Durnibar Saha Gossip: দুর্নিবার-সৃজলা সম্পর্কের গুঞ্জন! অভিমানে দেখা করতে যাননি মোহর? মুখ খুললেন গায়কের স্ত্রী

মোহর কোনও সময়ই দুর্নিবারকে নিয়ে কোনও পোস্ট করেননি। বরং তিনি জানিয়েছেন বিগ বস দেখছেন না। যদিও সৃজলার সঙ্গে দুর্নিবারকে জড়িয়ে যে গুঞ্জন চলছিল, সেই খবর অবশ্য়ই গায়কের স্ত্রীর কানেও পৌঁছেছে। তবে সেটা নিয়ে বিগ বস-এর বাড়িতে কথা হোক, তা চাননি তিনি।

Advertisement
দুর্নিবার-সৃজলা সম্পর্কের গুঞ্জন! অভিমানে দেখা করতে যাননি মোহর? মুখ খুললেন গায়কের স্ত্রীনীরবতা ভাঙলেন দুর্নিবারের স্ত্রী
হাইলাইটস
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার মোহরের সঙ্গে তিন বছর আগে বিয়ে করেন দুর্নিবার।

'বিগ বস'-এর ঘরে যেদিন থেকে দুর্নিবার সাহা এন্ট্রি নিয়েছিলেন, ঠিক সেদিন থেকে গায়কের সমর্থনে একটা বাক্য খরচ করেননি স্ত্রী ঐন্দ্রিলা সেন। যিনি মোহর নামেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার মোহরের সঙ্গে তিন বছর আগে বিয়ে করেন দুর্নিবার। সেই বিয়ে নিয়েও কম বিতর্ক হয়নি। নিজেকে এইসব বিতর্ক থেকে দূরে রাখতেই পছন্দ করেন মোহর। আর তাই যখন বিগ বস-এর ঘরে দুর্নিবার ও সৃজলাকে নিয়ে জলঘোলা হয়েছিল, তখনও চুপ থাকতে দেখা যায় গায়কের স্ত্রী মোহরকে। এমনকী বিগ বস-এ গায়কের সমর্থনেও মোহরের সোশ্যাল মিডিয়ায় নেই কোনও পোস্ট। তবে বুধবার এই প্রথম বিগ বস নিয়ে কিছু শেয়ার করতে দেখা গেল তাঁকে। দুর্নিবারকে নিয়ে কী লিখলেন তাঁর স্ত্রী?

মঙ্গলবার বিগ বস-এর বাড়িতে প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে এসেছিল তাঁদের বাড়ির লোকেরা। যেখানে দুর্নিবারের সঙ্গে দেখা করতে আসেন তাঁর মা ডালিয়া বসু সাহা। যেখানে দুর্নিবার তাঁর মাকে বাইরে তাঁকে নিয়ে কী আলোচনা হচ্ছে এবং স্ত্রী মোহরের কথাও জিজ্ঞাসা করেন। যদিও গায়কের মা বলেন যে বাইরে তাঁকে নিয়ে কোনও নেতিহাচক কথা হচ্ছে না। তবে গায়কের স্ত্রী নিজেই তাঁর কথা দুর্নিবারকে বলতে বারণ করেছিলেন শাশুড়িকে। সেই কারণে দুর্নিবারের মা ডালিয়াও মোহরের কথা গায়ককে জানাননি। তবে আন্দাজ করা যায় যে সৃজলাকে নিয়ে চলা গুঞ্জন মোহরের কানেও এসেছে। তবে তিনি সেটা ব্যক্তিগতভাবে দুর্নিবারের সঙ্গে মেটাতে চান। 

ছবি সৌজন্যে: ফেসবুক

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানতে চাইছেন যে কেন দুর্নিবারের স্ত্রী মোহর গেলেন না দেখা করতে? এবার সেই নিয়েই প্রথমবার মুখ খুলতে দেখা গেল দুর্নিবারের স্ত্রীকে। গতকালে দুর্নিবারের সঙ্গে তাঁর মায়ের দেখা করার ভিডিও পোস্ট করে, ক্যাপশনে বুঝিয়ে দিলেন, কেন তিনি যাননি। মোহর লিখেছেন, ‘আমার খুব কাছের একজনের লেখা ধার নিয়ে বললাম, ‘তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর ওই হাঁসি মুখ’- মা, মা-ই হয়। আমি কোন হরিদাস পাল যে একজন মা এর থেকে সন্তানকে এতদিন পর চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব? আমার মা বলে, আগে মা হও তারপর বুঝবে।’

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক
মোহর কোনও সময়ই দুর্নিবারকে নিয়ে কোনও পোস্ট করেননি। বরং তিনি জানিয়েছেন বিগ বস দেখছেন না। যদিও সৃজলার সঙ্গে দুর্নিবারকে জড়িয়ে যে গুঞ্জন চলছিল, সেই খবর অবশ্য়ই গায়কের স্ত্রীর কানেও পৌঁছেছে। তবে সেটা নিয়ে বিগ বস-এর বাড়িতে কথা হোক, তা চাননি তিনি। মঙ্গলবার দেখা গিয়েছে, মায়ের কাছে একাধিকবার মোহরের কথা জানতে চেয়েছেন দুর্নিবার। যদিও তিনি বিশেষ কিছুই বলেননি। বরং সাফ জানিয়েছেন, ”মোহর ওকে নিয়ে কথা বলতে বারণ করেছে।” প্রসঙ্গত, ২০২৩ সালে বিয়ে হয় দুর্নিবার ও মোহরের। এটা দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। এই বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি। তবে সবকিছুকে ছাপিয়ে জয়ী হয়েছে তাঁদের ভালোবাসা। এখন ছোট্ট ধিয়ানকে ঘিরেই সবকিছু গায়ক দম্পতির। 

POST A COMMENT
Advertisement