Bengali Serial Ends: বিনা নোটিসে হঠাৎ বন্ধ হচ্ছে প্রতীক, অনুষ্কার 'আমাদের দাদামণি'! কম TRP-ই কারণ?

Bengali Television Updates: রাতারাতি বন্ধ হচ্ছে আরও একটি বাংলা ধারাবাহিক। টলিপাড়ার খবর, শনিবার শেষ শ্যুটিং হচ্ছে 'আমাদের দাদামণি' ধারাবাহিকের। বিনা নোটিসেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি।

Advertisement
বিনা নোটিসে হঠাৎ বন্ধ হচ্ছে প্রতীক, অনুষ্কার 'আমাদের দাদামণি'! কম TRP-ই কারণ?  'আমাদের দাদামণি' সিরিয়ালের দৃশ্য

শিরোনামে বাংলা সিনে দুনিয়া। বন্ধ হয়ে যেতে পারে একাধিক মেগা সিরিয়াল। শেষ হয়েছে 'ভোলেবাবা পার করেগা'। 'চিরসখা'-ও শেষ হচ্ছে বলেই খবর। এদিকে আপাতত বন্ধ আছে 'কনে দেখা আলো'-র শ্যুটিং। এই মেগার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এরই মাঝে ছোট পর্দার দর্শকের জন্য আরও এক দুঃসংবাদ। রাতারাতি বন্ধ হচ্ছে আরও একটি বাংলা ধারাবাহিক। টলিপাড়ার খবর, শনিবার শেষ শ্যুটিং হচ্ছে 'আমাদের দাদামণি' ধারাবাহিকের। বিনা নোটিসেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি। এমনকী, অভিনেতাদের কাছেও নাকি খবর ছিল না আগে থেকে।  

একেই অনিশ্চিত ভবিষ্যৎ, তার মধ্যে সমস্ত ধারাবাহিকই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

 

Amader Dadamoni

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। জি বাংলা ও স্টার জলসা, এই দুই চ্যানেলেই বেশ কয়েকটি নতুন মেগা শুরু হচ্ছে। এই খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? টেলিপাড়ায় এনিয়ে শোনা যাচ্ছিল নানা জল্পনা। তবে এবার সিলমোহর পড়ল। শেষ হচ্ছে জি বাংলার'আমাদের দাদামণি'। এখবরটি নিশ্চিত করেছেন ধারাবাহিকের পরিচালক গোপাল চক্রবর্তী। শুরুর পর থেকে, রেটিং চার্টে খুব একটা প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক। আর সেটাই কাল হল। সংবাদমাধ্যমকে সেরকমই ইঙ্গিত দিয়েছেন পরিচালক। 

 

Amader Dadamoni Bengali Serial

এবছর ফেব্রুয়ারি মাসে প্রথম সম্প্রচারের সময় বদলে'আমাদের দাদামণি'-র রাত ১০.১৫ মিনিটে সম্প্রচার হয়। এর এক মাসের মধ্যেই, ফের বদল আসে। মার্চে ধারাবাহিকের সম্প্রচারের সময় আরও পিছিয়ে হয় রাত ১১টা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। 

Advertisement

'আমাদের দাদামণি' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন প্রতীক সেন ও অনুষ্কা চক্রবর্তী। খলনায়ক রূপে দেখা যাচ্ছিল দেবেশ চট্টোপাধ্যায়কে। মূলত তিন বোন ও তাদের দাদার জীবন নিয়ে শুরু হয়েছিল 'আমাদের দাদামণি'-র গল্প। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্পের মোড় ঘুরতে থাকে। শোনা যাচ্ছে, ইতিবাচক দৃশ্যেই শেষ হবে এই মেগা। 

 

POST A COMMENT
Advertisement