Bengali Serial Big Change: দিতিপ্রিয়ার পরে এবার হঠাৎ বাদ তন্বী! ফের বিতর্কে 'চিরদিনই তুমি যে আমার'

Chirodini Tumi Je Amar Bengali Serial Update: নতুন অপর্ণা আসার পরেও রমরমিয়ে চলছে না 'চিরদিনই তুমি যে আমার'-র গল্প। রেটিং চার্টে স্থান ওঠা- নামা করে। ধারাবাহিকের গল্প কোন দিকে এগোবে, সেবিষয়ে অবগত থাকেন না অভিনেতারা।

Advertisement
দিতিপ্রিয়ার পরে এবার হঠাৎ বাদ তন্বী! ফের বিতর্কে 'চিরদিনই তুমি যে আমার' তন্বী লাহা রায় (ছবি: ফেসবুক)

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। সেরকমই, শেষ না হলেও এক মেগা থেকে হঠাৎ বাদ পড়লেন গুরুত্বপূর্ণ চরিত্র। নতুন অপর্ণা আসার পরেও রমরমিয়ে চলছে না 'চিরদিনই তুমি যে আমার'-র গল্প। রেটিং চার্টে স্থান ওঠা- নামা করে। ধারাবাহিকের গল্প কোন দিকে এগোবে, সেবিষয়ে অবগত থাকেন না অভিনেতারা। এমনকী বেশিরভাগ সময়ে শ্যুটিং ফ্লোরে যাওয়ার আগে হাতে চিত্রনাট্য পান। 

সেরকমই কোন চরিত্রের আগমন হবে, কে বাদ পড়বে সে ব্যাপারেও কেউই টের পান না আগে থেকে। এবার'চিরদিনই তুমি যে আমার' থেকে  হঠাৎ বাদ পড়ল মীরা চরিত্র। এই মেগাতে আর দেখা যাবে না অভিনেত্রী তন্বী লাহা রায়কে। যদিও তিনি আগে থেকে কিছুই জানতেন না। আশায় ছিলেন ডাক পড়বে। আর এই মেগায় এই চরিত্রের গুরুত্ব রয়েছে। নির্মাতাদের এই সিদ্ধান্তে মন ভারাক্তান্ত অভিনেত্রীর। 

সংবাদমাধ্যমকে তন্বী জানিয়েছেন, "মীরা চরিত্র নেতিবাচক না ইতিবাচক, সেটাই পুরোপুরি বোঝানো হয়নি এখনও। এখনও মীরার গল্প জানাই যায়নি সে ভাবে। জানুয়ারি মাসে শেষ শ্যুটিং করেছিলাম। অপেক্ষা করতে বলা হয়েছিল। ভেবেছিলাম তা হলে হয়তো আবার কলটাইম আসবে। কিন্তু গতকালই জানতে পারলাম যে এই চরিত্রটির আর প্রয়োজন নেই।" 

ধারাবাহিকে কোন চরিত্রের কী ভবিষ্যৎ, তা কারও জানা থাকে না ঠিকই। কিন্তু চুক্তিতে থাকার পরেও হঠাৎ এভাবে শেষ হয়ে যাবে মীরা চরিত্রটা, তা ভাবেননি তন্বী। বাংলা টেলিভিশনের অত্যন্ত চেনা মুখ তিনি। একদিকে মন খারাপ, অন্যদিকে কিছুটা অভিমান জমা হয়েছে অভিনেত্রীর মনে। তবে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসবেন। এবার কিছুটা নতুন ধরনের কাজের অপেক্ষা করছেন তন্বী।  

Advertisement

প্রসঙ্গত, বেশ কিছু মাস ধরে শিরোনামে 'চিরদিনই তুমি যে আমার'। গল্প, টিআরপি নয়, ধারাবাহিকের নায়ক- নায়িকার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে বারবার আলোচনায় আসে এই ধারাবাহিক। এর আগে সমস্যা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ চলতে থাকে পর্দার সেসময়ের অপর্ণা ও আর্যর। প্রথম পর্বে মিটমাট হয়ে গেলেও, ফের সামনে আসে দুই অভিনেতার দ্বন্দ্ব। সমস্যা এতটাই বাড়ে যে, ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে বসতে হয়। প্রথমে জিতু কমল মেগা ছাড়ার কথা বলেন। কিন্তু শেষমেশ, 'চিরদিনই তুমি যে আমার' থেকে বিদায় নেন দিতিপ্রিয়া রায়। এরপর অবশেষে নতুন অপর্ণাকে পাওয়া যায়। এই মেগাতে জিতুর বিপরীতে দেখা যাচ্ছে শিরিন পালকে।  
 

POST A COMMENT
Advertisement