Armaan Malik: আরমানের পরিবারে ফের আসছে নতুন অতিথি, ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছেন?

Armaan Malik Latest News: দুই স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে একসঙ্গে সংসার করে বারবার চর্চায় আসেন তাঁরা। ফের পরিবারে নতুন ততিথি আসার ইঙ্গিত দিয়েছেন ইউটিউবার।

Advertisement
আরমানের পরিবারে ফের আসছে নতুন অতিথি, ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছেন? কৃতিকা, আরমান, পায়েল

গত মার্চ মাসে পঞ্চমবার বাবা হয়েছেন আরমান মালিক। শিরোনামে থাকেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। দুই স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে একসঙ্গে সংসার করে বারবার চর্চায় আসেন তাঁরা। ফের পরিবারে নতুন ততিথি আসার ইঙ্গিত দিয়েছেন ইউটিউবার। জল্পনা, তাহলে কি ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছেন তিনি? 

আরমান মালিক কি ফের বাবা হতে চলেছেন?

সোশ্যাল মিডিয়ায় মালিক পরিবারের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে আরমান মালিককে বলতে দেখা যায় যে, তাঁদের পরিবারে নতুন এক খুদে সদস্যের আগমন ঘটতে চলেছে। তবে এবার সুখবরটি আসছে আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকার কাছ থেকে। আরমান মালিক তাঁর দ্বিতীয় স্ত্রী কৃতিকার দিকে তাকিয়ে বলেন, "মেয়েটা তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে।" এরপর তাঁর প্রথম স্ত্রী পায়েল,  কৃতিকার দিকে তাকিয়ে বলেন, "আমি তো বুঝতেই পারছিলাম না, মেয়েটা কেন এত মোটা হয়ে যাচ্ছে।"

এরপর আরমান ষষ্ঠ সন্তানের ইঙ্গিত দিয়ে বলেন, "বাড়িতে আনন্দের পরিবেশ বিরাজ করছে। রুদ্র সবার ছোট, আর এখন আরও এক নতুন অতিথি আসতে চলেছে।" আরমান আনন্দের সঙ্গে বলে ওঠেন, "বাড়িতে আরও একটা বাচ্চা আসছে... তোমরা কি সামলাতে পারবে?"

আরমান, কৃতিকা ও পায়েলকে পরিবারে ষষ্ঠ সন্তানের আগমনের ইঙ্গিত দিতে দেখা যায়। কিন্তু আরমান কি সত্যিই ষষ্ঠ সন্তানের বাবা হতে চলেছেন, নাকি তিনি কেবল মজা করছেন? আবার সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন, তাঁরা হয়তো বাড়িতে ছোট্ট কোনও পোষ্য আনতে চলেছেন। তবে পরে জানা যায়, আরমান মালিক আপাতত ফের বাবা হচ্ছেন না। কৃতিকা অন্তঃসত্ত্বা নন। আরমানের ছোট বোন অন্তঃসত্ত্বা। 

প্রসঙ্গত, আরমানের নাম এর আগেও বহু বিতর্কে জড়িয়েছে। তাঁর বিরুদ্ধে বহুবিবাহকে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। এমনকি, এমন কথাও শোনা যায় যে, পায়েলকে বিয়ে করার আগেই তাঁর এক স্ত্রী ও সন্তান ছিল, যাদের তিনি পরবর্তীতে পরিত্যাগ করেছিলেন। এছাড়া, তাঁর বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও উঠেছিল। ইউটিউব ভ্লগ ছাড়াও, তাঁকে বিভিন্ন মিউজিক ভিডিওতেও দেখা গেছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement