
কাঞ্চন-শ্রীময়ীটলিপাড়ার রঙিন দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তারকা দম্পতিকে নিয়ে চর্চা কম নেই। একে তো অসম বয়সী দম্পতি, তারওপর আবার কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে। তাই সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন-শ্রীময়ী সব সময়ই লাইমলাইটে থাকেন। যদিও এইসব নিয়ে খুব একটা চিন্তিত নন তাঁরা। প্রেমে-ভালোবাসায় থাকতেই ভালোবাসেন এই তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে কাঞ্চন তাঁর অতীত সম্পর্কগুলো নিয়ে কথা বললেন।
এই সাক্ষাৎকারে উঠে এসেছে কাঞ্চনের ব্যক্তিগত জীবনও। যেখানে শ্রীময়ী জানান যে এখনও কাঞ্চনের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর যোগাযোগ রয়েছে। শ্রীময়ী বলেন, তিরিশ বছর কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কিছু দেয়নি, শুধু তিনটে বউ দিয়েছে, ওর প্রথম বউয়ের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে। এই তথ্য সামনে আসতেই আবারও নতুন করে চর্চা শুরু হয়েছে কাঞ্চনের ব্য়ক্তিগত জীবন ঘিরে। প্রসঙ্গত, কাঞ্চনের প্রথম বউ অনিন্দিতা দাস টেলিভিশনের অত্যন্ত চেনা মুখ। তাঁকে একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে।

প্রথম স্ত্রী অনিন্দিতা দাসের সঙ্গে কেরিয়ারের শুরুর দিকে বিয়ে করেন প্রাক্তন বিধায়ক কাঞ্চন। প্রায় সাড়ে সাত বছর কাঞ্চন ও অনিন্দিতা সংসার করেন। ২০১০ সালে অভিনেত্রীর সঙ্গে ডিভোর্স হয় কাঞ্চনের। ব্যক্তিগত জীবনের সেই তিক্ত অধ্যায় ও বিচ্ছেদ নিয়ে পরবর্তীতে খুব একটা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি; বরং প্রচারের আলো ও বিতর্ক এড়িয়ে নিজের অভিনয় কেরিয়ারের ওপরই ফোকাস রেখেছেন। থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু করা অনিন্দিতা একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক- ‘গৌরী এলো’, ‘তুমি আশেপাশে থাকলে’, ‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘আনন্দী’তে কাজ করেছেন। মূলত মা, শাশুড়িমার চরিত্রেই দর্শক দেখেছে তাঁকে। কাঞ্চনের প্রথম স্ত্রী পরিচয় ছাপিয়ে একজন স্বনির্ভর অভিনেত্রী হিসেবে তিনি বিনোদন জগতে সুপ্রতিষ্ঠিত।

বর্তমানে তিনি মা-বাবা ও নিজের পোষ্য বিড়ালকে সঙ্গে নিয়ে ব্যক্তিজীবনে নিজের মতো করে শান্তিতে দিন কাটাচ্ছেন। কাঞ্চন বিয়ে করলেও, অনিন্দিতা এখনও বিয়ে করেননি। প্রথম বিবাহ বিচ্ছেদের পর পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম হয়। তারপর বিয়ে। কিন্তু পিঙ্কি-কাঞ্চনের দাম্পত্যও টিকল না। তাঁদের একটি ছেলেও রয়েছে, নাম ওশ। বর্তমানে শ্রীময়ীর সঙ্গে বিয়ে করে দুই সন্তানকে নিয়ে খুবই সুখী কাঞ্চন। একাধিক সাক্ষাৎকারে কাঞ্চন এ কথা অকপটে স্বীকার করেছেন যে তিনি শ্রীময়ীকে স্ত্রী হিসাবে পেয়ে খুবই সুখে রয়েছেন। যদিও মাঝে মধ্য়েই কাঞ্চনকে তাঁর অতীত সম্পর্ক নিয়ে ট্রোলড হতে দেখা যায়।