই দিয়েছেন শন। সফল হয়েছে তাঁর অস্ত্রোপচার। অর্থাৎ তিনি ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে আর তাই হয়ত ওয়াইল্ড কার্ড-এ বিগ বস-এ অভিনেতার এন্ট্রি নেওয়ার সম্ভাবনা প্রবল। আর যদি সেটা হয় তাহলে সৃজলা গুহর সঙ্গে সম্ভাব্য কেমিস্ট্রি দেখা যেতেও পারে। 

অপরদিকে, স্যান্ডি সাহার নামও জোরালভাবে শোনা যাচ্ছে। বিশেষ করে চলতি বছরে সায়কের বিরুদ্ধে তাঁর যৌন হেনস্থার মত বিস্ফোরক অভিযোগ তাঁকে চর্চার কেন্দ্রে এনেছে। আর তাই বিগ বস-এ টুইস্ট আনার জন্য স্যান্ডিকেও আনতে পারেন নির্মাতারা। ফলে এবার যদি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে স্যান্ডি এবং সায়ক ‘বিগ বস’-এর একই ছাদের তলায় মুখোমুখি হন, তবে শোয়ের টিআরপি যে হুড়মুড়িয়ে বাড়বে, তা একপ্রকার নিশ্চিত। যদিও স্যান্ডি নিজে এই বিষয়ে মুখ খোলেননি। স্যান্ডি ছাড়াও জিতু কমলের নামও শোনা যাচ্ছে। তবে কে ঢুকবে অথবা কারা ঢুকবে, সেটা এখনও নিশ্চিত নয়। 
   

Advertisement

POST A COMMENT
Advertisement