আশিতে আসিলেন অমিতাভ, জয়ার কথায় চোখে জল বিগ বি-র

আগামী ১১ অক্টোবর রাত ৯টায় কৌন বনেগা ক্রোড়পতি 14-এর (KBC 14) সেটে কী হতে চলেছে? সর্বোপরি, শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) চোখে জল কেন? উত্তর পেতে আরও ৫ দিন অপেক্ষা করতে হবে। কৌন বনেগা ক্রোড়পতির ১১ অক্টোবরের পর্বটি হবে অমিতাভ বচ্চনের বার্থডে স্পেশাল। শোতে অতিথি হিসেবে আসবেন জয়া বচ্চন এবং অভিষেক বচ্চন।

Advertisement
আশিতে আসিলেন অমিতাভ, জয়ার কথায় চোখে জল বিগ বি-রআশিতে আসিলেন অমিতাভ, জয়ার কথায় চোখে জল বিগ বি-র

আগামী ১১ অক্টোবর রাত ৯টায় কৌন বনেগা ক্রোড়পতি 14-এর (KBC 14) সেটে কী হতে চলেছে? সর্বোপরি, শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) চোখে জল কেন? উত্তর পেতে আরও ৫ দিন অপেক্ষা করতে হবে। কৌন বনেগা ক্রোড়পতির ১১ অক্টোবরের পর্বটি হবে অমিতাভ বচ্চনের বার্থডে স্পেশাল। শোতে অতিথি হিসেবে আসবেন জয়া বচ্চন এবং অভিষেক বচ্চন।


কেবিসিতে চমক পেলেন বিগ বি

১১ অক্টোবর অমিতাভ বচ্চন ৮০ বছর পূর্ণ কবেন। বিগ বি-র ৮০ বছর পূর্তি উপলক্ষে উদযাপন করা হয়। তাই নির্মাতারা অমিতাভ এবং কেবিসি ভক্তদের একটি বড় উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমবার কেবিসির মঞ্চে আসবেন জয়া বচ্চন। শোতে এমন কিছু ঘটতে চলেছে যা অমিতাভ বচ্চনকে খুব আবেগপ্রবণ করে তুলবে। অমিতাভ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে তাঁর কান্না থামার নামই নিচ্ছে না। আসুন জেনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই প্রোমোতে বিশেষ কী রয়েছে।

 


কী নিয়ে বিগ বি-র চোখে জল?

প্রোমোতে হট সিটে বসা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) বড় চমক দিয়েছেন। তিনি বলেন- 'সারপ্রাইজ, বুলা লেতে হ্যায় জো রিশতে মে হমারি মা লগতি হ্যায়।' জয়া বচ্চনকে (Jaya Bachchan) সেটে দেখে সত্যিই অবাক অমিতাভ বচ্চন। বিগ বি-র চোখে জল। তিনি তার স্ত্রী জয়া বচ্চনকে শোতে স্বাগত জানান, তাকে জড়িয়ে ধরেন। এই সময় বিগ বিকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। এর পর অমিতাভ বচ্চনকে নিয়ে এমন কথা বললেন জয়া বচ্চন, শুনে অমিতাভ কেঁদে ফেললেন, অভিষেক বচ্চনও আবেগাপ্লুত হয়ে পড়লেন। এখন জয়া বচ্চন কী বললেন এবং অমিতাভ কেন আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না, তা জানা যাবে অনুষ্ঠানটি প্রচার হলেই।

এই প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুঞ্জন তৈরি করেছে। প্রোমোতে বিগ বিকে কাঁদতে দেখে তার ভক্তরাও অবাক। অমিতাভ বচ্চন ভক্তদের অত্যন্ত প্রিয়। হিন্দি সিনেমায় তার অবদান কী, এ কথা কারও কাছে অজানা নয়। বছরের পর বছর ধরে তিনি দর্শকদের বিনোদন দিয়ে আসছেন। এখন অমিতাভের বয়স ৮০ বছর হতে চলেছে এবং তিনি অবিরাম কাজ করছেন। অমিতাভ শুধু চলচ্চিত্রেই নয়, টিভিতেও সক্রিয়। কাজের প্রতি অমিতাভ বচ্চনের আবেগ সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

Advertisement

 

POST A COMMENT
Advertisement